২১ জুলাই, ২০২৬ ০০:০৮
বরিশালসহ বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এর আগে রংপুর, সিলেট, খুলনাসহ দেশের ৬ বিভাগে গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময় ঢাকা বিভাগেও দিনভর মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবারও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার বরিশাল, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়।
এ ছাড়া সিলেটে ৮৪ মিলিমিটার, চাঁদপুরে ৯৪ মিলিমিটার, খুলনার মোংলায় ১০০ মিলিমিটার, বরিশালে ৬৩ মিলিমিটার, রাজশাহীতে ৬২ মিলিমিটার এবং ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বরিশাল, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’

২১ জুলাই, ২০২৬ ১২:১৮
বরিশালের গৌরনদীর মিফতাহুল জান্নাহ্ হিফজুল কুরআন মডেল মহিলা মাদ্রাসার আবাসিক ভবনের রুম থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সোমবার (২০ জুলাই) রাতে উপজেলার গেরাকুল গ্রামের সীমান্তবর্তী কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
জান্নাতুল ফেরদাউস রাজশাহীর নওগাঁ জেলার আত্রাই থানার নালুয়া গ্রামের বাসিন্দা ছিল। শিশুকাল থেকে সে গৌরনদীর কাসেমাবাদ গ্রামে তার নানা বাড়িতে বসবাস করে আসছিল।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গেরাকুল গ্রামের বাসিন্দা শিক্ষক জহুরুল ইসলাম আকনের কাসেমাবাদ এলাকার বাড়ি ভাড়া নিয়ে গত বছরের নভেম্বর মাসে মিফতাহুল জান্নাহ্ হিফজুল কুরআন মডেল মহিলা মাদসারা নামে একটি আবাসিক প্রতিষ্ঠান করেন দক্ষিণ পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা মো. আবু ইউসুফ খন্দকার। দুইজন নারী শিক্ষিকা ও ১৫ জন ছাত্রীকে নিয়ে ওই প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে।
জান্নাতুল ফেরদাউসের মা সুর্বনা বেগম জানিয়েছেন, তার স্বামী প্রবাসে থাকার সুবাদে তিনি তার ২ মেয়েকে নিয়ে বাবার বাড়ি কাসেমাবাদ গ্রামে বসবাস করে আসছেন। আবাসিক ওই মাদরাসার নাজেরা বিভাগে তার মেয়ে জান্নাতুল অধ্যয়নরত ছিল।
মাদরাসার একাধিক ছাত্রীরা জানিয়েছে, সোমবার সন্ধ্যার পর মাদরাসার একটি কক্ষ ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে তারা দেখতে পায়, ভেতরে কেউ জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। এসময় তারা ডাকচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ও মাদরাসার দায়িত্বরত ওই দুই শিক্ষিকা বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাৎক্ষণিক তারা ওই ছাত্রীকে নামানোর পর দেখেন সে (জান্নাতুল) মারা গেছে। পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন।
গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল সাংবাদিকদের জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছে। পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জান্নাতুল ফেরদাউসের মৃত্যুর আসল কারণ উদঘাটনের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তার স্বজনরা।’

২১ জুলাই, ২০২৬ ০৯:৪৫
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর গ্রামে একটি নির্মাণাধীন বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। এই দুর্ধর্ষ ডাকাতির খবর পেয়ে মঙ্গলবার খুব সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর এলাকার সুমন হাওলাদারের নির্মাণাধীন বসতবাড়ির ভেন্টিলেটরের ফাঁক দিয়ে কয়েকজন ডাকাত ঘরে প্রবেশ করে। পরে তারা সুমন হাওলাদারের স্ত্রী রুমা আক্তার ও আট বছর বয়সী কন্যা সামিয়া আক্তারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।
রুমা আক্তার জানান, তার স্বামী সুমন হাওলাদার চাকরির কারণে ঢাকায় অবস্থান করেন। তিনি মেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকেন। রাতে মেয়ের বাথরুমে যাওয়ার ডাক শুনে ঘুম থেকে ওঠেন তিনি। এ সময় ঘরের ভেতরে ডাকাতদের দেখতে পেয়ে চিৎকার করার চেষ্টা করলে এক ডাকাত তার গলায় ধারালো ছুরি ধরে এবং শিশুকন্যাকে হত্যার হুমকি দেয়।
পরে ডাকাতরা ঘরে থাকা সিন্দুকের চাবি ছিনিয়ে নেয়। সিন্দুকে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায় তারা।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক চৌকিদার সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। কার্যকর পুলিশি টহল ও নজরদারির অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। একই সঙ্গে এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের অবাধ বিচরণও উদ্বেগজনক। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
স্থানীয় সমাজসেবক সরোয়ার শরীফ ও আবদুল হাকিম বলেন, এলাকায় মাদক কারবার ও অপরাধপ্রবণতার মধ্যে সম্পর্ক রয়েছে। চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধও অনেকাংশে কমে আসবে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করাসহ গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

২১ জুলাই, ২০২৬ ০০:৪২

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, দেশের স্বার্থের ঊর্ধ্বে ব্যক্তিগত বা দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া যাবে না। নিজের স্বার্থে দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত বা বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি করা উচিত নয়। সোমবার (২০ জুলাই) বিকেলে বরিশাল শহরের সদর রোডসংলগ্ন অশ্বিনী কুমার টাউন হলে ইসলামী যুব আন্দোলনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখা এ সমাবেশের আয়োজন করে।
ফয়জুল করিম বলেন, ‘দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। নিজের স্বার্থে দেশকে বিক্রি করা চলবে না। দলীয় বা ব্যক্তিগত স্বার্থে দেশের স্বার্থবিরোধী কোনো বিদেশি চুক্তি করা উচিত নয়।’
তিনি বলেন, বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় বিনিয়োগ করা উচিত।
বক্তব্যে তিনি প্রতিবেশী ভারতের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং বলেন, মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করা বা তাদের ওপর নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি দাবি করেন, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে মুসলমানরা অতীতেও প্রতিরোধ গড়ে তুলেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সরকারের উদ্দেশে ফয়জুল করীম বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে কাদিয়ানী ও হেজবুত তাওহীদকে অমুসলিম ঘোষণার দাবি জানান তিনি।
দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বরিশাল অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে আরও বরাদ্দ প্রয়োজন। বরিশাল-ভোলা সেতু নির্মাণ, ৬ লেন সড়ক, রেল যোগাযোগ এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করারও দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের তরুণরা বিভিন্ন সময়ে গণতন্ত্র ও পরিবর্তনের দাবিতে আন্দোলন করেছে। তাদের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি আদায় না হলে তরুণ ও যুবসমাজকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী।’

২১ জুলাই, ২০২৬ ১২:৩৯
২১ জুলাই, ২০২৬ ১২:১৮
২১ জুলাই, ২০২৬ ০৯:৪৫
২১ জুলাই, ২০২৬ ০০:৪২