১৯ মার্চ, ২০২৬ ১৬:৩৯
রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় মুক্তা আক্তার (২১) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। তুরাগ এলাকার মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তা আক্তার একটি ব্যাটারি চালিত অটোরিকশায় করে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির মধ্যে তিনি অটোরিকশা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল টাইমস
ছবি: সংগৃহীত

১৯ মার্চ, ২০২৬ ২৩:৫৮
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাটির চুলা থেকে মরিয়ম (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু মরিয়ম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
একই দিন ইফতারের আগে বাড়ির পাশের একটি মাটির চুলা থেকে মরিয়মের নিথর দেহ উদ্ধার করেন স্বজনরা।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এমন নৃশংস ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মরিয়মের মামা হাবিবুর রহমান বলেন, আমার ভাগনির জন্য ঈদের নতুন জামাকাপড় কিনেছিলেন তার বাবা-মা। আমিও নতুন জামা কিনতে মার্কেটে গিয়েছিলাম। এমন সময় খবর আসে, মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, মরিয়মের গলায় একটি রূপার চেইন ছিল। সেই চেইন ছিনতাই করার সময় চিৎকার শুরু করে মরিয়ম। ধারণা করা হচ্ছে, এ সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি গোপন করতে মরদেহ চুলার ভেতরে লুকিয়ে রাখা হয়। আমরা নিষ্পাপ শিশু হত্যার বিচার চাই।
এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে ওই এলাকার ইয়াছিন মিয়াকে (১৬) আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইয়াছিনের বাবা সাদ্দাম মিয়াকেও (৩৮) হেফাজতে নেয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু মরিয়মের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির গলায় থাকা রূপার চেইন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এ ঘটনায় ইয়াছিন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তার বাবাকেও পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৯ মার্চ, ২০২৬ ১৮:৩৪
খুলনার পাইকগাছায় স্বামী বিএনপি নেতার চিকিৎসার অর্থ জোগাড় করতে নিজ সন্তান বিক্রি করতে চান এক গর্ভধারিণী মা শাহিদা খাতুন। সাহায্য কামনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।
আওয়ামী লীগ সরকারের দেওয়া অসংখ্য গায়েবি হামলা মামলা ও নির্যাতনের শিকার অসহায় বিএনপি নেতা আত্তাব গাজী অর্থ অভাবে চিকিৎসা নিতে পারছেন না।
উপজেলার রেজেকপুর গ্রামের বাসিন্দা আত্তাব গাজী। একই সাথে কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচীব। দীর্ঘ ১৬ বছর আ’লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিতে থেকে সরকার পতনের আন্দোলনে ছিলেন তিনি। এ কারণে শিকার হন অসংখ্য গায়েবি মামলার আসামি করা হয় তাকে।
চার কন্যা সন্তানের জনক মো. আত্তাব গাজী দুরারোগ্য ব্যাধি লিভার টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরছেন।
স্থানীয় দলীয় নেতারও নিচ্ছেননা কোন খোঁজ খবর এমন অভিযোগ পরিবারের। দলের কোনো নেতার সহযোগিতা না পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি ও তার পরিবার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট্ট কুড়ে ঘরে চার কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি আত্তাব গাজী। অশ্রু সিক্ত নয়নে বলেন, আমি ম্যাডামের কবর জিয়ারত ও প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই।
পিতার কান্না দেখে বড় কন্যা ৭ম শ্রেণির ছাত্রী মালা (১৪), ৫ম শ্রেণির ছাত্রী শারমিন (১১) ছোট খাদিজা (৩) ও আয়শা ২ ও স্ত্রী শাহিদা খাতুন কান্নায় ভেঙে পড়েন।
স্ত্রী শাহিদা খাতুন জানান, রাজনীতি করতে গিয়ে ব্যাবসা-বাণিজ্য সব কিছু শেষ হয়েছে। পুলিশ ও আ’লীগের নেতাদের নির্যাতনের একাধিকবার জেল হাজতে থেকেছেন।
কখনো বাড়িতে থাকতে পারিনি। স্বামীর চিকিৎসার জন্য প্রয়োজনে নিজের সন্তান বিক্রি করতেও রাজি আছি। তবে মানুষের সাহায্য সহযোগিতা পেলে ভালো হয়।

১৯ মার্চ, ২০২৬ ১৭:০৭
পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। টানা সাত দিনের লম্বা ছুটির তৃতীয় দিনেও তেমন যানজট নেই। তবে কিছু জায়গায় গাড়িভাড়া বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে যানবাহনের কিছুটা বাড়তি চাপ থাকলেও কোনো ধরনের যানজট ছাড়াই দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন। গত ৪৮ ঘণ্টায় সেতুর উভয় প্রান্ত দিয়ে ৮০,৪০২টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে বলে আলতাফ হোসেন শেখ জানিয়েছেন।
সেতু কর্তৃপক্ষের পরিচালক জানান, বড় যানবাহনের জন্য ৭টি এবং মোটরসাইকেলের জন্য ৩টি পৃথক টোল কাউন্টার চালু থাকায় দ্রুততম সময়ে টোল আদায় সম্পন্ন হচ্ছে। এ ছাড়া পুরো সেতু এলাকা ১৮১টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
মে. নেহাজুল আলম বলেন, পুলিশের ৫ শতাধিক সদস্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে। যাত্রী হয়রানি রোধে এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, পর্যাপ্ত প্রস্তুতি থাকায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের সমস্যা হয়নি এবং সাধারণ যাত্রীরাও নির্বিঘ্নে ঈদ যাত্রায় সন্তুষ্ট।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.