বরিশালে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্বঃ প্রত্যাশা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত বিডিএস মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে বরিশাল জেলার বিকশিত নারী নেটওয়ার্ক।
বেলা ১১টায় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক বরিশাল মহানগর কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার, জাতীয়তাবাদী মহিলা দলের মহানগর সভাপতি অধ্যাপক ফারহানা তিথি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী উইং-মহিলা শাখার মহানগর সেক্রেটারি তানিয়া রশিদ নিপু এবং গণঅধিকার পরিষদ মহানগর কমিটির প্রচার সম্পাদক মাহফুজ নুসরাত মুনা।
সুজন-সুশাসনের জন্য নাগরিক বরিশাল জেলা সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিকশিত নারী নেটওয়ার্কের বরিশাল জেলা সম্পাদক সাধনা রাণী ব্যাপারী।
গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন ব্লাস্ট বরিশাল ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট শাহিদা তালুকদার, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, ডেইলি স্টারের বরিশাল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সুশান্ত ঘোষ, সুজনের বরিশাল জেলা সম্পাদক রণজিৎ দত্ত, মহানগর সম্পাদক রফিকুল আলম, ঝালকাঠি জেলা সম্পাদক সাংবাদিক ইসমাঈল মুসাফির, বাবুগঞ্জ উপজেলা সুজন সভাপতি সেলিম রেজা, সুজন সম্পাদক ও বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরিশাল জেলা সমন্বয়কারী হাদিউজ্জামান সুজন, ইয়ুথ লিডার শুভ চৌধুরী, মালিহা আক্তার প্রমুখ। দিনব্যাপী প্রাণবন্ত ওই গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, এনজিও, তরুণ প্রতিনিধি ছাড়াও বরিশাল এবং ঝালকাঠি জেলার বিকশিত নারী নেটওয়ার্কের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'দেশে স্থানীয় সরকার নির্বাচন পাঁচটি কাঠামোতে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে নির্বাচন হয়। কিন্তু তাতে নারীর অংশগ্রহণের চিত্র হতাশাজনক। ইউনিয়ন পরিষদে নারীদের জন্য ৩টি সংরক্ষিত সদস্যপদ এবং উপজেলা পরিষদে একটি নারী ভাইস চেয়ারম্যান পদ সংরক্ষিত রাখা হলেও চেয়ারম্যান পদে নারীরা আসছে না। আসলেও তারা টাকা এবং পেশিশক্তির কাছে অসহায় হয়ে নির্বাচিত হতে পারছে না। ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদে নির্বাচিত নারীরা ন্যায্য বরাদ্দ এবং প্রকল্প পাওয়ার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নারীদের উন্নয়নে বিভিন্ন ইশতেহার দেওয়া হলেও দলীয় কমিটিতে তারা নারীদের রাখছে না। দলের জেলা উপজেলা বা মহানগরের মূল কমিটিতে শুধু নারী সম্পাদকের একটি পদ ছাড়া আর কোনো পদেই তারা নারীদের জায়গা দিচ্ছে না।'
বক্তারা আরো বলেন, 'সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষাসহ বিগত বছরগুলোতে পুরুষের তুলনায় নারীদের ফলাফল অনেক ভালো। সব ক্ষেত্রে নারীদের উপস্থিতি বাড়ছে। পড়াশোনা, চাকুরি এবং ব্যবসাক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিচ্ছে। কেবল রাজনীতিতে এবং জনপ্রতিনিধি হিসেবে পিছিয়ে থাকবে কেন নারীরা? সংরক্ষিত আসনে নির্বাচিত হলেও তাদের দেওয়া হয় না প্রাপ্য সম্মান কিংবা বাজেট বরাদ্দ। নারীদের পেশিশক্তি এবং টাকার ক্ষমতা কম থাকায় তারা রাজনীতিতে পিছিয়ে পড়ছে। দলীয় কোনো পদ-পদবি পাচ্ছে না। পুরুষের সাথে পাল্লা দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারছে না। রাজনীতিতে নারীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা প্রয়োজন। নাহলে কখনোই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।'

১৭ আগস্ট, ২০২৬ ১৩:৫০
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছরে অর্থাৎ আওয়ামী লীগের বিএনপির সাড়ে চার হাজারের বেশি নেতাকর্মী ক্রসফায়ারের শিকার হয়েছেন। সাতশর অধিক নেতাকর্মী গুমের শিকার হয়েছিলেন। যাদের স্বজনেরা এখনো তাহাজ্জুদ নামাজ শেষে জায়নামাজে বসে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকে। গতকাল রোববার (১৬ আগস্ট) রাতে বরিশালের গৌরনদীতে গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় ভূমিকা ও বর্তমান প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মুক্তির দিশারি হিসেবে স্বাধীনতার ঘোষণা দিতে পেরেছিলেন তার একমাত্র কারণ পাশে দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়ার মতো স্ত্রী। জিয়াউর রহমানের প্রতিটি কাজের ছায়াসঙ্গী ছিলেন বেগম খালেদা জিয়া। ’
তিনি বলেন, ‘দেশি-বিদেশ ষড়যন্ত্রে যখন জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের শিকার ঘটানো হয়। তখন বেগম খালেদা জিয়া ছিলেন গৃহবধূ। নাবালক দুইটি সন্তান নিয়ে যখন পরিবারের হাল ধরেছিলেন তিনি, তখন বিএনপির অবস্থাও করুণ। তখন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা বলেছিলেন, আপনাকে বিএনপির হাল ধরতে হবে।’
তিনি বলেন, ‘একদিকে দুটি নাবালক সন্তানসহ সংসারের হাল। অন্যদিকে গোটা বিএনপি পরিবারের হাল ধরে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্র, আইনের শাসন ও স্বৈরাচার হটানোর জন্য বেগম খালেদা জিয়া আপষহীন নেত্রী হিসেবে আবির্ভূত হয়েছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য মুক্তির দিসারী ছিলেন।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা জুলাইকে ছোট করে দেখতে চাইনা। জুলাই বিপ্লব সফল হয়েছে বিগত ১৬ বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামের যে সূচনা হয়েছিল তার বিপ্লবের মধ্য দিয়ে।’
আলোচনা সভায় সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেন শরীফ এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপন প্রমুখ।

১৭ আগস্ট, ২০২৬ ১২:৩৫
আজ ১৮ আগস্ট ২০২৬ইং, সোমবার ভাষা সৈনিক মরহুম শেখ এ মালেকের ২৪তম মৃত্যুবার্ষিকী। ২০০২ সালের এই দিনে তিনি নিজ পৈতৃক বাড়ি “শেখের হাট লজ” আমানতগঞ্জ, বরিশাল-এ ৭৩ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি একাধারে নাট্যকর্মী, সমাজসেবক ও দক্ষ সংগঠক এবং সাংবাদিক ছিলেন। প্রখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মিয়ার সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। এছাড়া বরিশালের বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ট। কর্ম জীবনে তিনি বরিশাল প্রধান ডাকঘরের প্রধান পোস্টমাস্টার (এপিএমজি) হিসাবে দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি একাধারে প্রেসক্লাবের সহ-সভাপতি, সাপ্তাহিক খাদেম পত্রিকার সহসম্পাদক, শের-ই বাংলা স্মৃতি সংসদের সভাপতি, সাহিত্য পরিষদ, পাবলিক লাইব্রেরী, ফোকলোল, নাট্য নিকেতন, শিল্পকলা একাডেমি, মুকুল ফৌজসহ নানা সংগঠনের সাথে জড়িত ছিলেন।
ছাত্রজীবনে তিনি একে স্কুল ও বি এম কলেজে অধ্যয়ন করেন। ১৯৪১-৪৭ ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক সম্মুখ সক্রিয় সৈনিক। এবং তিনি ব্রিটিশের বিরুদ্বে কালো পতাকা উত্তলোনকারী। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বরিশাল জেলা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির সমন্বয়ক ছিলেন। ১১ মার্চ ফকিরবাড়ি রোডের জনসভা থেকে আন্দোলরত অবস্থায় তিনি গ্রেপ্তার হন। ১৯৭১ সালে বরিশাল জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি, বিএম কলেজের ভিপি মরহুম বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ আবদুর রব ও ঝালকাঠি থানা আওয়ামী লীগের সভাপতি এবং ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি মরহুম অ্যাডভোকেট শেখ আবদুছ শুকুর (অনারারি মেজিস্ট্রেট) তাদেরই বড় ভাই হওয়ায় পাকিস্তানি হানাদার বাহিনী তাকে অফিস থেকে গ্রেপ্তার করে বরিশাল ওয়াপদার টর্চার সেলে নিয়ে যায় এবং তার ওপর নির্মমভাবে শারীরিক নির্যাতন চালায়। স্বাধীনতার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমানতগঞ্জ রেডক্রসের তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি নিজ গ্রাম শেখেরহাটে বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পোস্ট অফিস, লঞ্চ/স্টিমার ঘাট, টেলিফোন অফিস, পুলিশ ফাড়ি, স্কুল, মাদ্রাসা, মসজিদ অন্যতম। রোকেয়া খাতুন বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠার লক্ষে প্রাথমিক কার্যক্রম নিজ কাচারি বাড়িতে শুরু করেন। এককথায় শেখেরহাটের উন্নয়নমূলক কাজে তার সক্রিয় ভূমিকা আজো প্রবাদপ্রতিম। শেখেরহাটের আনজিৎ শাহ (র:) এর মাজারের আধুনিকায়নে তার ভূমিকা অনন্য। সদালাপি, সদাহাস্যোজ্জ্বল শেখ আবদুল মালেক কারও কাছে মালেক ভাই, কারো মালেক দা হিসাবে বিশেষ পরিচিত ছিলেন।
আজকের এই মৃত্যুবার্ষিকীতে তার পৈতৃক বাড়ি “শেখের হাট লজ” আমানতগঞ্জ, বরিশাল ও শেখের হাটে (রাজপাশা) নিজেদের প্রতিষ্ঠিত আরএসএম মাদ্রাসা, মসজিদে কোরাআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর পরিবার সকল শুভাকাঙ্খি ও স্বজনদের কাছে মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেছেন।’

১৬ আগস্ট, ২০২৬ ১৭:২১
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এই সরকার ৬ মাসের মধ্যে দেশের মানুষের মধ্যে আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা বলছি, সংকট আছে। সেই সংকট সমাধানের চেষ্টা করছি। মানুষকে মিথ্যা আশ্বাস আমরা দেই না। রোববার অপরাহ্ণে বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শান্ত স্নিগ্ধ কীর্তনখোলা তীর জনপদের রূপ সৌন্দর্যে বিমোহিত মন্ত্রী বলেন, জীবনানন্দ দাশের বরিশালে বেড়াতে এসে মনে হচ্ছে, কবি যেমন বলেছিলেন, মানুষের ব্যথা আমি পেয়ে গেছি পৃথিবীর পথে এসে। তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, আইনজীবীদের ব্যথা আমি পেয়ে গেছি বরিশাল বারে এসে।
আইনজীবীদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শুনে আইনমন্ত্রী বলেন, বারের সংস্কারের জন্য ২০ লাখ টাকা এবং বই কেনার জন্য ৫ লাখ টাকা আপাতত দিলাম। ভবন নির্মাণের জন্য যা যা করা দরকার, তা করা হবে।
তিনি বিএনপি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, এই সরকার ৬ মাসের মধ্যে দেশের মানুষের মধ্যে আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। আমরা বলছি, সংকট আছে। সেই সংকট সমাধানের চেষ্টা করছি। মানুষকে মিথ্যা আশ্বাস আমরা দেই না।
ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, পুরো পৃথিবী যখন বিপর্যস্ত, তখন বিশ্বের সব দেশেই তেলের দাম বেড়েছে। আমরা চেষ্টা করেছি সবার শেষে তেলের দাম বাড়াতে।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, আজকে যারা গুপ্ত-সুপ্ত আছে, তারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিলেন। বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে। আগামী ৫ বছরে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে।
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী সমালোচনা করে বলেন, বিএনপি করার অপরাধে ৬০ লাখের বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় এমন ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যিনি ২০ বছর আগেই মারা গেছেন।
মতবিনিময় সভায় বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা আইনজীবীদের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সংকট ও দাবিদাওয়া তুলে ধরেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।’

১৬ আগস্ট, ২০২৬ ১২:৪৭
বরিশালে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্বঃ প্রত্যাশা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত বিডিএস মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে বরিশাল জেলার বিকশিত নারী নেটওয়ার্ক।
বেলা ১১টায় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক বরিশাল মহানগর কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার, জাতীয়তাবাদী মহিলা দলের মহানগর সভাপতি অধ্যাপক ফারহানা তিথি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী উইং-মহিলা শাখার মহানগর সেক্রেটারি তানিয়া রশিদ নিপু এবং গণঅধিকার পরিষদ মহানগর কমিটির প্রচার সম্পাদক মাহফুজ নুসরাত মুনা।
সুজন-সুশাসনের জন্য নাগরিক বরিশাল জেলা সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিকশিত নারী নেটওয়ার্কের বরিশাল জেলা সম্পাদক সাধনা রাণী ব্যাপারী।
গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন ব্লাস্ট বরিশাল ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট শাহিদা তালুকদার, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, ডেইলি স্টারের বরিশাল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সুশান্ত ঘোষ, সুজনের বরিশাল জেলা সম্পাদক রণজিৎ দত্ত, মহানগর সম্পাদক রফিকুল আলম, ঝালকাঠি জেলা সম্পাদক সাংবাদিক ইসমাঈল মুসাফির, বাবুগঞ্জ উপজেলা সুজন সভাপতি সেলিম রেজা, সুজন সম্পাদক ও বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরিশাল জেলা সমন্বয়কারী হাদিউজ্জামান সুজন, ইয়ুথ লিডার শুভ চৌধুরী, মালিহা আক্তার প্রমুখ। দিনব্যাপী প্রাণবন্ত ওই গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, এনজিও, তরুণ প্রতিনিধি ছাড়াও বরিশাল এবং ঝালকাঠি জেলার বিকশিত নারী নেটওয়ার্কের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'দেশে স্থানীয় সরকার নির্বাচন পাঁচটি কাঠামোতে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে নির্বাচন হয়। কিন্তু তাতে নারীর অংশগ্রহণের চিত্র হতাশাজনক। ইউনিয়ন পরিষদে নারীদের জন্য ৩টি সংরক্ষিত সদস্যপদ এবং উপজেলা পরিষদে একটি নারী ভাইস চেয়ারম্যান পদ সংরক্ষিত রাখা হলেও চেয়ারম্যান পদে নারীরা আসছে না। আসলেও তারা টাকা এবং পেশিশক্তির কাছে অসহায় হয়ে নির্বাচিত হতে পারছে না। ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদে নির্বাচিত নারীরা ন্যায্য বরাদ্দ এবং প্রকল্প পাওয়ার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নারীদের উন্নয়নে বিভিন্ন ইশতেহার দেওয়া হলেও দলীয় কমিটিতে তারা নারীদের রাখছে না। দলের জেলা উপজেলা বা মহানগরের মূল কমিটিতে শুধু নারী সম্পাদকের একটি পদ ছাড়া আর কোনো পদেই তারা নারীদের জায়গা দিচ্ছে না।'
বক্তারা আরো বলেন, 'সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষাসহ বিগত বছরগুলোতে পুরুষের তুলনায় নারীদের ফলাফল অনেক ভালো। সব ক্ষেত্রে নারীদের উপস্থিতি বাড়ছে। পড়াশোনা, চাকুরি এবং ব্যবসাক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিচ্ছে। কেবল রাজনীতিতে এবং জনপ্রতিনিধি হিসেবে পিছিয়ে থাকবে কেন নারীরা? সংরক্ষিত আসনে নির্বাচিত হলেও তাদের দেওয়া হয় না প্রাপ্য সম্মান কিংবা বাজেট বরাদ্দ। নারীদের পেশিশক্তি এবং টাকার ক্ষমতা কম থাকায় তারা রাজনীতিতে পিছিয়ে পড়ছে। দলীয় কোনো পদ-পদবি পাচ্ছে না। পুরুষের সাথে পাল্লা দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারছে না। রাজনীতিতে নারীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা প্রয়োজন। নাহলে কখনোই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।'
১৭ আগস্ট, ২০২৬ ১৩:৫০
১৭ আগস্ট, ২০২৬ ১২:৩৫
১৬ আগস্ট, ২০২৬ ১৭:২১
১৬ আগস্ট, ২০২৬ ১৫:১৩