১১ নভেম্বর, ২০২৫ ২০:৪৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পোষ্য কোটা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতার পরিবর্তন এবং কিছু বিভাগের আসনসংখ্যা কমানো হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত রোববার ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
পোষ্য কোটা বাতিলের বিষয়ে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে আসছিল। তাদের সেই দাবির প্রেক্ষিতে আমরা কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।

১৩ জুলাই, ২০২৬ ২১:১৩

১৩ জুলাই, ২০২৬ ১৮:৩২
বরিশালে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে হিজলা থেকে রওনা দেওয়া লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে। সেই লঞ্চ থেকে নেতাদের উদ্ধার করতে গিয়ে ডুবে গেছে আরেক নৌকা। মেঘনার শাখা নদী হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় সোমবার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে। হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।
হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল জানান, অভ্যন্তরীণ রুটের অভিযান-৫ লঞ্চে হিজলা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বরিশাল যাওয়ার কথা ছিল। লঞ্চটি উপজেলার দুইটি ঘাট থেকে নেতাকর্মীদের নিয়ে পুরাতন হিজলা লঞ্চঘাটের উদ্দেশ্যে আসে। ঘাটের কাছাকাছি পৌঁছে চরে আটকে যায়।
তিনি বলেন, “একটি ইঞ্জিনচালিত নৌকা নেতাদের লঞ্চ থেকে আনতে যায়। বেশি যাত্রী উঠে পড়ায় নৌকাটি ডুবে যায়। তবে কারও কোনো ক্ষতি হয়নি। পরে স্পিডবোটে বরিশাল নগরীতে এসে তারা প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিয়েছেন”।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মন্ডল বরিশালটাইমসকে বলেন, “ডুবোচরে লঞ্চটি আটকা পড়ে। নৌকাটিতে পানি উঠে ডুবে গেছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি”।

১৩ জুলাই, ২০২৬ ১৭:৩৩
বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ শেষে বরিশালে ফেরার পথে খুদে শিক্ষার্থীদের আবদারে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন। প্রধানমন্ত্রীর এমন আচরণে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা–বরিশাল মহাসড়কের বরিশালের সাতমাইল এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাসসংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত ঢাকা–বরিশাল মহাসড়কের দুই পাশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। সড়কের দুই পাশে উপস্থিত জনতাকে দেখে প্রধানমন্ত্রী গাড়িবহর থামিয়ে শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
দুপুর দেড়টার দিকে সাতমাইল এলাকায় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান এবং স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।
এ সময় কয়েকজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার ইচ্ছা প্রকাশ করলে তিনি এক ছাত্রীর মোবাইল ফোন হাতে নিয়ে নিজেই শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েন।’
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মাত্র কদিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। ধর্ম-বর্ণনির্বিশেষে সকলে মিলে স্বৈরাচারকে হটিয়েছি। তার মানে আমরা কাঁধে কাঁধ রেখে দেশের জন্য যে কাজগুলো ভালো, সেই কাজগুলো করলে সকলে উপকৃত হবে। আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। এলাকার পরিবেশের যদি খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হব।’
আজ সোমবার দুপুরে বরিশাল নগরের কীর্তনখোলা নদীর শাখা সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী এক দিনের সফরে এসে প্রথম গৌরনদী এবং পরে বরিশাল নগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। জাঁকজমকহীন এবং সাদামাটাভাবে এ কর্মসূচি হলেও দিনভর নেতা-কর্মীদের সাংগঠনিক ভিতকে ঝাঁকি দিয়ে সতেজ করে দিয়ে গেলেন দলীয় প্রধান।
প্রধানমন্ত্রী দুপুরে সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণকালে আরও বলেন, ‘আসুন, আমরা প্রতিশ্রুতি দিই আমাদের দেশের পরিবেশ যেন সুন্দর থাকে। আমরা যেখানে বসবাস করি, অফিস-আদালত, স্কুল-কলেজের আশপাশ পরিষ্কার রাখতে হবে।’ তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, এই সাগরদী খালের পাড়ে সাড়ে তিন শ গাছ রোপণ করা হবে। এলাকাবাসীর দায়িত্ব হলো এসব গাছের যত্ন নেওয়া।
প্রধানমন্ত্রীর এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সারওয়ার এমপি, উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং জেলা পরিষদ সদস্য আকন কুদ্দুসুর রহমান প্রমুখ।
এর আগে সকালে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাটাজোর অশ্বিনীকুমার ইনস্টিটিউশন মাঠে প্রধানমন্ত্রী উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। এ সময় তিনি বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। এ লক্ষ্যে নারীদের জন্য স্নাতক পর্যন্ত বিনা খরচে শিক্ষার ব্যবস্থা করা হবে। পাশাপাশি মেধাবী ছাত্রীদের বৃত্তি দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে দেশের ৪ কোটি পরিবারের নারীপ্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। গড়ে প্রতিটি উপজেলায় প্রায় ৭ হাজার পরিবার এ সুবিধা পাবে।
সরকারপ্রধান বললেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য প্রথম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা খরচে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। সেই উদ্যোগকে আরও এগিয়ে নিতে বর্তমান সরকার স্নাতক পর্যন্ত বিনা খরচে শিক্ষার সুযোগ চালু করবে। যেসব ছাত্রী ভালো ফল করবে, তাদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে।
বিকেলে বরিশাল নগরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ভাঙা-কুয়াকাটা ৬ লেন করে পায়রা বন্দরকে সচল করার আহ্বান জানান। দেশের অর্থনীতিতে এটি বড় ভূমিকা রাখবে বলে জানান তিনি। এ সময় হলভর্তি নেতা-কর্মীরাও ৬ লেনের দাবি জানান।
তবে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘আপনারা আশা করেছেন ৬ লেনের কথা বলব। আমি কিন্তু হ্যাঁ বলিনি। কেননা, বুঝেসুঝে কথা দিতে হয়।’
সাংগঠনিক সভায় তারেক রহমান বলেন, ‘দলের সাংগঠনিক কার্যক্রম শিগগির শুরু করব। কিন্তু এ কার্যক্রম করতে গিয়ে হাইব্রিড এবং গুপ্ত—এই দুটি বিষয়ে সতর্ক থাকতে হবে।’ তিনি বলেন, ‘দলে মতপার্থক্য থাকতে পারে; কিন্তু অনৈক্য করা যাবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকলে হাইব্রিড, গুপ্ত ফ্যাসিস্ট ঢুকতে পারবে না।’
প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রায় একটি চক্র অঘটন ঘটাতে পারে। আপনারা প্রশাসনের পাশাপাশি সতর্ক থাকবেন।’
মজিবর রহমান সরওয়ারের সভাপতিত্বে সাংগঠনিক এ সভায় প্রায় ৬০০ নেতা-কর্মী অংশ নেন। সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে বরিশাল ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

১৩ জুলাই, ২০২৬ ১৬:৪৭