Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:৩৭
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতার ও ২০ জন আইনজীবীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে আদালত বর্জন করে কর্মবিরতি পালন করেছেন জেলার আইনজীবীরা।
জেলা ও দায়রা জজ আদালতের ৪৫ কোর্টের কোনোটিতে আইনজীবীরা যাননি। তালাবদ্ধ ছিল আদলত ভবন। তবে সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম চলমান ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবীরা এ কর্মসূচি পালন করেন।
সরেজমিন দেখা যায়, জেলা আইনজীবী সমিতির মূল ভবনটি তালাবদ্ধ। যেখানে অন্তত তিন শতাধিক আইনজীবী চেম্বার করেন। ওই ভবনের পেছনদিকে এনএক্স ভবন নামে আইনজীবীদের অপর একটি কার্যালয় রয়েছে।
যেখানে ৫ শতাধিক আইনজীবীর চেম্বার রয়েছে। ওই ভবনটিও তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আদালত চত্বরে বেশ কিছু আইনজীবীদের দেখা গেলেও তারা কোর্ট বর্জন করে সময় পার করছেন। তবে আদালতে বেশ কিছু বিচার প্রত্যাশীদের দেখা গেছে।
তারা তাদের সংশ্লিষ্ট কোর্টগুলোতে বিচারের প্রত্যাশায় হাজির হয়েছেন। ওই কোর্টগুলোর বিচারক আইনজীবীদের ছাড়াই বিচার কার্যক্রম পরিচালনা করেছেন।
এদিকে যেসব আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল তাদের মধ্যে কয়েকজনের বাড়িতে রাতে অভিযান পরিচালনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মহসিন মন্টু বলেন, আমার বাড়িতে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। তবে আমি বাড়িতে ছিলাম না, আমার পুরো পরিবার আতঙ্কিত হয়ে পাড়েছিলেন।
একই অভিযোগ করেছেন আইনজীবী হাফেজ উদ্দিন বাবলু। তিনি বলেন, ‘আমাদের বেশ কয়েকজন সহকর্মীর বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। বিষয়টি নেক্কারজনক। এর আগে এরকম কোন ঘটনা ঘটেনি।’

২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:৫৭
বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বাস চালক নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় ইসলাম পরিবহন ও লাবিবা পরিবহনের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ হয়।
বরিশালটাইমসকে বিষয়টি নিশ্চিত করেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বরিশালগামী ইসলাম পরিবহনটি দ্রুতগতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী লাবিবা পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় ইসলাম পরিবহনের চালককে উদ্ধার করে পাঠানো হয় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই চালকের।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম শেখ জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ইসলাম পরিবহনের বাস চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠালে রাতে তিনি মারা যান।
ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:৪০
বরিশালের বানারীপাড়ায় পুরনো সরকারি ব্রিজের মালামাল চুরির অভিযোগে সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) ও ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানিকে (২২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা এলাকা থেকে ব্রিজ নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল চুরি করে ট্রলারযোগে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থের নেতৃত্বে একটি পুলিশ দল বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন নতুন ব্রিজের নিচে, সন্ধ্যা নদীর মোহনায় অবস্থান নেয়।
রাত আনুমানিক ৩টার দিকে সন্দেহভাজন ট্রলারটি সেখানে পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে চারটি লোহার রেলপাটি, একটি ডিজেল ইঞ্জিন, একটি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ব্রিজের কাজে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র এবং চুরির সরঞ্জামসহ ট্রলারটি জব্দ করে। এ সময় ট্রলারে থাকা জিহাদ আকন ও সানিকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছে যে, তারা গাভা এলাকা থেকে এসব মালামাল চুরি করে নিয়ে আসছিল।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান জানান, চুরির ঘটনায় আটক জিহাদ ও সানিসহ চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৫/৬ জন অজ্ঞাতনামাকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আটক দুজনকে বরিশাল আদালতে পাঠানে হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৪২
বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণসহ হুমকির অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের এক কর্মকর্তা।
বৃহস্পতিবার মহানগর পুলিশের কাউনিয়া থানার একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানান কাউনিয়া থানার এসআই শফিকুল ইসলাম।
এসআই শফিকুল ইসলাম বলেন, দুপুরে ধর্ষণ মামলায় ওই কর্মকর্তাকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া মো. শহিদুল ইসলাম উজ্জ্বল (৪০) সদর উপজেলার রায়াপুরা এলাকার বাসিন্দা। তিনি বরিশাল সিটি করপোরেশনের কর ধার্য শাখার অ্যাসেসর পদে কর্মরত আছেন। এর আগে উজ্জ্বল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত সচিব ছিলেন।
এসআই শফিকুল ইসলাম বলেন, উজ্জ্বলের বিরুদ্ধে কাউনিয়া থানায় এক নারী মামলা করেছেন। ওই মামলার আসামি হিসেবে সকালে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাতে তিনি বলেন, ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী। ওই নারী উজ্জ্বলের বন্ধুর স্ত্রী। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে মোবাইল ফোনে কথা হত। এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেন উজ্জ্বল। এতেও রাজি না হলে তাকে বিয়ের প্রস্তাব দেন তিনি।
“বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান উজ্জ্বল। সবশেষ ৩০ জানুয়ারি ওই নারীর ভাড়া বাসায় গিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন উজ্জ্বল। পরে বিয়ের প্রস্তাব দিলে তাকে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দেওয়া হয়”, বলেন এসআই শফিকুল।
বরিশাল টাইমস

২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:৩১
২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৪২