০১ জুলাই, ২০২৫ ১২:২৬
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সংঘটিত গণআন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা।
মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে “আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল” শিরোনামে মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর এক মিনিট নীরবতা পালন করে শহীদদের স্মরণ করেন নেতাকর্মীরা এবং একে একে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ছাত্রদল নেতারা জানান, তাদের সংগঠন জন্মলগ্ন থেকে দেশের গণতন্ত্র, ভোটাধিকারের নিশ্চয়তা এবং ছাত্রসমাজের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রদল সম্মুখ সারিতে থেকে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলে, যেখানে প্রাণ হারান শতাধিক নেতা-কর্মী।
সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদ সাকিন বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনের শহীদরা শুধু ছাত্রদলের নয়, পুরো জাতির গর্ব। তারা জীবন দিয়ে প্রমাণ করেছেন—সত্য, ন্যায় ও গণতন্ত্রের জন্য লড়াই কখনো থেমে যায় না। ছাত্রদল আজ তাদের পথ অনুসরণ করে এগিয়ে চলেছে। আমরা তাদের স্মরণ করছি শ্রদ্ধা আর প্রতিজ্ঞায়—এই মাটিতে ফ্যাসিবাদ আর দুঃশাসনের কোনো ঠাঁই হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।”
ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক ইনজাম শাওন বলেন, “ছাত্রদলের ইতিহাস আত্মত্যাগ, সাহসিকতা আর নেতৃত্বের ইতিহাস। আমরা শহীদদের স্মরণ করি কেবল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নয়, বরং তাদের আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাই। জুলাই-আগস্ট আন্দোলন আমাদের গর্ব, আমাদের অহংকার। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, লড়াই চালিয়ে যাব।”
ছাত্রদলের ১ নং সাবেক সদস্য আশিক আহমেদ বলেন, জুলাইয়ে চেতনাকে সমুজ্জ্বল রাখা ছাত্রদলের অঙ্গীকার, ছাত্র-জনতার জুলায় একক কোনো গোষ্ঠীর না আমরা এটাকে ধরন করে সমনের সকল অপশক্তির বিরুদ্ধে লড়তে চায়৷
এছাড়া আরো উপস্থিত ছিলেন: মোশাররফ হোসেন, শান্ত ইসলাম আরিফ, রকি,মিজান,রাফি,ইমরান, আজমাঈন সাকিব, আশরাফুল মোল্লা,রায়হান সহ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মী ও সদস্যরা।

১৩ জুন, ২০২৬ ১৮:২৪
বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।
তবে অভিযানের মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত মাদক কারবারি নজরুল বেপারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
শনিবার (১৩ জুন) ভোররাত চারটার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি বিশেষ দল।
দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নজরুল বেপারীর বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাড়ির ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময়ে একটি চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান চলাকালে মূল অভিযুক্ত নজরুল বেপারী কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রী মাহামুদা বেগমকে (৩৮) ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, উদ্ধার মাদক ও অস্ত্রের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক নজরুল বেপারীকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

১৩ জুন, ২০২৬ ১৫:০৪
বরিশালের গৌরনদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। মৃত ভেবে ফেলে যাওয়া ওই যুবকের নাম আরিফ আকন। তিনি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
শুক্রবার (১২ জুন) বিকেলে গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত আরিফ আকন ওই গ্রামের মৃত রফিকুল ইসলাম আকনের একমাত্র ছেলে। কয়েক মাস আগে এক মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফের বাম হাত ভেঙে প্রায় অকেজো হয়ে যায়।
ভুক্তভোগী বড় বোন তিরা মনি বেগম জানান, তাদের পুরোনো বাড়ির সম্পত্তি জোরপূর্বক দখল করে বাথরুম নির্মাণ করছিলেন প্রতিবেশী আনোয়ার আকনের ছেলে নসিমনচালক রুবেল আকন। বিষয়টি জানতে পেরে শুক্রবার সকালে আরিফ ঘটনাস্থলে যান। সেখানে রুবেলকে না পেয়ে তার পরিবারের সদস্যদের নির্মাণাধীন বাথরুমটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেন।
দুপুরে রুবেল বাড়িতে ফিরে বিষয়টি জানতে পেরে আরিফকে হত্যার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় বিকেলে রুবেল ও তার কয়েকজন সহযোগী বাড়ির পাশে আরিফকে একা পেয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। তারা লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে আরিফের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক জখম করেন। একপর্যায়ে আরিফ সংজ্ঞাহীন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যান।
পরে খবর পেয়ে আরিফের মা ও প্রতিবেশীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিরা মনি বেগম আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন তার ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল আকনসহ তার সহযোগীরা এলাকা ছেড়ে আত্মগোপন করায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, এই ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল টাইমস

১৩ জুন, ২০২৬ ১৩:৫৫
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবু লাল বিশ্বাস (৪০) নামের এক আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে মহাসড়কের আশোকাঠী সারমিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু লাল বিশ্বাস বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকার সুকান্ত বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন এবং ভ্যানযোগে গৌরনদীতে আইসক্রিম বিক্রি করতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাবু লাল তাঁর ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
১৩ জুন, ২০২৬ ১৮:২৪
১৩ জুন, ২০২৬ ১৬:২০
১৩ জুন, ২০২৬ ১৫:৪৮
১৩ জুন, ২০২৬ ১৫:২৫