বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কৃষক এবং অংশীজনদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
বরিশালের বাবুগঞ্জে কৃষক এবং অংশীজনদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)' প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা অডিটোরিয়ামে ওই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে কৃষাণ-কৃষাণী, কৃষি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিসহ কৃষি সেক্টরের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের অংশগ্রহণে এক মেলবন্ধন রচিত হয়।
বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী ওই পার্টনার কংগ্রেসের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দা ফারহীন তামান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবদুল করিম চাপরাশি, যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম বাদশা, জামায়াত ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনে সভাপতি মাওলানা মোঃ রহমাতুল্লাহ, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, উপজেলা কৃষকদলের সভাপতি আরিফুর রহমান রতন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক সমন্বয়কারী শেখ নজরুল ইসলাম মাহবুব প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠিত ওই পার্টনার কংগ্রেসে একটি সমন্বিত কৃষি উদ্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ে মাল্টিমিডিয়া প্রদর্শনী উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফ। এতে কৃষকদের মাঝে টেকসই ও আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, নিরাপদ খাদ্য, কেমিক্যাল ও পেস্টিসাইডের ব্যবহার কমিয়ে অর্গানিক পদ্ধতির চাষাবাদ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা, কৃষকের কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি এবং বাজার ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে একটি সমন্বিত কৃষি উদ্যোগ বাস্তবায়নের জন্য অংশীজনদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফ বলেন, 'দেশের সকল মানুষের খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই আমরা। সেজন্য কেমিক্যাল এবং পেস্টিসাইডের ব্যবহার কমিয়ে অর্গানিক পদ্ধতির চাষাবাদে কৃষকদের আগ্রহী করে নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। কৃষির আধুনিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত উদ্ভাবন ও সম্প্রসারণ, আধুনিক যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার, কৃষিপণ্যের বাজারজাতকরণসহ সার্বিক ব্যবস্থাপনার সঙ্গে প্রান্তিক পর্যায়ে কৃষকসহ সংশ্লিষ্ট সকলের মেলবন্ধন সৃষ্টির উদ্দেশ্যেই এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়েছে।'
প্রধান অতিথির বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ বলেন, 'বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। তাই কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কোনো বিকল্প নেই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের উৎপাদিত অনেক কৃষিপণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। ইতোমধ্যে আমাদের উৎপাদিত ৫৫টি পণ্য জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (জিআই) পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এরমধ্যে বরিশালের বিখ্যাত আমড়া রয়েছে। কৃষিতে স্বনির্ভরতা অর্জনের জন্য প্রয়োজন সমন্বিত কৃষি উদ্যোগ এবং ব্যবস্থাপনা। এজন্য সকলকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। দেশের স্বনির্ভরতা এবং অর্থনৈতিক মুক্তি অর্জনে সবার দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।'

০৭ অক্টোবর, ২০২৬ ২২:০৩
গত দুই বছর ধরে বরিশালসহ দেশের কয়েকটি অভ্যন্তরীণ বিমানবন্দরে নিয়মিত যাত্রীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে।
২০২৩ অর্থবছরে এ বিমানবন্দর দিয়ে প্রায় ৫৮ হাজার যাত্রী যাতায়াত করলেও দুই বছরের ব্যবধানে তা অর্ধেকেরও নিচে নেমে এসেছে।
২০২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে বরিশাল বিমানবন্দরে যাত্রী যাতায়াত করেছে মাত্র ৮ হাজার ৭০০ জন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৬৫ শতাংশ কম।
এয়ার অ্যাস্ট্রার চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) মেসবাহ-উল ইসলাম বলেন, অভ্যন্তরীণ রুটে যাত্রী কমে যাওয়ার প্রধান কারণ ফ্লাইট ভাড়া বৃদ্ধি এবং বিভিন্ন গন্তব্যে সড়ক যোগাযোগব্যবস্থার উন্নতি। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর বরিশালের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সহজ হওয়ায় আকাশপথে যাত্রীর চাপ কমেছে।
তিনি বলেন, বরিশাল রুটে বর্তমানে যাত্রী প্রায় নেই বললেই চলে। ফলে রুটটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

০৭ অক্টোবর, ২০২৬ ১৫:২৮
মুক্তিযুদ্ধের যে সত্য, তা লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়ে গড়া সত্য বলে মন্তব্য করেছেন লেখক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব। বুধবার (৭ অক্টোবর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক বিশেষ সেমিনার ‘লেখকের মুখোমুখি’ অনুষ্ঠানে তিনি ভিডিও কলে যুক্তে হয়ে এসব কথা বলেন।
হারুন হাবীব বলেন, মুক্তিযুদ্ধের মতো একটি সুবিশাল জাতীয় ইতিহাসকে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কখনো কখনো পরিবর্তিত হতে দেখি। এটা আমাদের দুর্ভাগ্য। একটি শ্রেণির কাছে মুক্তিযুদ্ধ যেন শুধু একটি গোলমালের বিষয় মানে ওই বছরটায় শুধু গোলমাল হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধ কোনো গোলমাল নয়। মুক্তিযুদ্ধ একটি স্লোগান, মুক্তিযুদ্ধ একটি জীবন এবং মুক্তিযুদ্ধ জাতীয় স্বাধীনতার প্রতীক।
তিনি বলেন, মুক্তিযুদ্ধকে যখন বিতর্কিত করার চেষ্টা করা হয়, তখন স্বাভাবিকভাবেই তরুণ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। যাদের জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে, তারা প্রকৃত ইতিহাস নিয়ে বিভ্রান্ত হয়। আর সেই বিভ্রান্তির ফলেই জাতীয় গৌরবের যে অস্তিত্ব, তা তাদের কাছে ম্লান হয়ে যায়। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ইতিহাস ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, খুব সচেতনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবদমনের চেষ্টা করা হয়েছে। যুগে যুগে হয়েছে, এখনো হচ্ছে।
মুক্তিযুদ্ধের ইতিহাস পুনর্লিখনের বিষয়ে তিনি বলেন, নতুন করে তো মুক্তিযুদ্ধের ঘটনা ঘটবে না। ইতিহাস তো ইতিহাস। নতুন করে ইতিহাস লেখা যায় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজনৈতিক ও সামাজিক দুর্ভাগ্য যে আমরা ইতিহাস পুনর্লিখনের চেষ্টা করি। এটা শুধু অন্যায় নয়, জাতীয় অপরাধ।
হারুন হাবীব বলেন, সত্য যা, ঘটনা যা তার নিজস্ব একটা শক্তি থাকে। সেই সত্যকে, সত্যের ইতিহাসকে বা ইতিহাসের সত্যকে যদি কখনো চাপা দিতে চান, তাহলে কয়েক দিন, কয়েক মাস কিংবা কয়েক বছরের জন্য তা করা সম্ভব। কিন্তু সত্যের নিজস্ব শক্তি আছে, তার প্রতিরোধের শক্তি আছে। সেই শক্তি দিয়েই সত্য আবার ফিরে আসে।
সমাজ নিয়ে যারা চিন্তা করেন, তাদের উদ্দেশে তিনি বলেন, ঐতিহাসিক সত্যকে রক্ষা করে আপনারা সবকিছু করতে পারেন, কিন্তু ইতিহাসকে আঘাত করে নয়। আমাদের দুর্ভাগ্য, আমরা ইতিহাসকে আঘাত করছি। মুক্তিযুদ্ধের মতো একটি সুবিশাল জাতীয় ইতিহাসকে আমরা আক্রান্ত করছি এবং তরুণ প্রজন্মকে সত্যিকার ইতিহাস থেকে দূরে রাখছি।
সেমিনারে লেখক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা হারুন হাবীব রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'প্রিয়যোদ্ধা প্রিয়তম' নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক মোহসিনা হোসাইন।

০৭ অক্টোবর, ২০২৬ ১৫:১২
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রকাশিত ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের তালিকায় নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ তাদের মনোনীত করা হয়েছে।
ইউজিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন, ২০২০ শিক্ষাবর্ষে চারজন এবং ২০২১ শিক্ষাবর্ষে চারজন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।
২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত পাঁচ শিক্ষার্থী হলেন জীববিজ্ঞান অনুষদের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মো. আল ইমরান (সিজিপিএ ৩.৯৮), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিকা সাহা (৩.৯৫), সামাজিক বিজ্ঞান অনুষদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রনি গোপাল দাস (৩.৮৬), আইন অনুষদের আইন বিভাগের তহমিনা আক্তার মুন (৩.৮৬) এবং কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের শ্যামলিমা শহীদ খান (৩.৬৭)।
২০২০ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ওয়াহিদা ইসলাম (৩.৯২), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের রসায়ন বিভাগের অরিন্দম কর্মকার (৩.৮৭), আইন অনুষদের আইন বিভাগের দিলরুবা খান মৌ (৩.৭৫) এবং কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের অন্তরা হালদার (৩.৫৯)।
অন্যদিকে, ২০২১ শিক্ষাবর্ষে মনোনীত চার শিক্ষার্থী হলেন, জীববিজ্ঞান অনুষদের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনামিকা বিশ্বাস (৩.৯২), বিজনেস স্টাডিজ অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোসাঃ অনন্যা সুলতানা (৩.৯২), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তসলিমা আক্তার (৩.৯১) এবং সামাজিক বিজ্ঞান অনুষদের লোক প্রশাসন বিভাগের আব্দুল কাদের (৩.৬৭)।
নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জনের ভিত্তিতে এসব শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। তাদের এ অর্জনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের ১৩ মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হওয়ায় তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।
শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল অর্জন তাঁদের স্ব স্ব একাডেমিক সাফল্যের এক অনন্য স্বীকৃতি। তাঁদের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীকেও ভালো ফলাফল অর্জন, জ্ঞানচর্চা ও গবেষণামুখী হতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন , শিক্ষার্থীদের এই কৃতি ও অর্জন ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে।

২০ জুন, ২০২৫ ১৭:২৯
বরিশালের বাবুগঞ্জে কৃষক এবং অংশীজনদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)' প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা অডিটোরিয়ামে ওই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে কৃষাণ-কৃষাণী, কৃষি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিসহ কৃষি সেক্টরের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের অংশগ্রহণে এক মেলবন্ধন রচিত হয়।
বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী ওই পার্টনার কংগ্রেসের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দা ফারহীন তামান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবদুল করিম চাপরাশি, যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম বাদশা, জামায়াত ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনে সভাপতি মাওলানা মোঃ রহমাতুল্লাহ, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, উপজেলা কৃষকদলের সভাপতি আরিফুর রহমান রতন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক সমন্বয়কারী শেখ নজরুল ইসলাম মাহবুব প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠিত ওই পার্টনার কংগ্রেসে একটি সমন্বিত কৃষি উদ্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ে মাল্টিমিডিয়া প্রদর্শনী উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফ। এতে কৃষকদের মাঝে টেকসই ও আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, নিরাপদ খাদ্য, কেমিক্যাল ও পেস্টিসাইডের ব্যবহার কমিয়ে অর্গানিক পদ্ধতির চাষাবাদ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা, কৃষকের কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি এবং বাজার ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে একটি সমন্বিত কৃষি উদ্যোগ বাস্তবায়নের জন্য অংশীজনদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবদুর রউফ বলেন, 'দেশের সকল মানুষের খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই আমরা। সেজন্য কেমিক্যাল এবং পেস্টিসাইডের ব্যবহার কমিয়ে অর্গানিক পদ্ধতির চাষাবাদে কৃষকদের আগ্রহী করে নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। কৃষির আধুনিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত উদ্ভাবন ও সম্প্রসারণ, আধুনিক যান্ত্রিক প্রযুক্তির ব্যবহার, কৃষিপণ্যের বাজারজাতকরণসহ সার্বিক ব্যবস্থাপনার সঙ্গে প্রান্তিক পর্যায়ে কৃষকসহ সংশ্লিষ্ট সকলের মেলবন্ধন সৃষ্টির উদ্দেশ্যেই এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়েছে।'
প্রধান অতিথির বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ বলেন, 'বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। তাই কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কোনো বিকল্প নেই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের উৎপাদিত অনেক কৃষিপণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। ইতোমধ্যে আমাদের উৎপাদিত ৫৫টি পণ্য জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (জিআই) পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এরমধ্যে বরিশালের বিখ্যাত আমড়া রয়েছে। কৃষিতে স্বনির্ভরতা অর্জনের জন্য প্রয়োজন সমন্বিত কৃষি উদ্যোগ এবং ব্যবস্থাপনা। এজন্য সকলকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। দেশের স্বনির্ভরতা এবং অর্থনৈতিক মুক্তি অর্জনে সবার দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।'
০৯ অক্টোবর, ২০২৬ ০১:১০
০৮ অক্টোবর, ২০২৬ ২৩:২৫
০৮ অক্টোবর, ২০২৬ ২০:৫২
০৮ অক্টোবর, ২০২৬ ১৭:৪৬