২১ এপ্রিল, ২০২৬ ১২:৫৪
সারা দেশের সাথে একযোগে আজ বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। যথারীতি সকাল দশটা থেকে টানা তিন ঘন্টা অথাৎ দুপুর ১টায় শেষ হবে।
বরিশাল শিক্ষাবোর্ডে অধিনে এবছর মোট পরীক্ষার্থী ৮১ হাজার ৮৩১জন। পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪জন এবং ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৬২ হাজার ৯ জন এবং অনিয়মিত ২১৬ জন।
এদিকে পরীক্ষার প্রস্তুতি থাকলেও কেন্দ্রগুলোতে বিদ্যুৎ না থাকায় তীব্র অভিযোগ অভিভাবকদের। নিরাপত্তার নামে কোমলমতি শিশুদের শরীর তল্লাশি করা ও কড়া নিয়মের কারণে পরীক্ষার বিষয় নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন অভিভাবকরা।
পরীক্ষা সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ, মোবাইল ফোনসহ যে কোন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ না করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী।

২২ এপ্রিল, ২০২৬ ১৫:৩৮
বরিশালের উজিরপুর মডেল থানার তিন পুলিশ সদস্য ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় জেলা পুলিশ প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে চলমান শুদ্ধি অভিযানের মধ্যেই এমন ঘটনা সামনে আসায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার প্রতিটি থানার সদস্যদের ধাপে ধাপে ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানার সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার ফলাফলে তিনজন কনস্টেবলের শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়।
তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি। প্রাথমিক ফলাফল নিশ্চিত করতে তাদের ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ডোপ টেস্টে পজিটিভ আসার পর ওই তিন সদস্যকে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয় বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, “ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, জেলার ১০টি থানার সব সদস্যকে পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে মাদক সংশ্লিষ্টতা নির্মূলে এ উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সচেতন মহলের মতে, শুধু শুদ্ধি অভিযান পরিচালনা করলেই হবে না—এর ধারাবাহিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে।

২১ এপ্রিল, ২০২৬ ২০:০৪
ইজিবাইকের চাকায় ওড়না প্যাচিয়ে এক বিধবা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ইজিবাইকের চাকা ও গলার সাথে ওড়না প্যাচিয়ে এক বিধবা নারী গুরুত্বর আহত হন।
এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাঃ তার মৃত্যু নিশ্চিত করেন। নিহতের পরিবার সুত্রে জানা যায় ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলান কাঠী গ্রামের মৃত রব হাওলাদার স্ত্রী জাহানারা বেগম(৬৫) বাড়ি থেকে চাচাতো দেবর কামাল হাওলাদার (৫০)ও তার স্ত্রী রেবেকা সুলতানা (৪০)কে সাথে নিয়ে রহমতপুর থেকে ইজিবাইক যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর সুইস হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার পথে দুপর ১২ টার দিকে ইজিবাইকের চাকা ও গলার সাথে ওড়না প্যাচিয়ে মাটিতে লুটে পরে।
পরে হাসপাতালে নেয়া হলেও প্রান রক্ষা হলোনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উজিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। তবে পরিবারকে খোঁজ মিলেছে এবং তাদেরকে বিষয়টি অবহিত করা হয়েছে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরিবারকে জানানো হয়েছে।

২১ এপ্রিল, ২০২৬ ১৮:২৮
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলায় বিএপি নেতার অফিসে হামলা চালিয়ে চেয়ার ও তথ্যমন্ত্রীর ব্যানার ভাঙচুরসহ মারধরের অভিযোগ ওঠেছে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২০ এপ্রিল) রাত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর অফিসে এ ঘটনা ঘটে।
মিজানুর রহমান অভিযোগ করে বলেন, আমি মাদক বিক্রির বিষয়ে প্রতিবাদ করেছিলাম, এতে স্থানীয় কয়েকজন মাদক বিক্রেতা আমার ওপর ক্ষুব্ধ। এরই জেরে সোমবার সন্ধ্যার পর ঢাকা কোতয়ালি থানা ছাত্রদলের সদস্য রাকিব হাসান আলভী, বার্থী ইউনিয়ন যুবদলের নেতা জুয়েল হাওলাদার, মনির ফকির, শহিদুল ফকির, বার্থী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি অভি কাজীসহ আরও ১০/১২ জন আমার অফিসে হামলা চালায়। এসময় তারা অফিসের চেয়ার ভাঙচুর করে পানিতে ফেলে দেয় এবং তথ্যমন্ত্রীর ব্যানার ভেঙে ফেলে।
তিনি আরও অভিযোগ করেন, ওইদিন রাত ৯টার দিকে তথ্যমন্ত্রীর কর্মসূচিতে অংশগ্রহণের পর উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বার্থী বাজারে আসি। এসময় বিএনপির সিনিয়র নেতাকর্মীদের সামনেই আমাকে মারধর করে তারা।
তবে বিক্ষুব্ধ যুব ও ছাত্রদলের ওই নেতাকর্মীরা মিজানুরের এসব অভিযোগ অস্বীকার করেন। তারা জানান, ফ্যাসিস্ট আ.লীগ সরকারের আমলে মিজানুর রহমান ঢাকায় থেকে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। আওয়ামী লীগের পতনের পর মিন্টু এলাকায় ফিরে বিএনপির বড় নেতা সেজেছেন। হামলা-মামলার শিকার বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে বার্থী ইউনিয়নে একছত্র আধিপত্য বিস্তার করে আসছেন।
যুব ও ছাত্রদলের ওই নেতাকর্মীরা বলেন, তিনি (মিজানুর) পক্ষপাতিত্ব, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি করে ভিজিএফর স্লিপ বিতরণ, টাকার বিনিময়ে জেলে কার্ডের চাল বিতরণ করেন। এছাড়া গ্রাম্য সালিশ করে টাকা হাতিয়ে নেওয়া, দলীয় প্রভাব খাটিয়ে ইরি-বোরো ব্লকের নেতৃত্ব দখল, যাত্রী ছাউনি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কাজ করে দলের ভাবমূর্তি নষ্ট করছেন। তার চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী বার্থী বাজার ও বার্থী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।
তারা বলেন, বার্থীতে মিজানুর রহমানের কোনো অফিস নেই। সে যাত্রী ছাউনি দখল করে অফিস বানিয়েছে। এখানে কোনো ভাঙচুর কিংবা হামলার ঘটনা ঘটেনি।
উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের মোবাইল নাম্বারে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।
গৌরনদী থানা পুলিশের ওসি তারিক হাসান রাসেল সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.