ছবি: বরিশাল টাইমস
বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপ ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে। বুধবার সন্ধ্যা রাতে বাসস্ট্যান্ডসংলগ্ন সমাজসেবা কার্যালয়ের সম্মুখে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার অনুগত বাস শ্রমিকদের হামলায় বরিশাল জেলা ও মহানগর অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালক ওয়ার্কার্স ইউনিয়নের অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানিয়েছে, বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করেছিল। একটি গ্রুপের নেতৃত্বে আছেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, আরেক গ্রুপ সদর আসনের এমপি মজিবর রহমান সরোয়ারের অনুসারী ছাত্র-যুব এবং শ্রমিক দলের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে বিএনপি নেতা জিয়ার শ্যালক বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদারের নেতৃত্বে সমাজসেবা কার্যালয়ের সম্মুখে অন্তত ২০/২৫ জন বরিশাল জেলা ও মহানগর অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালক ওয়ার্কার্স ইউনিয়নের নেতাকর্মীদের সাথে আকস্মিক সংঘাতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সোহাগের নেতৃত্বে অস্ত্রের মহড়া দিয়ে অন্তত ৩০/৩৫টি মাহিন্দ্র-সিএনজি ভাঙচুর করাসহ ৫ শ্রমিক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। তাদের মধ্যে অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালক ওয়ার্কার্স ইউনিয়ন বরিশাল মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মোল্লা, রূপাতলী শাখা কমিটির সভাপতি স্বপন মোল্লা এবং একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজকে উদ্ধার করে রাতেই শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
মাহিন্দ্র সংগঠনের নেতাদের অভিযোগ, বরিশাল জেলা ও মহানগর অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালক ওয়ার্কার্স ইউনিয়নের সরকারি অনুমোদন থাকলেও তাদেরকে মহানগর বিএনপির নেতা জিয়া উদ্দিন সিকদারের অনুসারীরা রূপাতলী বাসস্ট্যান্ডে ভিড়তে দিচ্ছেন না। এই বিএনপি নেতার শ্যালক সোহাগ জোরপূর্বক বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ দখল করে রূপাতলীসহ আশপাশ এলাকাসমূহে পরিবহন সেক্টরে সকলের মাথার ওপর ছড়ি ঘুরাচ্ছেন। এবং পরিবহনগুলোতে দেদারছে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন।
বুধবার রাতে সংঘাত এবং রক্তারক্তির ঘটনায় আইনি ঝামেলা থেকে নিজেদের রক্ষায় উল্টো বরিশাল-পটুয়াখালী-ঝালকাঠি সড়ক অবরোধ করে বিএনপি নেতা জিয়া সিকদারের অনুসারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাসহ কোতয়ালি মডেল থানার ওসি ছুটে গেলেও হামলাকারী কাউকে গ্রেপ্তার করা হয়নি।
অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালক ওয়ার্কার্স ইউনিয়নের মহানগর কমিটির সহ-সভাপতি পারভেজ খান মুন অভিযোগ করেন, তাদের সংগঠনের অন্তর্ভুক্ত পরিবহনগুলো শহর থেকে বের হতে দেয় না বাস মালিক এবং শ্রমিক সংগঠনের নেতারা। এনিয়ে দুটি সংগঠনের মধ্যেকার দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার রাতে অনেকটা আকস্মিক তাদের ওপর অস্ত্রসহ হামলা করে বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদারের শ্যালকসহ কতিপয় ক্যাডার বাহিনী। একপর্যায়ে তাদের কার্যালয় ভাঙচুর করাসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখলে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় থানায় অভিযোগ করলেও বিএনপি নেতার প্রভাব বিস্তারের কারণে আইনগত কোনো ব্যবস্থাগ্রহণ করছে না পুলিশ। ফলে বাধ্য অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালক ওয়ার্কার্স ইউনিয়নের ভুক্তভোগী সদস্যরা বৃহস্পতিবার বিকেলে বরিশাল শহরের সদর রোড অবরোধ করে। ঘণ্টাব্যাপি অবরোধের ফলে সদর রোডের দুই প্রান্তে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে বুধবার রাতের ঘটনায় ব্যবস্থাগ্রহণের আশ্বাস দিলে শ্রমিকেরা রাস্তা থেকে সরে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেন।
তবে বুধবার রাতে অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালক ওয়ার্কার্স ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করছেন বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদারের শ্যালক সোহাগ হাওলাদার। তার দাবি, তথাকথিত সংগঠনের নেতারা বাস শ্রমিক এবং মালিকদের ওপর আগে হামলা করে, তখন তারা প্রতিরোধ করেছেন। তাছাড়া এই সংগঠনের নামে অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালানোর বৈধতা নিয়েও প্রশ্ন করেন সোহাগ।
বুধবার রাতের হামলার ঘটনায় বৃহস্পতিবার বিকালে অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি ইউনিয়নের নেতাকর্মীরা সদর রোড অবরোধ করে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন। এসময় সড়কের দুই প্রান্তে বহু যানবাহন আটকা পড়লে ঘটনাস্থলে তাদের বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দেওয়া হয়।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালটাইমসকে বলেন, বাস মালিক এবং শ্রমিকদের তরফ থেকে অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি শহরের বাইরে যাওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা চাওয়া হয়েছে। বুধবার রাতে সংঘর্ষের পরে রাস্তা আটকে বিষয়টি তারা দাবি আকারে প্রশাসনের উচ্চমহলে তুলে ধরেন। এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নিয়ে রাস্তা ছেড়ে দেয়। সেই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি ইউনিয়নের নেতাকর্মীরা সদর রোড অবরোধ করেছিল। পরে সেখানে গিয়ে তাদের সরিয়ে দেওয়া হয় এবং বুধবার রাতের হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। বর্তমানে সদর রোড এবং রূপাতলী বাসস্ট্যান্ডের পরিবেশ-পরিস্থিতি শান্ত আছে বলে জানান ওসি।’

২৯ আগস্ট, ২০২৬ ১৯:৩৯
বরিশালের বানারীপাড়ায় সাইবার মামলায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসা'র সদ্য সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমকে গ্রেফতার করেছে র্যাব-৮।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটের, দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার লুৎফুর রহমান সড়কের ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে র্যাব-৮ তাকে বানারীপাড়া থানায় হস্তান্তর করেন। মামলা দায়েরের বিষয়ে বাদী অ্যাডভোকেট গোলাম মাওলা জুবায়ের বলেন, ওই মাদরাসার সাবেক শিক্ষক তার মরহুম পিতা আব্দুল জব্বার ফকিরের বিরুদ্ধে সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম কিছুদিন পূর্বে স্থানীয় এক সাংবাদিককে দেওয়া ভিডিও বার্তায় অসত্য, আপত্তিজনক ও মানহানিকর বক্তব্য প্রদান করেন। তার এ ভিডিও বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়।
এতে তার মরহুম পিতা ও তার পরিবারের সম্মানহানি হয়েছে। ফলে তিনি বাদী হয়ে মাওলানা আব্দুল হালিম এবং ভিডিও বক্তব্যধারণ ও প্রচারকারী ওই সাংবাদিককে আসামী করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এ মামলায় মাওলানা আব্দুল হালিমকে শনিবার বরিশাল নগরী থেকে গ্রেপ্তার করা হয়।
বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানান,সাইবার মামলার আসামী মাওলনা আব্দুল হালিমকে র্যাব গ্রেপ্তার করে থানায় সোপর্দ করার পরে এদিন (শনিবার) বিকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থিক অনিয়ম ও দায়িত্ব পালনে গুরুতর অসাদাচারণসহ নানা অভিযোগে তাকে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ১৪ জুলাই সকালে রুহুল আমিন জসিমের সভাপতিত্বে মাদরাসার গর্ভনিংবডির সভায় তাকে সাময়িক বরখাস্ত করে উপাধ্যক্ষ মো. অলিউল্লাহ্কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করা হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়।

২৯ আগস্ট, ২০২৬ ১৮:৪৯
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের অভিযানে বিপুলসংখ্যক ইয়াবাসহ মনু ইসলাম ওরফে মনির (৩৮) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। শনিবার বেলা দেড়টার দিকে তাকে থানাধীন কলসগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, জামালপুরের শ্রীচন্দ্রবাড়ি গ্রামের বাসিন্দা যুবক মনু ইসলাম ওরফে মনির চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে থাকেন। শনিবার সেই ধারাবাহিকতায় তিনি ১৪০০ পিস ইয়াবার একটি চালান বরিশালে নিয়ে আসেন এবং গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন। কিন্তু এর আগে টুপি-পাঞ্জাবী পরিহিত এই ব্যক্তিকে কাশিপুরের কলসগ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বিমানবন্দর থানা পুলিশের একটি টিম।
এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন এসআই মো. জাহিদ হাসান। পুলিশ কর্মকর্তা বরিশালটাইমসকে জানান, মাদকের চালানটি বরিশাল শহরের এক ব্যবসায়ীকে পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে আসেন মনু ইসলাম ওরফে মনির। কিন্তু এর আগেই তাকে পাকড়াও করা হয়।
এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে বিমানবন্দর থানা পুলিশ।’

২৮ আগস্ট, ২০২৬ ১৯:২৬
কারও বাবা নেই, কারও মা নেই! তবে সকলেই মেধাবী, আগামীর স্বপ্নে বিভোর- এই ধরনের ২০ শিশুর অগ্রযাত্রায় সারথী হতে এগিয়ে এসেছে বরিশালের আলোচিত ‘৮৪ ইভেন্ট গ্রুপ’। বৃহস্পতিবার বিকেলে জেলা শিশু সুরক্ষা কমিটির অভিভাবক সমাবেশ ও শিক্ষা বৃত্তির আয়োজন করে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি দারিদ্র্য শিশুদের পাশে থাকার অঙ্গীকার করে। অবশ্য এই সংগঠনটি এরআগেও এই ধরনের সমাজকল্যাণ এবং মানবিক কর্মকান্ডে অংশ নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি করে।
সংগঠনটি জানায়, বৃহস্পতিবার আয়োজন করে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’ চার শিশুর ৬ মাসের শিক্ষা অভিভাবকত্ব গ্রহণ করাসহ প্রাথমিকভাবে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। পাশাপাশি তাদের এই ধরনের মানবিক কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে আরও ১৬ শিশুর দায়িত্ব নিয়েছেন সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা বৃত্তি বিতরণ করেন বিভাগীয় পরিচালক শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম।
‘৮৪ ইভেন্ট গ্রুপ’সংশ্লিষ্টরা জানান, বহুমুখী প্রতিকূল পরিবেশ এবং দারিদ্র্যতার মধ্যেও ২০ শিশু পড়াশুনা চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে, যার প্রেক্ষিতে সংগঠনটি এই আয়োজন করেছে। এবং আগামীতে পাশে থাকার অঙ্গীকার করেছে।
একটি শিশুর স্বপ্ন যেনো দারিদ্র্যের কাছে যেনো হার না মানে। এবং তাদের চোখের স্বপ্নগুলো বেঁচে থাকুক ও আলোর পথে এগিয়ে যাক- এমন স্লোগানে আগামীর পথে হাঁটছে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’।

১৪ মে, ২০২৬ ২২:৪৫
বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপ ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে। বুধবার সন্ধ্যা রাতে বাসস্ট্যান্ডসংলগ্ন সমাজসেবা কার্যালয়ের সম্মুখে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার অনুগত বাস শ্রমিকদের হামলায় বরিশাল জেলা ও মহানগর অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালক ওয়ার্কার্স ইউনিয়নের অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানিয়েছে, বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করেছিল। একটি গ্রুপের নেতৃত্বে আছেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, আরেক গ্রুপ সদর আসনের এমপি মজিবর রহমান সরোয়ারের অনুসারী ছাত্র-যুব এবং শ্রমিক দলের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে বিএনপি নেতা জিয়ার শ্যালক বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদারের নেতৃত্বে সমাজসেবা কার্যালয়ের সম্মুখে অন্তত ২০/২৫ জন বরিশাল জেলা ও মহানগর অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালক ওয়ার্কার্স ইউনিয়নের নেতাকর্মীদের সাথে আকস্মিক সংঘাতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সোহাগের নেতৃত্বে অস্ত্রের মহড়া দিয়ে অন্তত ৩০/৩৫টি মাহিন্দ্র-সিএনজি ভাঙচুর করাসহ ৫ শ্রমিক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। তাদের মধ্যে অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালক ওয়ার্কার্স ইউনিয়ন বরিশাল মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মোল্লা, রূপাতলী শাখা কমিটির সভাপতি স্বপন মোল্লা এবং একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজকে উদ্ধার করে রাতেই শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
মাহিন্দ্র সংগঠনের নেতাদের অভিযোগ, বরিশাল জেলা ও মহানগর অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালক ওয়ার্কার্স ইউনিয়নের সরকারি অনুমোদন থাকলেও তাদেরকে মহানগর বিএনপির নেতা জিয়া উদ্দিন সিকদারের অনুসারীরা রূপাতলী বাসস্ট্যান্ডে ভিড়তে দিচ্ছেন না। এই বিএনপি নেতার শ্যালক সোহাগ জোরপূর্বক বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ দখল করে রূপাতলীসহ আশপাশ এলাকাসমূহে পরিবহন সেক্টরে সকলের মাথার ওপর ছড়ি ঘুরাচ্ছেন। এবং পরিবহনগুলোতে দেদারছে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন।
বুধবার রাতে সংঘাত এবং রক্তারক্তির ঘটনায় আইনি ঝামেলা থেকে নিজেদের রক্ষায় উল্টো বরিশাল-পটুয়াখালী-ঝালকাঠি সড়ক অবরোধ করে বিএনপি নেতা জিয়া সিকদারের অনুসারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাসহ কোতয়ালি মডেল থানার ওসি ছুটে গেলেও হামলাকারী কাউকে গ্রেপ্তার করা হয়নি।
অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালক ওয়ার্কার্স ইউনিয়নের মহানগর কমিটির সহ-সভাপতি পারভেজ খান মুন অভিযোগ করেন, তাদের সংগঠনের অন্তর্ভুক্ত পরিবহনগুলো শহর থেকে বের হতে দেয় না বাস মালিক এবং শ্রমিক সংগঠনের নেতারা। এনিয়ে দুটি সংগঠনের মধ্যেকার দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার রাতে অনেকটা আকস্মিক তাদের ওপর অস্ত্রসহ হামলা করে বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদারের শ্যালকসহ কতিপয় ক্যাডার বাহিনী। একপর্যায়ে তাদের কার্যালয় ভাঙচুর করাসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখলে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় থানায় অভিযোগ করলেও বিএনপি নেতার প্রভাব বিস্তারের কারণে আইনগত কোনো ব্যবস্থাগ্রহণ করছে না পুলিশ। ফলে বাধ্য অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালক ওয়ার্কার্স ইউনিয়নের ভুক্তভোগী সদস্যরা বৃহস্পতিবার বিকেলে বরিশাল শহরের সদর রোড অবরোধ করে। ঘণ্টাব্যাপি অবরোধের ফলে সদর রোডের দুই প্রান্তে কয়েকশ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে বুধবার রাতের ঘটনায় ব্যবস্থাগ্রহণের আশ্বাস দিলে শ্রমিকেরা রাস্তা থেকে সরে গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেন।
তবে বুধবার রাতে অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালক ওয়ার্কার্স ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করছেন বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদারের শ্যালক সোহাগ হাওলাদার। তার দাবি, তথাকথিত সংগঠনের নেতারা বাস শ্রমিক এবং মালিকদের ওপর আগে হামলা করে, তখন তারা প্রতিরোধ করেছেন। তাছাড়া এই সংগঠনের নামে অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি চালানোর বৈধতা নিয়েও প্রশ্ন করেন সোহাগ।
বুধবার রাতের হামলার ঘটনায় বৃহস্পতিবার বিকালে অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি ইউনিয়নের নেতাকর্মীরা সদর রোড অবরোধ করে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন। এসময় সড়কের দুই প্রান্তে বহু যানবাহন আটকা পড়লে ঘটনাস্থলে তাদের বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দেওয়া হয়।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশালটাইমসকে বলেন, বাস মালিক এবং শ্রমিকদের তরফ থেকে অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি শহরের বাইরে যাওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা চাওয়া হয়েছে। বুধবার রাতে সংঘর্ষের পরে রাস্তা আটকে বিষয়টি তারা দাবি আকারে প্রশাসনের উচ্চমহলে তুলে ধরেন। এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নিয়ে রাস্তা ছেড়ে দেয়। সেই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে অটোরিকশা, অটো টেম্পু, মিশুক বেবিটেক্সি, মাহিন্দ্র-সিএনজি ইউনিয়নের নেতাকর্মীরা সদর রোড অবরোধ করেছিল। পরে সেখানে গিয়ে তাদের সরিয়ে দেওয়া হয় এবং বুধবার রাতের হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। বর্তমানে সদর রোড এবং রূপাতলী বাসস্ট্যান্ডের পরিবেশ-পরিস্থিতি শান্ত আছে বলে জানান ওসি।’
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২২
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২০