Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১৫ ডিসেম্বর, ২০২৫ ১১:১২
বরিশালের গৌরনদীতে কোনো নিয়ম-নীতি ও আইন-কানুনের তোয়াক্কা না করেই রাতের আঁধারে বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যপুস্তক ভাঙারির দোকানে কেনাবেচার অভিযোগ উঠেছে। খবর পেয়ে রোববার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার বেজগাতি এলাকার ভাঙারি ব্যবসায়ী মামুন শিকদারের গোডাউনে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানকালে গোডাউনটিতে চলতি ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি নতুন পাঠ্যপুস্তক ক্রয় ও মজুতের প্রমাণ পাওয়া যায়। এ সময় আলামত হিসেবে ২০২৫ শিক্ষাবর্ষের কিছু সরকারি বই জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। তবে অভিযানের সময় অভিযুক্ত ভাঙারি ব্যবসায়ীকে রক্ষায় কথিত এক সংবাদকর্মী প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়দের ভাষ্য, সুন্দরদী সুইজ হাসপাতালের পাশের ভাঙারির দোকান পরিচালনাকারী মামুন শিকদার দীর্ঘদিন ধরেই সরকারি পাঠ্যপুস্তক অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। রোববার সন্ধ্যায় তার দোকানে নতুন সরকারি বই প্রকাশ্যে কেনাবেচা হতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান।
ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত একাধিক সংবাদকর্মী ছবি ও ভিডিও ধারণ করলে ভাঙারি ব্যবসায়ী মামুন শিকদার ক্ষিপ্ত হয়ে তাঁদের ‘দেখে নেওয়ার’ হুমকি দেন বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি সংবাদকর্মীদের উদ্দেশে ‘আপনারা যা পারেন করেন’ বলেও মন্তব্য করেন। এছাড়া অভিযানের সময় মামুন শিকদারকে রক্ষায় কথিত এক সংবাদকর্মী প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় একাধিক সংবাদকর্মী জানান, উপজেলা প্রশাসনকে খবর দেওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ঘটনাস্থলে এসে সরকারি বইয়ের উপস্থিতি নিশ্চিত করেন। তবে বিষয়টি মোবাইল কোর্টের আওতাভুক্ত না হওয়ায় তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এ ক্ষেত্রে সংবাদকর্মীদের বাদী হয়ে সংশ্লিষ্ট ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত ভাঙারি ব্যবসায়ী মামুন শিকদার বলেন, ‘আমি পুরোনো বই কিনেছি। কাউকে হুমকি দিইনি।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি মোবাইল কোর্টের আওতাধীন না হওয়ায় তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।’
এ প্রসঙ্গে বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, ‘টেন্ডার ছাড়া সরকারি বিনামূল্যের পাঠ্যপুস্তক ক্রয়-বিক্রয়ের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

০২ এপ্রিল, ২০২৬ ১২:১০

০১ এপ্রিল, ২০২৬ ২৩:০৬
রাজধানী ঢাকা থেকে বরিশালের চরমোনাই মাহফিলে আসা রিজার্ভ লঞ্চ কীর্তনখোলা-১০ এর একটি কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার চরমোনাই ঘাটে লঞ্চটির ৩২৫ নম্বর কেবিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের সময় কেবিনে কেউ অবস্থান করছিলেন না। আগুন টের পেয়ে লঞ্চ কর্তৃপক্ষ দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে কেবিনের ভেতরের মালামাল পুড়ে গেলেও আগুন বাইরে ছড়িয়ে পড়েনি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে চরমোনাই ঘাটে একই সময়ে আরও বেশ কয়েকটি বিলাসহুল লঞ্চ নোঙর করা ছিল। যেখানে হাজারো যাত্রী রাত্রিযাপন করছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে লঞ্চ কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল লঞ্চ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য মাহফিলের নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

০১ এপ্রিল, ২০২৬ ২০:০৫
বরিশালের বানারীপাড়া পৌর শহরের উত্তরপাড় ইউনিটির উদ্যোগে এলাকায় যেখানে-সেখানে ময়লা ফেলার প্রবণতা রোধে নেওয়া হয়েছে প্রশংসনীয় সামাজিক উদ্যোগ। স্থায়ী ডাস্টবিন স্থাপন ও নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে এলাকাবাসীর সহযোগিতায় ছয়টি নির্দিষ্ট স্থানে ডাস্টবিন বসানো হয়েছে। বুধবার
পহেলা মে, বাদ জোহর এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তাওহিদুল ইসলামের নেতৃত্বে ডাস্টবিনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উত্তরপাড় ইউনিটির সদস্যরা—মোঃ রাব্বি সরদার, মোঃ সজিব, শাহাদাত হোসাইন, মাহমুদুল হাসান, মেহেদী মাসুদ মাসুম, নাইম মৃধাসহ আরও অনেকে।
এ বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম মোঃ নাজমুল হাসান জুয়েল বলেন, জনস্বাস্থ্য রক্ষা ও রোগজীবাণু থেকে মানুষকে বাঁচাতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণের অংশ এবং ঈমানী দায়িত্ব। পৌরসভার ১ নং ওয়ার্ড সংলগ্ন সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা এলাকার আংশিক অংশে এই কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতেও এলাকাবাসীর সহযোগিতায় এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে উত্তরপাড় ইউনিটি।
দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ চরমোনাই মাহফিলে অংশ নিতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে বরিশালের চরমোনাই দরবারে পৌঁছেছে। তাদের আগমনকে ঘিরে মাহফিল প্রাঙ্গণে বাড়তি আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ফজরের নামাজের পর চরমোনাই পীর, আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বয়ানে অংশ নেন। ধর্মীয় বয়ানে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়। বয়ান শেষে তিনি এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ঘরোয়া মতবিনিময় সভায় অংশ নেন।
এই মতবিনিময় সভায় দেশের চলমান সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষ করে নৈতিকতা, মূল্যবোধ ও জনসম্পৃক্ত রাজনীতির গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এনসিপি নেতৃবৃন্দ মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জাতীয় ছাত্রশক্তির নেতা যোবায়ের হোসেনসহ আরও অনেকে।
সূত্র জানায়, এনসিপির এই প্রতিনিধি দল সারাদিন চরমোনাই দরবারে অবস্থান করবে এবং মাহফিলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে। বিশেষ করে বাদ জোহর অনুষ্ঠিতব্য মূল মঞ্চে বক্তব্য রাখার কথা রয়েছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। তার বক্তব্যকে ঘিরে মাহফিলের অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
চরমোনাই মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লির সমাগম ঘটেছে। ধর্মীয় আবহ, দোয়া-মাহফিল, বয়ান এবং আধ্যাত্মিক পরিবেশে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি মাহফিলটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

০২ এপ্রিল, ২০২৬ ১৩:৪৮
০২ এপ্রিল, ২০২৬ ১৩:৩৯
০২ এপ্রিল, ২০২৬ ১৩:২৮
০২ এপ্রিল, ২০২৬ ১৩:১৮