বগুড়ার আদমদীঘিতে মাছ চুরি করে খাওয়ার অপরাধে বুলবুলি খাতুন (২৬) নামে এক নারী ক্ষিপ্ত হয়ে বঁটি দিয়ে একটি বিড়ালের গলা কেটে ফেলেছেন। এরপর পেট চিড়ে নাড়িভুঁড়ি বের করে জমিতে ফেলে দিয়েছেন।
৪ নভেম্বর উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন পরদিন আদমদীঘি থানায় ওই নারীর বিরুদ্ধে জিডি করেছেন।
এছাড়া ময়নাতদন্তের জন্য মরা বিড়ালটি ঢাকার সিডিআইএলে পাঠানো হয়েছে।
অভিযোগে জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের খোকা মিয়ার মেয়ে বুলবুলি খাতুনের বাড়িতে একটি বিড়াল মাছ খেয়ে চলে যায়। এতে ক্ষিপ্ত হন তিনি। মঙ্গলবার দুপুরে ওই বিড়াল আবারও বাড়িতে এলে তিনি আটক করেন। এরপর বঁটি দিয়ে গলা কেটে বিড়ালটি হত্যা করেন। এছাড়া বুক চিড়ে নাড়িভুঁড়ি বের করে বাড়ির পাশে ধানখেতে ফেলে দেন।
প্রতিবেশী ইসাহাক আলীর স্ত্রী শামছুন্নাহার মিনা বিষয়টি জানার পর বিড়ালের মরদেহ বাড়িতে এনে বরফ দিয়ে সংরক্ষণের পর পুলিশকে খবর দেন।
একই এলাকার শামছুন্নাহার মিনা জানান, তিনি এক মাস আগে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। তার সঙ্গে পোষা ছয়টি বিড়াল ছিল। যে বিড়ালটি হত্যা করা হয়েছে, সেটি তার বিড়ালগুলোর সঙ্গে থাকত। প্রতিবেশী বুলবুলি মাছ খাওয়ার অপরাধে বিড়ালটিকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। এরপর তিনি (মিনা) বিষয়টি বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে অবহিত করেন। পরে সেখান থেকে এমরান হোসেন নামে একজন এসে আদমদীঘি থানায় জিডি করেছেন।
এদিকে মাছ খাওয়ার অপরাধে অবলা প্রাণী বিড়ালের গলা কেটে হত্যার ঘটনায় ভিডিও ফেসবুকে প্রকাশ হলে জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্থানীয়রা জানান, বাংলাদেশের প্রচলিত আইনে প্রাণীর প্রতি নির্দয় আচরণ বা সহায়তার অপরাধে দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে এ আইনের তেমন ব্যবহার দেখা যায় না।
আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির আহমেদ জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। ময়নাতদন্তের জন্য বুধবার রাতে বিড়ালটির মরদেহ ঢাকায় পাঠানো হয়েছে।
বুলবুলি খাতুন সাংবাদিকদের জানান, তিনি না বুঝে রাগের মাথায় বিড়ালটি মেরে ফেলেছেন। এর জন্য তিনি অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী।
আদমদীঘি থানা পুলিশের ওসি এসএম হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, জিডিমূলে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরা বিড়ালটি ঢাকার সিডিআইএলে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।’

০১ অক্টোবর, ২০২৬ ১৩:১৬
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে যমুনা টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
বিস্তারিত আসছে....

০১ অক্টোবর, ২০২৬ ১২:১৭
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোরও পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট করেছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা সরকারের নেই। একইভাবে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো অভিযান পরিচালনার বিষয়েও কোনো চিন্তাভাবনা করা হচ্ছে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন করে কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
তবে দেশব্যাপী অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সরকারের লক্ষ্য নতুন কোনো বাহিনী গঠন নয়; বরং বিদ্যমান বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা—সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন অবস্থানই তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

০১ অক্টোবর, ২০২৬ ১২:০৭
৫১তম বিশেষ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) গত ২৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা
ফি জমার শেষ সময়: ২৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা
২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে যারা ইউজার আইডি পাবেন, তারা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন।
সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ২০৫ টাকা। এর মধ্যে পরীক্ষার ফি ২০০ টাকা এবং ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট ও আইটিসহ ৫ টাকা রয়েছে।
ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মোট ফি ৫৫ টাকা। এর মধ্যে পরীক্ষার ফি ৫০ টাকা এবং ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট ও আইটিসহ ৫ টাকা।
আবেদন সম্পন্ন করার পর প্রার্থীকে ছবি আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ সর্বোচ্চ ৩০০×৩০০ পিক্সেল হতে হবে। তিন মাসের মধ্যে তোলা সানগ্লাসবিহীন রঙিন ছবি ব্যবহার করতে হবে। ছবির ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে পারবে।
স্বাক্ষরের ক্ষেত্রে দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ এবং প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হতে হবে। স্বাক্ষরের ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট নির্ধারণ করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, আবেদন ফি জমা দেওয়ার আগে আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ থাকবে। তবে একবার ফি জমা দেওয়ার পর আর কোনো তথ্য সংশোধন করা যাবে না।
অনলাইন আবেদন: bpsc.teletalk.com.bd

০৬ নভেম্বর, ২০২৫ ২১:২৮
বগুড়ার আদমদীঘিতে মাছ চুরি করে খাওয়ার অপরাধে বুলবুলি খাতুন (২৬) নামে এক নারী ক্ষিপ্ত হয়ে বঁটি দিয়ে একটি বিড়ালের গলা কেটে ফেলেছেন। এরপর পেট চিড়ে নাড়িভুঁড়ি বের করে জমিতে ফেলে দিয়েছেন।
৪ নভেম্বর উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন পরদিন আদমদীঘি থানায় ওই নারীর বিরুদ্ধে জিডি করেছেন।
এছাড়া ময়নাতদন্তের জন্য মরা বিড়ালটি ঢাকার সিডিআইএলে পাঠানো হয়েছে।
অভিযোগে জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের খোকা মিয়ার মেয়ে বুলবুলি খাতুনের বাড়িতে একটি বিড়াল মাছ খেয়ে চলে যায়। এতে ক্ষিপ্ত হন তিনি। মঙ্গলবার দুপুরে ওই বিড়াল আবারও বাড়িতে এলে তিনি আটক করেন। এরপর বঁটি দিয়ে গলা কেটে বিড়ালটি হত্যা করেন। এছাড়া বুক চিড়ে নাড়িভুঁড়ি বের করে বাড়ির পাশে ধানখেতে ফেলে দেন।
প্রতিবেশী ইসাহাক আলীর স্ত্রী শামছুন্নাহার মিনা বিষয়টি জানার পর বিড়ালের মরদেহ বাড়িতে এনে বরফ দিয়ে সংরক্ষণের পর পুলিশকে খবর দেন।
একই এলাকার শামছুন্নাহার মিনা জানান, তিনি এক মাস আগে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। তার সঙ্গে পোষা ছয়টি বিড়াল ছিল। যে বিড়ালটি হত্যা করা হয়েছে, সেটি তার বিড়ালগুলোর সঙ্গে থাকত। প্রতিবেশী বুলবুলি মাছ খাওয়ার অপরাধে বিড়ালটিকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। এরপর তিনি (মিনা) বিষয়টি বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে অবহিত করেন। পরে সেখান থেকে এমরান হোসেন নামে একজন এসে আদমদীঘি থানায় জিডি করেছেন।
এদিকে মাছ খাওয়ার অপরাধে অবলা প্রাণী বিড়ালের গলা কেটে হত্যার ঘটনায় ভিডিও ফেসবুকে প্রকাশ হলে জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্থানীয়রা জানান, বাংলাদেশের প্রচলিত আইনে প্রাণীর প্রতি নির্দয় আচরণ বা সহায়তার অপরাধে দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে এ আইনের তেমন ব্যবহার দেখা যায় না।
আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির আহমেদ জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। ময়নাতদন্তের জন্য বুধবার রাতে বিড়ালটির মরদেহ ঢাকায় পাঠানো হয়েছে।
বুলবুলি খাতুন সাংবাদিকদের জানান, তিনি না বুঝে রাগের মাথায় বিড়ালটি মেরে ফেলেছেন। এর জন্য তিনি অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী।
আদমদীঘি থানা পুলিশের ওসি এসএম হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, জিডিমূলে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরা বিড়ালটি ঢাকার সিডিআইএলে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।’
০৪ অক্টোবর, ২০২৬ ২০:০৩
০৪ অক্টোবর, ২০২৬ ১৯:২১
০৪ অক্টোবর, ২০২৬ ১৪:৩৪
০৩ অক্টোবর, ২০২৬ ১৯:৪৪