সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।
বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। অপরাধের গুরুত্ব এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সাজা দেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং সাজা কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, মসজিদের পবিত্রতা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন বাস্তবায়নে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও আজেল নিউজ।

১৫ নভেম্বর, ২০২৬ ১৫:৩১
"সরকার বোলে হগোলডিরে কার্ড দিবো। স্যার মোরা কার্ড চাইনা, বেড়িবাঁধ চাই। বেড়িবাঁধ দিয়া মোগো বাড়িঘর জমিজমা বাঁচান। মোর বাড়ি সাতবার ভাঙছে আর সাতবার সরাইছি। আছিলো একটা ধানক্ষ্যাত। হেইডাও ভাঙতাছে। মোর বাঁচার আর কোনো উপায় নাই।" বিলাপ করে ঠিক এই কথাগুলোই বলছিলেন উত্তর রাকুদিয়া গ্রামে ষাটোর্ধ কৃষক আইয়ুব আলী। শুধু আইয়ুব আলী একা নন, অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক তাঁর শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা, হাফেজ এরশাদ হোসাইন মসজিদ রক্ষা, যুবদল থেকে মাইনুল ইসলাম শিহাব মোল্লা ইউনিয়ন পরিষদ রক্ষার জন্য বেড়িবাঁধ নির্মাণের অভিন্ন আকুতি জানিয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের সুগন্ধা নদীর তীরে স্থানীয় ৩ গ্রামের ভুক্তভোগী মানুষের প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন উপজেলার উত্তর রাকুদিয়া, চরসাধুকাঠী এবং বাহেরচর গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ। এসময় তারা সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধসহ একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
আয়োজক কমিটির আহবায়ক কবি সুজন মুন্নার সভাপতিত্বে নদীতীরে প্রায় আড়াই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর হাফেজ মো. এরশাদ হোসাইন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক, সাবেক অধ্যক্ষ আবদুল মতিন, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, ব্যবসায়ী জসিম উদ্দিন প্রমুখ।
গত ১৫ বছরে ৯ বার নদী ভাঙনের শিকার চরসাধুকাঠী গ্রামের ভুক্তভোগী নারী ফাতেমা বেগম জানান, '১৫ বছরে ৯ বার নদী ভাঙনের শিকার হয়ে তিনি এখন মহাসড়কের পাশে টিনের ছাপড়া দিয়ে থাকেন। তিনি এখন নিজের গ্রামে নিজেই ভিটামাটিহীন এক উদ্বাস্তু হয়েছেন। অথচ একসময় তাদের জমিতে একশো মণের উপরে ধান হতো। আখের ক্ষেত থেকে মণকে মণ আখের গুড় উৎপাদন হতো। সেই জমির পুরোটাই নদীতে নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানান তিনি।
বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা বলেন, 'বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আবুল কালাম কলেজ, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, উত্তর রাকুদিয়া বায়তুল আমান জামে মসজিদসহ বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়কটি এখন নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। অনতিবিলম্বে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে এসব প্রতিষ্ঠান হারিয়ে যাবে।'
চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক বলেন, 'দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া এলাকার সরকারি আবুল কালাম কলেজ থেকে বাহেরচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত একটি বেড়িবাঁধ নির্মাণের দাবি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। একটা বেড়িবাঁধে অভাবে ৩ গ্রামের হাজার হাজার মানুষ আজ নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।'
আয়োজক কমিটির আহবায়ক কবি সুজন মুন্না বলেন, 'একটি বেড়িবাঁধের অভাবে উত্তর রাকুদিয়া, চরসাধুকাঠী ও বাহেরচর গ্রামের হাজার হাজার পরিবার যেমন ইতোমধ্যে নিঃস্ব হয়েছে তেমনি বেড়িবাঁধ না থাকায় বন্যায় প্লাবিত হয়ে এলাকার কৃষকরাও প্রতিবছর সর্বস্বান্ত হচ্ছে। এদিকে একটি প্রভাবশালী মহল নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই শুকনো মৌসুমেও ভাঙছে সুগন্ধা নদী। তাই নিরুপায় হয়ে আজ ৩ গ্রামের হাজার হাজার মানুষ সরকারের কাছে তাদের অন্ন, বাসস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার ন্যায্য মৌলিক অধিকারের দাবি নিয়ে রাস্তায় নেমেছে।'
ভাঙনের বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, 'বাবুগঞ্জ উপজেলার প্রধান একটি সমস্যা হলো নদী ভাঙন। আমার উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আপদকালীন জরুরি কিছু ত্রাণ দেওয়া ছাড়া নদীভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই। পানি উন্নয়ন বোর্ডকে আমি নিয়মিত অবহিত করছি। আমাদের এই আসনের সংসদ সদস্য মহোদয়ও নদী ভাঙনের বিষয়ে অবগত রয়েছেন। তিনি ভাঙন প্রতিরোধে বৃহৎ প্রকল্প বরাদ্দের জন্য কাজ করছেন।'
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন, 'নদীভাঙনের স্থায়ী সমাধান বা বেড়িবাঁধ নির্মাণের জন্য দরকার মেগাপ্রকল্প। আমরা জরুরি ভাঙন প্রতিরোধে যে আপদকালীন বরাদ্দ পাই তা দিয়ে কিছু জিওব্যাগ ডাম্পিং করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করি। তবে বাবুগঞ্জ-মুলাদী এলাকার নদীশাসন, ড্রেজিং ও ব্লক পাইলিংসহ প্রায় হাজার কোটি টাকার প্রস্তাবিত একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আশাকরি এই প্রকল্প বাস্তবায়িত হলে ওই অঞ্চলের মানুষের দুর্ভোগ চিরতরে লাঘব হবে।' #

০৬ নভেম্বর, ২০২৬ ১৫:০০
২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার। দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে পৃথিবীর ধ্বংস বা মহাপ্রলয়ের নানা আলোচনা। এর সূত্রপাত ১৯৬০ সালে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণাপত্র থেকে।
ওই বছরের ৪ নভেম্বর বিজ্ঞান সাময়িকী Science-এ প্রকাশিত গবেষণাটিতে জনসংখ্যা বৃদ্ধির গাণিতিক প্রবণতা বিশ্লেষণ করে ২০২৬ সালের ১৩ নভেম্বরকে একটি বিশেষ তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
তবে গবেষকেরা ওই দিন পৃথিবী ধ্বংস হওয়ার কোনো ভবিষ্যদ্বাণী করেননি। তাঁদের হিসাব ছিল, জনসংখ্যা বৃদ্ধির অতীত প্রবণতা একইভাবে চলতে থাকলে একপর্যায়ে তা গাণিতিকভাবে অসীমের দিকে ধাবিত হবে।
পরবর্তী সময়ে জন্মহার ও জনসংখ্যা বৃদ্ধির গতিতে পরিবর্তন আসায় সেই পূর্বাভাস বাস্তবতার সঙ্গে মেলেনি।
অর্থাৎ, ১৩ নভেম্বর পৃথিবীর শেষ দিন নয়। পুরোনো একটি গাণিতিক গবেষণার ফলকে ভুলভাবে ব্যাখ্যা করেই নতুন করে ছড়াচ্ছে মহাপ্রলয়ের আলোচনা।

২২ অক্টোবর, ২০২৬ ১৩:২৭
আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিকের পরিবারে সন্তান ৫৮ জন। চার স্ত্রী ও এতগুলো সন্তান নিয়ে সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি। অভাবের কারণে পরিবারের কিছু শিশুকে কখনো কখনো ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হয়। বিশাল এই পরিবারের খাবার, পোশাক ও শিক্ষার খরচ জোগাতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে তাকে।
খামা প্রেস এজেন্সির বরাতে জানা গেছে, নিজের পরিবারের ভরণপোষণের কঠিন বাস্তবতা নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন সাদিক। তিনি জানান, সন্তানদের সবার নাম মনে রাখাও তার জন্য কঠিন হয়ে পড়েছে। কখনো পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার সময় সন্তানদের গুনে দেখতে হয়। তখন দেখা যায়, কেউ একজন অনুপস্থিত—হয়তো সে অন্য কোথাও রয়েছে। দীর্ঘ সময়ে তার ও স্ত্রীদের ১৪ সন্তান মারা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাদিক স্থানীয় একটি গাড়ির শোরুমে কাজ করেন। তার ভাষ্য, একটি গাড়ি বিক্রি হলে তিনি প্রায় এক হাজার আফগানি আয় করেন। এই সামান্য আয়ে পরিবারের এত সদস্যের চাহিদা পূরণ করা সম্ভব হয় না। সংসারের খরচ মেটাতে তার কয়েকজন সন্তানকেও কাজ করতে হয়। তাদের কেউ কেউ জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য কাগজ ও প্লাস্টিক সংগ্রহ করে।
পরিবারে সাধারণত দিনে দুই বেলা খাবার তৈরি হয়—সকালের নাশতা ও রাতের খাবার। দুই স্ত্রী রান্নার দায়িত্ব সামলান। শীতকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে একসঙ্গে খাওয়াদাওয়া করেন, আর গ্রীষ্মে বসেন উঠানে। ঘুমানোর ব্যবস্থাও অত্যন্ত সীমিত। কখনো ছয়-সাতজনকে একটি পাতলা কম্বল ভাগাভাগি করে রাত কাটাতে হয়।
বিবিসির প্রতিবেদনে পরিবারটির বসবাসের অপ্রতুল পরিবেশের চিত্র উঠে এসেছে। বাড়ির ঘরগুলোতে প্রচলিত দরজা-জানালার পরিবর্তে পাতলা পর্দা ব্যবহার করা হয়। গোসলের স্থানেই কাপড় ও থালাবাসন ধোয়ার কাজ চলে; কখনো সেটি শৌচাগার হিসেবেও ব্যবহৃত হয়।
এত প্রতিকূলতার মধ্যেও সন্তানদের শিক্ষার সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন সাদিক। তবে অর্থের অভাবে তাদের পড়াশোনার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।
সাদিক জানান, বড় পরিবার গড়ার পেছনে তার উদ্দেশ্য ছিল মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীর সংখ্যা বৃদ্ধি করা। কিন্তু এত সন্তানকে নিয়ে দৈনন্দিন জীবনে নানা বিব্রতকর পরিস্থিতির মুখেও পড়তে হয় তাকে।
একবার বিয়ের অনুষ্ঠানে এক ধর্মীয় নেতার কাছে এক মেয়ের পরিবর্তে অন্য মেয়ের নাম বলে ফেলেন তিনি। অনেক সময় সন্তানের নাম মনে করতে না পেরে তাদের ‘আমার ছেলে’ কিংবা ‘আমার সন্তান’ বলে ডাকেন।
প্রতিবেদন অনুযায়ী, সাদিকের চার স্ত্রী যখন তাকে বিয়ে করেন, তখন তাদের বয়স ছিল ১৩ থেকে ১৬ বছরের মধ্যে। প্রথম বিয়ের সময় সাদিকের বয়স ছিল ২০ বছর। প্রতিটি বিয়ের আগে কনের বিয়ের মূল্য বা দেনমোহরের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে তাকে দীর্ঘ সময় সঞ্চয় করতে হয়েছে।
সাদিকের পরিবারের ঘটনা অল্প বয়সে বিয়ে এবং কৈশোরে গর্ভধারণের স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও সামনে এনেছে। অল্প বয়সে গর্ভধারণ মেয়েদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্যদিকে, ঘন ঘন গর্ভধারণ মায়েদের শারীরিক স্বাস্থ্যের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। আফগানিস্তানের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা পাওয়ার সীমাবদ্ধতা এসব ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে।
সাদিক নিজেও পড়তে বা লিখতে পারেন না। পরিবারের জন্য পর্যাপ্ত খাবার ও সন্তানদের শিক্ষার ব্যবস্থা করতে তিনি সরকার, ত্রাণ সংস্থা এবং ব্যবসায়ীদের কাছে সহায়তা চেয়েছেন।
তার প্রত্যাশা, সন্তানরা যেন শিক্ষার সুযোগ পায় এবং পরিবারের প্রত্যেক সদস্যের জন্য অন্তত পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা যায়। বিশাল পরিবার নিয়ে তার এই সংগ্রাম আফগানিস্তানের দারিদ্র্য, খাদ্যসংকট ও শিক্ষাবঞ্চনার কঠিন বাস্তবতাকে সামনে এনেছে।
সূত্র: খামা প্রেস এজেন্সি ও বিবিসির প্রতিবেদন।

১৫ অক্টোবর, ২০২৬ ১৬:৫৫
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।
বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। অপরাধের গুরুত্ব এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সাজা দেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং সাজা কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, মসজিদের পবিত্রতা রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন বাস্তবায়নে সৌদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও আজেল নিউজ।
১৫ নভেম্বর, ২০২৬ ২০:২৬
১৫ নভেম্বর, ২০২৬ ১৬:৫১
১৫ নভেম্বর, ২০২৬ ১৫:৩১
১৫ নভেম্বর, ২০২৬ ১৪:৪৪