রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সবশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত) ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পিটুনি, সংঘর্ষ, কুপিয়ে হত্যা, পানিতে ডুবে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ও আত্মহত্যায় এসব মৃত্যু হয়।
রাজধানীর গুলশানে পাঁচ তারকা হোটেল থেকে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুলনার খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে গতকাল সন্ধ্যায় এক সাংবাদিকের লাশ উদ্ধার হয়েছে। গতকাল বিকেলে কুমিল্লা নগরীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া আগের দিন রাতে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। নাটোরে রাতে চোর সন্দেহে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে; সিংড়ায় চিরকুট লিখে আত্মহত্যা করেন যুবক।
নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেছে যুবকের। মুন্সীগঞ্জের সিরাজদীখানে নদী থেকে ও শ্রীনগরে কলাবাগান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু। দিনাজপুরের বিরলে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার। প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজধানীর গুলশানে একটি পাঁচ তারকা হোটেল থেকে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জ্যাকসন (৫০)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মার্কিন এ নাগরিকের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান।
ওসি জানান, গত বুধবার জ্যাকসন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে গুলশানের ওই হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। তবে টানা দুদিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি যুক্তরাষ্ট্র দূতাবাস ও পুলিশকে জানায়।
খবর পেয়ে দূতাবাস থেকে মেডিকেল টিমসহ একটি দল ও পুলিশের একটি টিম হোটেলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, জ্যাকসন কক্ষের ভেতরে বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন।
ওসি হাফিজুর রহমান বলেন, ‘তার (জ্যাকসন) মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ লিখিত আবেদন করে মরদেহ গ্রহণ করে। প্রাথমিকভাবে আমরা জেনেছি, জ্যাকসন বাংলাদেশে ব্যবসায়িক কাজে এসেছিলেন।’
খুলনার খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০)। গতকাল সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহের ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল।
মৃত ওয়াহেদ-উজ-জামান বুলু দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য।
জানা গেছে, সেতুর দুই নম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার হয়। র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ উদ্ধার হওয়া মরদেহ সাংবাদিক বুলুর বলে নিশ্চিত করেন।
লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, এলাকাবাসীর কা্ছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌ-পুলিশকে জানান।
নৌ-পুলিশের রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন বলেন, ‘লাশ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল। পিবিআই ও সিআইডির টিম মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে।’
একটি সূত্র জানায়, গত ১১ মে বুলুর স্ত্রী এলিজা পারভীন লিজা নিখোঁজ হন। পৈতৃক বাড়ি বিক্রি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ২৫ বছরের বৈবাহিক জীবনে এই দম্পতি ছিল নিঃসন্তান।
সাংবাদিক বুল এর আগে দৈনিক জন্মভূমি ও দৈনিক প্রবাহ ছাড়াও বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।
গতকাল বিকেলে কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নিজবাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়েছে। নিহতরা হলেন আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে শিল্পী আক্তার (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, লুৎফা বেগম তার স্বামী পরিত্যক্তা মেয়ে শিল্পী আক্তারের সঙ্গে শাহীনের স্ত্রী লাকি আক্তারের শনিবার বিকেলে ঝগড়া হয়। গতকাল দুপুরে দুজনের মৃত্যুর ঘটনাটি জানাজানি হয়। ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সুরতহালে নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদক-সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
এদিকে শনিবার রাত ৮টার দিকে নগরীল কাঁটাবিল মসজিদের সামনে মহরম হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুরবাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন।
তার ১১ বছরের মেয়ে ও ৭ বছরের ছেলে আছে। কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নিহত যুবকের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, মাদক কারবার-সংক্রান্ত দ্বন্দ্বে এ খুনের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
নাটোরের দিঘাপতিয়া ইউনিয়নের নেপালদীঘি গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে নবীর আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, রাতে নেপালদীঘি গ্রামের মাদ্রাসা মাঠে নবীর আলীর গতিবিধি সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মাহাবুবুর রহমান।
এদিকে জেলার সিংড়া পৌর শহরের কাঁটাপুকুরিয়া এলাকায় গতকাল দুপুরে একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা রিপন কুমার মোদকের (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পাশেই পড়ে ছিল একটি চিরকুট, যেখানে ব্যক্তিগত হতাশার কথা উল্লেখ রয়েছে। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
নেত্রকোনায় সদর উপজেলার মাঝাটি গ্রামে শনিবার সন্ধ্যায় দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন একই গ্রামের সাবেক ইউপি সদস্য দুজাহান মিয়া (৫৫) ও নূর মোহাম্মদ (৩০)। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় শনিবার রাতে ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি পেশায় কাচমিস্ত্রি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব শত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চর পাথরঘাটা রেলওয়ে ব্রিজের নিচে ধলেশ্বরী নদীতে গতকাল দুপুরে আমজাদ ঢালী (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মানিকনগর এলাকার মৃত শহিদুল ইসলাম ঢালীর ছেলে। শুক্রবার নদীতে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।
মৃতের ভাই ও হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল আহমেদ সাদ্দাম জানান, তার ভাই কৃষি কাজ করতেন। তিনি সহজ-সরল প্রকৃতির লোক ছিলেন এবং তার কোন শত্রু ছিল না। সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা, তিনি বাল্কহেডের ধাক্কায় পানিতে ডুবে মারা যান।
এদিকে জেলার শ্রীনগরের আটপাড়া এলাকায় বাড়ির পাশের কলাবাগান থেকে গতকাল সকালে কৃষক আয়নাল হকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আগের দিন রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি নাজমুল হুদা খান।
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে ডুবে বিপ্লব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের ভট্টপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধারের কথা জানান চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির।
দিনাজপুরের বিরল উপজেলার পশ্চিম মাধববাটি গ্রামে সবাদ আলী (৭৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের ছেলে শাহিনুর ইসলাম জানিয়েছেন, তার বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

২৫ আগস্ট, ২০২৬ ১৩:২০
একসময় কন্যাসন্তানকে স্কুলে পাঠানোই ছিল অনেক পরিবারের কাছে বড় চ্যালেঞ্জ। সামাজিক নানা প্রতিবন্ধকতার মধ্যেও সন্তানদের শিক্ষিত করার স্বপ্ন দেখেছিলেন রামুর উলামিয়া। তার সেই স্বপ্ন আজ অনন্য এক সাফল্যের গল্প হয়ে দাঁড়িয়েছে। তার ১৩ মেয়ের মধ্যে ৮ জনই এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবারের ১৬ সন্তানের মধ্যে ১৩ জন মেয়ে ও তিনজন ছেলে—প্রায় সবাই উচ্চশিক্ষিত।
শুধু একটি পরিবারের সাফল্য নয়, রামুর প্রত্যন্ত জনপদে নারীশিক্ষার প্রসারে উলামিয়ার এই উদ্যোগ এখন অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। নিজের সন্তানদের শিক্ষিত করার পাশাপাশি তাদের মাধ্যমে অসংখ্য শিশুর ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি হয়েছে।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উলামিয়া এমন এক সময়ে মেয়েদের শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছিলেন, যখন গ্রামাঞ্চলে কন্যাসন্তানদের স্কুলে পাঠানোর প্রবণতা খুবই কম ছিল। সামাজিক নানা বাধা ও প্রচলিত ধারণাকে উপেক্ষা করে তিনি সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। তার বিশ্বাস ছিল—ছেলে-মেয়ে সবার জন্য শিক্ষার সুযোগ সমান হওয়া উচিত।
উলামিয়ার ১৩ মেয়ের মধ্যে আটজন বর্তমানে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। হুসনে আরা বেগম বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাবেকুন্নাহার কাজল হাটহাজারী উপজেলার ফতেপুর লতিফপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মুজিবুননাহার চকরিয়া উপজেলার কাজীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, রিজিয়া আক্তার চকরিয়া উপজেলার নিজপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সেলিনা আক্তার রামু উপজেলার মেরংলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
এ ছাড়া তাহমিদা ইয়াছমিন রামু উপজেলার জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ফাহমিদা ইয়াছমিন রাউজান উপজেলার পশ্চিম সোলতানকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং শারমিন আফরোজ নওরীন রামু উপজেলার কাউয়ারখোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
পরিবারের সদস্যরা জানান, সন্তানদের পড়াশোনার ব্যাপারে উলামিয়া ছিলেন অত্যন্ত সচেতন। সীমিত সামর্থ্যের মধ্যেও তিনি তাদের শিক্ষার সুযোগ করে দিয়েছেন। তার মেয়েরাও বাবার স্বপ্নকে নিজেদের জীবনের লক্ষ্য হিসেবে নিয়েছেন। শিক্ষাজীবন শেষ করে তারা শিক্ষকতা পেশায় যুক্ত হয়েছেন এবং এখন গ্রামের শিশুদের শিক্ষা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন।
উলামিয়ার মেয়ে আনোয়ারা বেগম তার শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত তার ক্লাসে অনেক ছেলে শিক্ষার্থীর বিপরীতে তিনি ছিলেন একমাত্র মেয়ে শিক্ষার্থী। সে সময় নানা প্রতিকূলতা থাকলেও পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে তিনি পেয়েছেন পূর্ণ সমর্থন।
উলামিয়ার বড় ছেলে ও রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ছলিম উল্লাহ বলেন, তাদের বাবা সবসময় সন্তানদের শিক্ষার ব্যাপারে উৎসাহ দিতেন। তার ভাষায়, বাবার কাছে শিক্ষা ছিল সম্মানের প্রতীক। বাবার মৃত্যুর পরও তিনি নিজের ক্যারিয়ারের পাশাপাশি ছোট ভাই-বোনদের পড়াশোনা ও প্রতিষ্ঠিত করার দায়িত্ব পালন করেছেন।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন মো. প্রিন্স বলেন, উলামিয়ার ত্যাগ, দূরদর্শিতা ও মেয়েদের শিক্ষার প্রতি তার গুরুত্বের কারণে পরিবারটি এলাকায় একটি দৃষ্টান্ত তৈরি করেছে। তার পরিবারের সাফল্য দেখে অন্য পরিবারগুলোও মেয়েদের শিক্ষার বিষয়ে উৎসাহিত হচ্ছে।
রামু উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. হানিফ মিয়া বলেন, একই পরিবারের আটজন সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্যিই বিরল ঘটনা। তাদের এই সাফল্যে আমরা গর্বিত। পরিবারটি অন্যদের জন্যও অনুকরণীয় উদাহরণ।
কক্সবাজারে নারীশিক্ষার পিছিয়ে থাকার প্রসঙ্গ তুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং রামুর কৃতী সন্তান মাফরুহা সুলতানা বলেন, আর্থিক সীমাবদ্ধতার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক নানা কারণে এই অঞ্চলে নারীশিক্ষা দীর্ঘদিন পিছিয়ে ছিল। এমন বাস্তবতায় সামাজিক বাধা উপেক্ষা করে উলামিয়া তার কন্যাসন্তানদের শিক্ষিত করে তুলেছেন। এর মাধ্যমে তিনি শুধু একটি পরিবারের ভবিষ্যৎ গড়েননি, সমাজ ও দেশ গঠনের জন্য একাধিক শিক্ষিত মানুষ তৈরি করেছেন।
তিনি আরও বলেন, এই সাফল্যের পেছনে উলামিয়ার স্ত্রীদের অবদানও গুরুত্বপূর্ণ। সন্তানদের লালন-পালন, শিক্ষার প্রতি তাদের সমর্থন এবং পরিবারের প্রতি তাদের ত্যাগ এই সাফল্যের অন্যতম ভিত্তি।
একজন বাবার দূরদর্শিতা, মায়ের ত্যাগ এবং সন্তানদের অধ্যবসায়ের সমন্বয়ে গড়ে ওঠা এই পরিবার এখন রামুর মানুষের কাছে একটি অনন্য উদাহরণ। ১৩ মেয়ের মধ্যে আটজনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া প্রমাণ করে, সুযোগ ও পরিবারের সহযোগিতা পেলে মেয়েরাও পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
উলামিয়ার পরিবারের গল্প তাই শুধু একটি পরিবারের সাফল্যের গল্প নয়; এটি নারীশিক্ষা, পারিবারিক মূল্যবোধ এবং একটি প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করার অনুপ্রেরণার গল্প।

০২ আগস্ট, ২০২৬ ১২:৪৭
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু, সেবক এবং আইনের নিরপেক্ষ প্রয়োগকারী। তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
রোববার (২ আগস্ট) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (১ম পর্যায়) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। সাইবার অপরাধ, ডিজিটাল প্রতারণা, অনলাইন জালিয়াতি ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে পুলিশকে একটি মানবিক ও জনমুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ বাহিনীর প্রধান শক্তি হলো জনগণের আস্থা। তাই কোনো প্রকার রাজনৈতিক প্রভাব, পক্ষপাতিত্ব বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সংবিধান ও আইনের প্রতি আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
প্রশিক্ষণপ্রাপ্ত নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধকে ধারণ করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের জনগণের কল্যাণে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তিনজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মধ্যে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।’

০১ আগস্ট, ২০২৬ ১৮:৩৪
সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে আনাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থিরতা ও বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (০১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন এবং বিশেষ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা যখন গণতান্ত্রিক সংস্কৃতিচর্চা করতে চাই এবং জাতীয় সংসদকে একটি কার্যকর সংসদীয় সংস্কৃতির ধারায় এগিয়ে নিতে চাই, তখন দেখা যায় কেউ কেউ সংসদের চেয়ে রাজপথকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।সরকার ষড়যন্ত্রের গভীরতা সম্পর্কে সচেতন। তবে দায়িত্বশীল সরকার হিসেবে তারা উত্তেজনা নয়, বরং গঠনমূলক সমাধানেই বিশ্বাসী।’
তিনি বলেন, ‘আমরা বুঝি বলেই দায়িত্বশীল আচরণ করি, অভিভাবকের ভাষায় কথা বলি। সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে আনাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থিরতা ও বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে। প্রতিক্রিয়াশীল ও উসকানিমূলক বক্তব্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে দূষিত পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র পরিচালনা করা যায় না।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের লক্ষ্য ছিল মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার এবং একটি স্বাধীন, স্বনির্ভর ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই আন্দোলনের পর্ব শেষ হয়েছে। এখন দেশ গঠনের সময়।’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘এখন আমাদের প্রধান দায়িত্ব দেশ গড়া। যারা সমস্যা তৈরি করবে, তাদের সঙ্গে প্রথমে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করা হবে। তবে রাষ্ট্র, দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও পিছপা হবে না।’
তিনি বলেন, দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আলোকচিত্র গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র ও আন্দোলনের ইতিহাস জানতে সহায়তা করবে।
অনুষ্ঠানে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, গত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ছিল বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক রক্তক্ষয়ী সংগ্রাম। এই আন্দোলনের ত্যাগ, নির্যাতন ও আত্মদানের বাস্তব চিত্র তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে ফুটে উঠেছে।
তিনি বলেন, এই প্রদর্শনী অতীতের নির্মমতা স্মরণ করিয়ে দেবে এবং ভবিষ্যতে যেন দেশে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল ১৬ বছরের আন্দোলন, শোষণ, নিপীড়ন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। তিনি শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
বিপিজেএর সভাপতি এ কে এম মহসীন বলেন, ফটোসাংবাদিকরা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে, এমনকি জীবনের ঝুঁকি নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়েও ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন। অথচ তাদের প্রাপ্য সম্মান ও মূল্যায়ন অনেক সময় করা হয় না, যা দুঃখজনক।
তিনি বলেন, ফটোসাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত। তাদের মূল্যায়ন করা উচিত। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত ১৭ বছরের আন্দোলনে আহত ফটোসাংবাদিকদের যথাযথ মূল্যায়ন করেছেন।
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা একক গোষ্ঠীর অর্জন নয়; এটি ছিল সর্বস্তরের মানুষের সম্মিলিত সংগ্রাম। তিনি অভিযোগ করেন, বর্তমানে কেউ কেউ জুলাই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করে বিভাজন সৃষ্টি করছেন, যা আন্দোলনের চেতনার পরিপন্থি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্যাতনের শিকার হলেও তা নিয়ে কখনো রাজনৈতিক প্রচারণা করেননি।’

০১ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৮
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সবশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত) ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পিটুনি, সংঘর্ষ, কুপিয়ে হত্যা, পানিতে ডুবে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ও আত্মহত্যায় এসব মৃত্যু হয়।
রাজধানীর গুলশানে পাঁচ তারকা হোটেল থেকে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুলনার খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে গতকাল সন্ধ্যায় এক সাংবাদিকের লাশ উদ্ধার হয়েছে। গতকাল বিকেলে কুমিল্লা নগরীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ছাড়া আগের দিন রাতে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। নাটোরে রাতে চোর সন্দেহে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে; সিংড়ায় চিরকুট লিখে আত্মহত্যা করেন যুবক।
নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেছে যুবকের। মুন্সীগঞ্জের সিরাজদীখানে নদী থেকে ও শ্রীনগরে কলাবাগান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু। দিনাজপুরের বিরলে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার। প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজধানীর গুলশানে একটি পাঁচ তারকা হোটেল থেকে এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জ্যাকসন (৫০)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মার্কিন এ নাগরিকের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান।
ওসি জানান, গত বুধবার জ্যাকসন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে গুলশানের ওই হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। তবে টানা দুদিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি যুক্তরাষ্ট্র দূতাবাস ও পুলিশকে জানায়।
খবর পেয়ে দূতাবাস থেকে মেডিকেল টিমসহ একটি দল ও পুলিশের একটি টিম হোটেলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, জ্যাকসন কক্ষের ভেতরে বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন।
ওসি হাফিজুর রহমান বলেন, ‘তার (জ্যাকসন) মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ লিখিত আবেদন করে মরদেহ গ্রহণ করে। প্রাথমিকভাবে আমরা জেনেছি, জ্যাকসন বাংলাদেশে ব্যবসায়িক কাজে এসেছিলেন।’
খুলনার খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০)। গতকাল সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহের ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল।
মৃত ওয়াহেদ-উজ-জামান বুলু দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য।
জানা গেছে, সেতুর দুই নম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক বুলুর লাশ উদ্ধার হয়। র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ উদ্ধার হওয়া মরদেহ সাংবাদিক বুলুর বলে নিশ্চিত করেন।
লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, এলাকাবাসীর কা্ছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌ-পুলিশকে জানান।
নৌ-পুলিশের রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন বলেন, ‘লাশ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল। পিবিআই ও সিআইডির টিম মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে।’
একটি সূত্র জানায়, গত ১১ মে বুলুর স্ত্রী এলিজা পারভীন লিজা নিখোঁজ হন। পৈতৃক বাড়ি বিক্রি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ২৫ বছরের বৈবাহিক জীবনে এই দম্পতি ছিল নিঃসন্তান।
সাংবাদিক বুল এর আগে দৈনিক জন্মভূমি ও দৈনিক প্রবাহ ছাড়াও বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।
গতকাল বিকেলে কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নিজবাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়েছে। নিহতরা হলেন আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে শিল্পী আক্তার (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, লুৎফা বেগম তার স্বামী পরিত্যক্তা মেয়ে শিল্পী আক্তারের সঙ্গে শাহীনের স্ত্রী লাকি আক্তারের শনিবার বিকেলে ঝগড়া হয়। গতকাল দুপুরে দুজনের মৃত্যুর ঘটনাটি জানাজানি হয়। ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সুরতহালে নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদক-সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
এদিকে শনিবার রাত ৮টার দিকে নগরীল কাঁটাবিল মসজিদের সামনে মহরম হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুরবাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন।
তার ১১ বছরের মেয়ে ও ৭ বছরের ছেলে আছে। কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নিহত যুবকের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, মাদক কারবার-সংক্রান্ত দ্বন্দ্বে এ খুনের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
নাটোরের দিঘাপতিয়া ইউনিয়নের নেপালদীঘি গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে নবীর আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, রাতে নেপালদীঘি গ্রামের মাদ্রাসা মাঠে নবীর আলীর গতিবিধি সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মাহাবুবুর রহমান।
এদিকে জেলার সিংড়া পৌর শহরের কাঁটাপুকুরিয়া এলাকায় গতকাল দুপুরে একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা রিপন কুমার মোদকের (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পাশেই পড়ে ছিল একটি চিরকুট, যেখানে ব্যক্তিগত হতাশার কথা উল্লেখ রয়েছে। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
নেত্রকোনায় সদর উপজেলার মাঝাটি গ্রামে শনিবার সন্ধ্যায় দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন একই গ্রামের সাবেক ইউপি সদস্য দুজাহান মিয়া (৫৫) ও নূর মোহাম্মদ (৩০)। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় শনিবার রাতে ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি পেশায় কাচমিস্ত্রি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব শত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চর পাথরঘাটা রেলওয়ে ব্রিজের নিচে ধলেশ্বরী নদীতে গতকাল দুপুরে আমজাদ ঢালী (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মানিকনগর এলাকার মৃত শহিদুল ইসলাম ঢালীর ছেলে। শুক্রবার নদীতে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।
মৃতের ভাই ও হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল আহমেদ সাদ্দাম জানান, তার ভাই কৃষি কাজ করতেন। তিনি সহজ-সরল প্রকৃতির লোক ছিলেন এবং তার কোন শত্রু ছিল না। সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা, তিনি বাল্কহেডের ধাক্কায় পানিতে ডুবে মারা যান।
এদিকে জেলার শ্রীনগরের আটপাড়া এলাকায় বাড়ির পাশের কলাবাগান থেকে গতকাল সকালে কৃষক আয়নাল হকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আগের দিন রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি নাজমুল হুদা খান।
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে ডুবে বিপ্লব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের ভট্টপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধারের কথা জানান চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির।
দিনাজপুরের বিরল উপজেলার পশ্চিম মাধববাটি গ্রামে সবাদ আলী (৭৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের ছেলে শাহিনুর ইসলাম জানিয়েছেন, তার বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৪
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৬