১৫ জুলাই, ২০২৬ ১৫:৪২
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা সোয়া দুইটায় বিভিন্ন কলেজের পরীক্ষার্থী একজোট হয়ে অবস্থান নেয়।
শিক্ষার্থীরা জানায়, গত কয়েক বছরের চেয়ে এ বছর প্রশ্নপত্র অত্যাধিক কঠিন করা হয়েছে। এমনকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে অনেক স্থানেই পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ নেই। এবং অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় এক বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলে সব বোর্ডে পরীক্ষা স্থগিত করা হয়নি।
একই দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বেলা ১টা ৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের অভিযোগ, খারাপ আবহাওয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষা নেয়ায় অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। এ ছাড়াও ১৩ তারিখের পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্ন ত্রুটিপূর্ণ ছিল।
মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।’

১৫ জুলাই, ২০২৬ ১৬:২৯
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুসাইন আহমেদ বর্তমানে যক্ষা (টিউবারকুলোসিস-টিবি) রোগের জটিল অবস্থায় ভারতের ভেলোরে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা অব্যাহত রাখতে আরও প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার প্রয়োজন। তবে এই বিপুল ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় হুসাইনের সহপাঠী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক সংগঠন সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের প্রতি তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছে। তাদের ভাষ্য, সবার সামান্য সহযোগিতা একত্রিত হলে হুসাইনের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে এবং সে আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ / নগদ: ০১৮৫২৯৪২০৭৪

১৫ জুলাই, ২০২৬ ১৬:০৭
বরিশাল শহরের ত্রিশগোডাউনসংলগ্ন কীর্তনখোলা নদীতে ভাড়ায়চালিত নৌকা ও ট্রলার থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। একজন পুলিশ কর্মকর্তাকে বাদী (এজাহারকারী) করে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ মামলা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ও জাস্টিস অব দ্য পিস এসএম শরিয়ত উল্লাহ এ আদেশ দেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, গত ১০ জুলাই জাস্টিস অব দ্য পিস নিজে ঘটনাস্থলে অবস্থানকালে নদীর তীরে থাকা নৌকা ও ট্রলার থেকে অবৈধভাবে চাঁদা আদায় করতে দেখেন। সে সময় গোপনে চাঁদা আদায়ের একটি ভিডিও ধারণ করা হয়।
পরে একাধিক মাঝির সঙ্গে কথা বলে জানা যায়, সাঈম নামের এক ব্যক্তি তার প্রতিনিধিদের মাধ্যমে প্রতিদিন ত্রিশগোডাউন এলাকার নৌকা ও ট্রলার থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করছেন।
স্থানীয় মাঝিদের অভিযোগ, আগে কখনও এই এলাকায় এ ধরনের চাঁদা দিতে হয়নি। এই অবৈধ চাঁদা আদায়ের কারণে তারা যেমন হয়রানির শিকার হচ্ছেন, তেমনি এখানে ঘুরতে আসা পর্যটকদেরও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
আদালত তার পর্যবেক্ষণে আরও উল্লেখ করেন, এ ধরনের কর্মকাণ্ড গুরুতর আইন লঙ্ঘন এবং শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। জনস্বার্থ ও ন্যায়বিচারের স্বার্থে এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এর পাশাপাশি মামলার তদন্ত প্রতিবেদনে এই অর্থ আদায়ের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত, তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন জাস্টিস অব দ্য পিস এস এম শরিয়ত উল্লাহ।
বুধবার দুপুরে এই বিষয়ে যোগাযোগ করা হলে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. আল মামুন ইসলাম বরিশালটাইমসকে জানান, আদালতের নির্দেশনার বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তবে এখনো আদেশের অনুলিপি হাতে পাইনি। আদেশের কপি পাওয়া মাত্রই এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’

১৫ জুলাই, ২০২৬ ১৪:১৯
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বিজ্ঞাপন
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া আবহাওয়ার সতর্কবর্তায় এ তথ্য জানানো হয়েছে।

১৫ জুলাই, ২০২৬ ১৭:০২
১৫ জুলাই, ২০২৬ ১৬:৪২
১৫ জুলাই, ২০২৬ ১৬:৪১
১৫ জুলাই, ২০২৬ ১৬:২৯