বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী ও জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহবায়ক মাহমুদুল হাসান লিমন। তাকে বিদ্যালয়ের অ্যাডহক (অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি) সভাপতি হিসেবে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ২২ জুলাই বরিশালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এবং জারিকৃত এক পত্রের মাধ্যমে তাকে সভাপতি নিযুক্ত করা হয়।
এছাড়াও জাতীয়তাবাদী যুবদলের বাবুগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আওলাদ হোসেনকে অভিভাবক সদস্য নির্বাচিত করে ৪ সদস্য বিশিষ্ট ওই অ্যাডহক কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্য হলেন শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তফা হায়দার এবং পদাধিকার বলে কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম জামিল হোসেন। মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১) ধারা অনুযায়ী নবগঠিত ওই অ্যাডহক কমিটি আগামী ৬ মাস বিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই একটি পুর্নাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করবে।
এদিকে যুবনেতা মাহমুদুল হাসান লিমন রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার তাকে অভিনন্দন জানিয়েছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে মাহমুদুল হাসান লিমনের যেমন সুনাম রয়েছে তেমনি একজন নীতিবান যুবনেতা, সমাজকর্মী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী হিসেবেও সর্বমহলে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। জাতীয়তাবাদী আদর্শিক রাজনীতিতে সরব এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে বিগত সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক মামলা এবং হয়রানির শিকার হয়েছিলেন তিনি। তাকে সভাপতি মনোনীত করায় রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি যুবনেতা মাহমুদুল হাসান লিমন বলেন, 'আমাকে সভাপতি নির্বাচিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিমকোর্টের বারবার নির্বাচিত সভাপতি, দেশবরেণ্য আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মহোদয়সহ যারা আমাকে এই দায়িত্বের জন্য উপযুক্ত মনে করে বিভিন্নভাবে সহায়তা করেছেন। আমি সবাইকে নিয়ে অবহেলিত রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন, নারী শিক্ষার প্রসার এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করে যেতে চাই। বিদ্যালয়কে ঘিরে আমার কিছু স্বপ্ন এবং পরিকল্পনা রয়েছে। এজন্য সুশীল সমাজসহ দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।'

২৩ আগস্ট, ২০২৬ ২১:০৯
দেশের উপকূলীয় এলাকাসহ ১০ জেলায় রাতের মধ্যে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
রোববার (২২ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা গেছে, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর, চট্রগ্রাম, নোয়াখালী কক্সবাজারের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

২৩ আগস্ট, ২০২৬ ১৫:২৩
প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিগগিরই নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সেই নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, ‘মাসখানেকের মধ্যে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছি, যার আলোকে আমাদের সব কর্মকর্তা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। সেই আলোকে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালিত হবে।’
প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন অল্প সময়ের মধ্যে দৃশ্যমান করার লক্ষে কাজ চলছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার, ইনশা আল্লাহ।’
কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে শ্রেণি কার্যক্রম পরিচালনা, তদারকি, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।’

২২ আগস্ট, ২০২৬ ২৩:১৩
সংবাদমাধ্যমে পরিবর্তন আসার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পলিটিক্যাল সিস্টেম (রাজনৈতিক ব্যবস্থা)- এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার বরিশাল নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
গবেষক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা আশা করেছিলাম, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গণমাধ্যম কাঙ্খিত সংস্কার হবে। কিন্তু তা হয়নি। এবং অন্তর্বর্তী সরকারের আমলে ‘গণমাধ্যম সংস্কার কমিশনের’ প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে যদি অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার তাদের অঙ্গীকার অনুযায়ী বিন্দুমাত্র গুরুত্ব দিয়ে কিছু উদ্যোগ নিত, তাহলে গণমাধ্যমের বিদ্যমান সমস্যাগুলোর কিছু হলেও সমাধান হতো।
লেখক ড. ইফতেখারুজ্জামান প্রশিক্ষণার্থী গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের কাজের প্রচার-প্রসার ও আমাদের কাজের মাধ্যমে সুফল পাওয়ার সম্ভাবনার উৎস্যক্ষেত্র গণমাধ্যম। গণমাধ্যমের ওপর আমরাও নির্ভরশীল অনেকাংশে। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের পাশাপাশি গণমাধ্যমের যে সুনির্দিষ্ট ভূমিকা আছে, সেটি প্রতিপালন করার সক্ষমতা সৃষ্টি এবং কাজের লক্ষ্য অর্জনে গণমাধ্যম সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি।’
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার ৪১ জন সাংবাদিক অংশ নেন।
এর আগে বেলা ১১টায় ড. ইফতেখারুজ্জামান সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু প্রতিষ্ঠানগত উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিকদের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগকে সমানভাবে গুরুত্ব দিতে হবে।’
সংবাদ সম্পাদনা, হা/ই।

২৪ জুলাই, ২০২৫ ০০:০৬
বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী ও জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহবায়ক মাহমুদুল হাসান লিমন। তাকে বিদ্যালয়ের অ্যাডহক (অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি) সভাপতি হিসেবে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ২২ জুলাই বরিশালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এবং জারিকৃত এক পত্রের মাধ্যমে তাকে সভাপতি নিযুক্ত করা হয়।
এছাড়াও জাতীয়তাবাদী যুবদলের বাবুগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আওলাদ হোসেনকে অভিভাবক সদস্য নির্বাচিত করে ৪ সদস্য বিশিষ্ট ওই অ্যাডহক কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্য হলেন শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তফা হায়দার এবং পদাধিকার বলে কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম জামিল হোসেন। মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১) ধারা অনুযায়ী নবগঠিত ওই অ্যাডহক কমিটি আগামী ৬ মাস বিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই একটি পুর্নাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করবে।
এদিকে যুবনেতা মাহমুদুল হাসান লিমন রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার তাকে অভিনন্দন জানিয়েছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে মাহমুদুল হাসান লিমনের যেমন সুনাম রয়েছে তেমনি একজন নীতিবান যুবনেতা, সমাজকর্মী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী হিসেবেও সর্বমহলে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। জাতীয়তাবাদী আদর্শিক রাজনীতিতে সরব এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে বিগত সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক মামলা এবং হয়রানির শিকার হয়েছিলেন তিনি। তাকে সভাপতি মনোনীত করায় রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি যুবনেতা মাহমুদুল হাসান লিমন বলেন, 'আমাকে সভাপতি নির্বাচিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিমকোর্টের বারবার নির্বাচিত সভাপতি, দেশবরেণ্য আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মহোদয়সহ যারা আমাকে এই দায়িত্বের জন্য উপযুক্ত মনে করে বিভিন্নভাবে সহায়তা করেছেন। আমি সবাইকে নিয়ে অবহেলিত রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন, নারী শিক্ষার প্রসার এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করে যেতে চাই। বিদ্যালয়কে ঘিরে আমার কিছু স্বপ্ন এবং পরিকল্পনা রয়েছে। এজন্য সুশীল সমাজসহ দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।'
২৩ আগস্ট, ২০২৬ ২১:০৯
২৩ আগস্ট, ২০২৬ ২১:০০
২৩ আগস্ট, ২০২৬ ১৫:২৩
২৩ আগস্ট, ২০২৬ ১৪:০৭