নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার চরফ্যাসন উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মুজিবনগর ইউনিয়নের চর মনোহর গ্রাম। তেঁতুলিয়া নদী পার হয়ে ওই গ্রামে যেতে হয়। নদী পাড়ি দেওয়ার একমাত্র মাধ্যম হলো নৌকা, যাকে আমরা খেয়া বলি। ৯ মাস ধরে খেয়া বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই গ্রামে বসবাসরত অন্তত পাঁচ হাজার মানুষ।
প্রতিদিনের যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্য কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে খেয়া চলাচল বন্ধ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। হঠাৎ করে খেয়া চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নদীর দুই পাড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে তেঁতুলিয়া নদী দিয়ে চলাচলকারী খেয়াটি দুই পাড়ের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল। প্রতিবছরের বাংলা সনের শুরুতে এই খেয়াটি সরকার যে কোনো ব্যক্তিকে ইজারা দিয়ে থাকে।
তারই ধারাবাহিকতায় মূল ভূখণ্ডে বাবুরহাটের কাচারীখাল থেকে চর মনোহর পর্যন্ত সেখানকার বাসিন্দা জহিরুল ইসলামকে বাংলা ১৪৩২ সনে খেয়াঘাট ইজারা দেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তার নামে খেয়াঘাটটি ইজারা দেওয়ার পর থেকে প্রভাবশালী জুয়েল, আছমান, জহির, আলমাছ, আমির, বজলু, রিয়েল, তানজিদ ও মাহিদুলরা নদী পারাপারের খেয়া বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
চর মনোহরের স্থানীয় বাসিন্দারা জানান, খেয়াটি ৯ মাস বন্ধ থাকার কারণে অন্য ঘাট দিয়ে নদী পার হতে অতিরিক্ত ১০ থেকে ১২ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এতে সময় ও অর্থ—দুটোই বেশি খরচ হচ্ছে। অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতালে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ইজারাদার জহিরুল ইসলাম বলেন, ‘আমি ১৪৩২ সনের বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত এক বছরের জন্য চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে খেয়াঘাটটি ইজারা নিয়েছি। এতে আমার ১ লাখ ৬৯ হাজার টাকা খরচ হয়েছে। আমি ঋণ নিয়ে এই ঘাট ইজারা নিয়েছি। এই খেয়ার আয় দিয়ে আমার সংসার চলত। ৯ মাস ধরে খেয়াটি বন্ধ থাকার কারণে আমি আর্থিকভাবে একেবারেই অচল হয়ে গেছি।
তিনি আরও বলেন, এ ছাড়া ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। এ বিষয়ে আমি অভিযুক্তদের বিরুদ্ধে চরফ্যাসন উপজেলা নির্বাহী বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে একটি নোটিশ পাঠানো হয়। এখনো আমি কোনো সমাধান পাইনি।’
খেয়া বন্ধ থাকার কারণে প্রতিদিনই বাড়ছে মানুষের দুর্ভোগ। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এই ভোগান্তি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
অভিযুক্তদের কাছ থেকে খেয়া বন্ধ করে দেওয়ার বিষয়টি জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, তাদের নোটিশ করা হয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৩
ভোলার লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার লাঙ্গলকোট থানার বাঙ্গটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাদবা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩২) এবং তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই কামরুল ইসলাম ও এসআই আছাদুজ্জামান খান অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কালমা ডাওরী বাজারের বাস স্টান থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে ৪ কেজি গাঁজাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৫
ভোলায় অটোরিকশা ও নছিমনের সংঘর্ষে রাশেদ হাওলাদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা শহরের পিটিআই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের শাহাজামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
দুপুরে ভোলার পিটিআই এলাকায় অটোরিকশা ও নছিমনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রাশেদ নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৩
আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় নতুন বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। এ সংকট থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভোলা-বরিশাল সেতু ভোলার প্রত্যেক মানুষের দাবি। এ দাবিতে আমরা সবাই আন্দোলন করেছি এবং সংসদেও সেতুর দাবি তুলেছি। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। তারা বলতে চাচ্ছেন, আমরা সেতু চাই না। বাস্তবতা তা নয়। ভোলার মানুষকে বিভ্রান্ত করবেন না, বিভক্তি সৃষ্টি করবেন না।’
তিনি আরও বলেন, ‘সরকার হিজলা-মুলাদী হয়ে শরীয়তপুর দিয়ে সরাসরি ঢাকা যাওয়ার বিকল্প পথটিও বিবেচনা করছে। এতে প্রায় ৪০ মিনিট সময় কম লাগতে পারে। ভোলার জন্য কোনটি ভালো হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন। তবে ভোলার মানুষের দাবিও আমরা তুলে ধরতে থাকবো।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিকল্প সড়ক নির্মাণেও প্রায় ৮ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। শুধু ভোলার জন্যই প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হচ্ছে। গত ছয় মাসে ৩০০ আসনের মধ্যে এমন একটি আসন দেখান, যেখানে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ আনা সম্ভব হয়েছে।’
নিজের দায়িত্ব প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করবো, ইনশা আল্লাহ।’
গণসংবর্ধনায় মন্ত্রী জানান, গত ১৮ বছরে তিনি কীভাবে রাজনীতি করেছেন, তা ভোলার মানুষ দেখেছেন। চাইলেও তিনি অনেক সুযোগ-সুবিধা নিতে পারতেন, কিন্তু কোনো লোভ-লালসায় পা দেননি। জীবনের প্রতিটি বিপদে ভোলার মানুষ তার পাশে ছিলেন।
তিনি বলেন, ‘বিগত নির্বাচনে অনেকে আমাকে ভোট দিয়েছেন, অনেকে দেননি। সবকিছুর ঊর্ধ্বে উঠে ভোলার উন্নয়নে আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন। সবাইকে সঙ্গে নিয়ে ভোলার উন্নয়ন এগিয়ে নিতে হবে।’
অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পার্থ বলেন, ‘এমপি হিসেবে গত ছয় মাসে তিনি কোনো অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও দেবেন না।’
তিনি বলেন, ‘আমার দল বা আমার নাম ব্যবহার করে কেউ অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বা অনিয়ম করলে তারা আমার দলের লোক নয়। আমি টেন্ডারবাজি করি না, করার প্রশ্নই আসে না। টিআর-কাবিখা নিয়ে কেউ অনিয়ম করলে ইউএনও অফিসে লিখিত অভিযোগ করবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এসময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

১৪ জানুয়ারি, ২০২৬ ১৫:১৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার চরফ্যাসন উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মুজিবনগর ইউনিয়নের চর মনোহর গ্রাম। তেঁতুলিয়া নদী পার হয়ে ওই গ্রামে যেতে হয়। নদী পাড়ি দেওয়ার একমাত্র মাধ্যম হলো নৌকা, যাকে আমরা খেয়া বলি। ৯ মাস ধরে খেয়া বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই গ্রামে বসবাসরত অন্তত পাঁচ হাজার মানুষ।
প্রতিদিনের যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্য কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে খেয়া চলাচল বন্ধ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। হঠাৎ করে খেয়া চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নদীর দুই পাড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে তেঁতুলিয়া নদী দিয়ে চলাচলকারী খেয়াটি দুই পাড়ের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল। প্রতিবছরের বাংলা সনের শুরুতে এই খেয়াটি সরকার যে কোনো ব্যক্তিকে ইজারা দিয়ে থাকে।
তারই ধারাবাহিকতায় মূল ভূখণ্ডে বাবুরহাটের কাচারীখাল থেকে চর মনোহর পর্যন্ত সেখানকার বাসিন্দা জহিরুল ইসলামকে বাংলা ১৪৩২ সনে খেয়াঘাট ইজারা দেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তার নামে খেয়াঘাটটি ইজারা দেওয়ার পর থেকে প্রভাবশালী জুয়েল, আছমান, জহির, আলমাছ, আমির, বজলু, রিয়েল, তানজিদ ও মাহিদুলরা নদী পারাপারের খেয়া বন্ধ করে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
চর মনোহরের স্থানীয় বাসিন্দারা জানান, খেয়াটি ৯ মাস বন্ধ থাকার কারণে অন্য ঘাট দিয়ে নদী পার হতে অতিরিক্ত ১০ থেকে ১২ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এতে সময় ও অর্থ—দুটোই বেশি খরচ হচ্ছে। অনেক ক্ষেত্রে জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতালে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ইজারাদার জহিরুল ইসলাম বলেন, ‘আমি ১৪৩২ সনের বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত এক বছরের জন্য চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে খেয়াঘাটটি ইজারা নিয়েছি। এতে আমার ১ লাখ ৬৯ হাজার টাকা খরচ হয়েছে। আমি ঋণ নিয়ে এই ঘাট ইজারা নিয়েছি। এই খেয়ার আয় দিয়ে আমার সংসার চলত। ৯ মাস ধরে খেয়াটি বন্ধ থাকার কারণে আমি আর্থিকভাবে একেবারেই অচল হয়ে গেছি।
তিনি আরও বলেন, এ ছাড়া ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। এ বিষয়ে আমি অভিযুক্তদের বিরুদ্ধে চরফ্যাসন উপজেলা নির্বাহী বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে একটি নোটিশ পাঠানো হয়। এখনো আমি কোনো সমাধান পাইনি।’
খেয়া বন্ধ থাকার কারণে প্রতিদিনই বাড়ছে মানুষের দুর্ভোগ। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এই ভোগান্তি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
অভিযুক্তদের কাছ থেকে খেয়া বন্ধ করে দেওয়ার বিষয়টি জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, তাদের নোটিশ করা হয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৪
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৬