Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

৩১ মার্চ, ২০২৬ ১৮:৫৪
বরিশালে চাচাতো ভাইদের মারধরে রিয়াজ হাওলাদার ওরফে শুক্কুর মিয়া নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামের নিজ বাড়িতে বৃদ্ধকে মারধর করেন চাচাতো ভাই শহিদ হাওলাদার খোকন এবং জাহিদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা হাসপাতালের মর্গে রেখেছে।
নিহতের স্বজনদের অভিযোগ, ৬৫ বছর বয়সি রিয়াজ হাওলাদার ওরফে শুক্কুর মিয়া বছরখানেক পূর্বে পার্শ্ববর্তী শায়েস্তবাদ ইউনিয়নের বাসিন্দা স্বপন খানকে তাদের এলাকায় জমি কিনতে সহযোগিতা করেন। কিন্তু কুরবান হাওলাদার বাড়িসংলগ্ন সেই ভূমিতে প্রবেশ করতে তাকে ভয়ভীতি দেখানোসহ প্রাণনাশের হুমকি দিয়ে ৫ লাখ টাকা দাবি করে আসছিলেন মৃত ওহাব হাওলাদারের ছেলে অর্থাৎ শুক্কুরের চাচাতো ভাই শহিদ হাওলাদার, খোকন এবং জাহিদ হাওলাদার। এনিয়ে মৃত আব্দুর রব হাওলাদার ছেলে শুক্কুরের সাথে চাচাতো ভাইদের বিরোধ চলছিল, জানান স্থানীয়রা।
নিহতের ছেলে জুবাইল ইসলাম শুভ অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে তর্কবিতর্কের একপর্যায়ে শুক্কুর হাওলাদারকে তার চাচাতো ভাইয়েরা এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌছানোর আগেই মৃত্যু হয়, যা পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন।
কাউনিয়া থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, মারধরে মৃত্যুর খবর পেয়ে সাপানিয়া গ্রামে পুলিশ যায় এবং পরবর্তীতে মেডিকেল থেকে বৃদ্ধ শুক্কুর হাওলাদারের মরদেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়। এবং প্রাণহানির এই ঘটনায় নিহতের পরিবারকে একটি এজাহার জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় জড়িত সকলকে ধরতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।
তবে প্রাণহাণির ঘটনায় অভিযুক্ত খোকন হাওলাদার বা তাদের পরিবারের কারও কোনো বক্তব্য যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্কুর হাওলাদারের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরপরই সকলে বাসাবাড়ি ছেলে আত্মগোপনে চলে যান। এবং ঘটনাটি ধামাচাপা দিতে আত্মীয়-স্বজনের মাধ্যমে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

৩১ মার্চ, ২০২৬ ২০:২৬
বরিশাল নগরীতে নকল ও অনুমোদনহীন প্রসাধনী বিক্রির অভিযোগে ‘ওয়ান পয়েন্ট’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসন, বিএসটিআই ও এনএসআই যৌথভাবে নগরের ২৯ নম্বর ওয়ার্ডের নথুল্লাবাদ এলাকার শাহপরাণ সড়কে এ অভিযান পরিচালনা করেন।
এনএসআই সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ঢাকার চকবাজার এলাকা থেকে অনুমোদনবিহীন ও নিষিদ্ধ প্রসাধনী সংগ্রহ করে বরিশালের বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিল।
উদ্ধার করা পণ্যের মধ্যে পাকিস্তানি স্কিন কেয়ার সামগ্রী, বিএসটিআই অনুমোদনবিহীন প্রসাধনী, নকল সিল-স্টিকারযুক্ত পণ্য এবং শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ স্কিন কেয়ার সামগ্রী অন্তর্ভুক্ত ছিল। সরকারের রাজস্ব ফাঁকিও করার অভিযোগ রয়েছে।
গোপন পর্যবেক্ষণে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও নকল প্রসাধনী জব্দ করে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে।
এ সময় বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-হেল-মাফি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় বিএসটিআই বরিশাল বিভাগের ফিল্ড অফিসার মো. ইয়াছির আরাফাত ও এনএসআইয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

৩১ মার্চ, ২০২৬ ১৯:৪১
বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫ সালে বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এবং তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আবুল হাসানাত আবদুল্লাহ হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।
ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে ১৫ এপ্রিল পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর মো. সহিদুল ইসলাম সরদার অভিযোগটি উপস্থাপন করেন।
মামলার চার আসামির মধ্যে বরিশালের উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন বর্তমানে কারাগারে আছেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ পলাতক রয়েছেন।
এই মামলায় বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং একই উপজেলার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।’
আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন টিপু হাওলাদার ও কবির মোল্লা। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে হাসানাত আবদুল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে এই দুজনকে হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করেন। হাসানাত আবদুল্লাহ ও এহসানউল্লাহ তাঁদের অধস্তন পুলিশ সদস্যদের দিয়ে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে গৌরনদী–গোপালগঞ্জ হাইওয়ের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় ব্রিজের পশ্চিম পাশে টিপু হাওলাদার এবং কবির মোল্লাকে গুলি করে হত্যা করে।’

৩১ মার্চ, ২০২৬ ১৮:৪২
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের বোয়ালিয়া রেইন্টিতলা নামক স্থানে বাস,ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় হেমায়েত রাজা ( ৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে, নিহত ব্যক্তি ইজিবাইকের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে বরিশাল থেকে পটুয়াখালীগামী শ্রাবনী পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলকে চাপা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যান।প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করেছেন।

৩১ মার্চ, ২০২৬ ১৯:৫৬
৩১ মার্চ, ২০২৬ ১৯:৪১
৩১ মার্চ, ২০২৬ ১৯:২৭