বাবুগঞ্জে জনগণের সাথে গণসংযোগ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জনগণের সাথে গণসংযোগ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। শুক্রবার (৪ জুলাই) দিনভর তিনি মাধবপাশা, দারোগার হাট ও রাকুদিয়া নতুন হাটসহ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এবং বাবুগঞ্জ-মুলাদীর উন্নয়নে তার ভবিষ্যৎ রূপকল্প উপস্থাপন করেন।
বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সাইফুল রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না এবং বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম। উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মামুন, দপ্তর সম্পাদক আল-আমিন হাওলাদার, সদস্য আবু হানিফ ফকির, রুবেল সরদার প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেন, 'আমি রাজনৈতিক দুর্বৃত্তায়নকে ঘৃণা করি। আমি সবসময় সুস্থ ও স্বচ্ছ রাজনীতির চর্চায় বিশ্বাসী। মানুষের জন্য কাজ করায় বিশ্বাসী। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের রাজনীতি করি। দল যদি আমাকে উপযুক্ত মনে করে তাহলে মনোনয়ন দেবে। আমি সবসময় দলের প্রতি আনুগত্যশীল। তাই দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবো। আমি ব্যক্তিগত চাওয়া-পাওয়ার জন্য রাজনীতি করি না। অতীতেও বিভিন্ন বিপদে-আপদে আর দুর্যোগে এলাকার মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সংসদ সদস্য হতে পারলে মানুষের দুঃখ-কষ্ট এবং সমস্যার কথা সংসদে তুলে ধরতে পারবো এবং আরও বৃহৎ পরিসরে তাদের জন্য কাজ করার সুযোগ পাবো। সেই চিন্তা থেকেই মনোনয়ন প্রত্যাশী হয়েছি। আমি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে অবহেলিত বাবুগঞ্জ-মুলাদীর রাস্তাঘাট, নদী ভাঙন এবং যুব সমাজের বেকারত্ব সমস্যার সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেবো।'

২৩ আগস্ট, ২০২৬ ২১:০৯
দেশের উপকূলীয় এলাকাসহ ১০ জেলায় রাতের মধ্যে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
রোববার (২২ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা গেছে, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর, চট্রগ্রাম, নোয়াখালী কক্সবাজারের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

২৩ আগস্ট, ২০২৬ ১৫:২৩
প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিগগিরই নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সেই নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, ‘মাসখানেকের মধ্যে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছি, যার আলোকে আমাদের সব কর্মকর্তা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। সেই আলোকে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালিত হবে।’
প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন অল্প সময়ের মধ্যে দৃশ্যমান করার লক্ষে কাজ চলছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার, ইনশা আল্লাহ।’
কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে শ্রেণি কার্যক্রম পরিচালনা, তদারকি, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।’

২২ আগস্ট, ২০২৬ ২৩:১৩
সংবাদমাধ্যমে পরিবর্তন আসার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পলিটিক্যাল সিস্টেম (রাজনৈতিক ব্যবস্থা)- এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার বরিশাল নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
গবেষক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা আশা করেছিলাম, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গণমাধ্যম কাঙ্খিত সংস্কার হবে। কিন্তু তা হয়নি। এবং অন্তর্বর্তী সরকারের আমলে ‘গণমাধ্যম সংস্কার কমিশনের’ প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে যদি অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার তাদের অঙ্গীকার অনুযায়ী বিন্দুমাত্র গুরুত্ব দিয়ে কিছু উদ্যোগ নিত, তাহলে গণমাধ্যমের বিদ্যমান সমস্যাগুলোর কিছু হলেও সমাধান হতো।
লেখক ড. ইফতেখারুজ্জামান প্রশিক্ষণার্থী গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের কাজের প্রচার-প্রসার ও আমাদের কাজের মাধ্যমে সুফল পাওয়ার সম্ভাবনার উৎস্যক্ষেত্র গণমাধ্যম। গণমাধ্যমের ওপর আমরাও নির্ভরশীল অনেকাংশে। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের পাশাপাশি গণমাধ্যমের যে সুনির্দিষ্ট ভূমিকা আছে, সেটি প্রতিপালন করার সক্ষমতা সৃষ্টি এবং কাজের লক্ষ্য অর্জনে গণমাধ্যম সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি।’
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার ৪১ জন সাংবাদিক অংশ নেন।
এর আগে বেলা ১১টায় ড. ইফতেখারুজ্জামান সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু প্রতিষ্ঠানগত উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিকদের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগকে সমানভাবে গুরুত্ব দিতে হবে।’
সংবাদ সম্পাদনা, হা/ই।

০৫ জুলাই, ২০২৫ ১০:০০
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জনগণের সাথে গণসংযোগ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। শুক্রবার (৪ জুলাই) দিনভর তিনি মাধবপাশা, দারোগার হাট ও রাকুদিয়া নতুন হাটসহ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এবং বাবুগঞ্জ-মুলাদীর উন্নয়নে তার ভবিষ্যৎ রূপকল্প উপস্থাপন করেন।
বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সাইফুল রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না এবং বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম। উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মামুন, দপ্তর সম্পাদক আল-আমিন হাওলাদার, সদস্য আবু হানিফ ফকির, রুবেল সরদার প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেন, 'আমি রাজনৈতিক দুর্বৃত্তায়নকে ঘৃণা করি। আমি সবসময় সুস্থ ও স্বচ্ছ রাজনীতির চর্চায় বিশ্বাসী। মানুষের জন্য কাজ করায় বিশ্বাসী। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের রাজনীতি করি। দল যদি আমাকে উপযুক্ত মনে করে তাহলে মনোনয়ন দেবে। আমি সবসময় দলের প্রতি আনুগত্যশীল। তাই দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবো। আমি ব্যক্তিগত চাওয়া-পাওয়ার জন্য রাজনীতি করি না। অতীতেও বিভিন্ন বিপদে-আপদে আর দুর্যোগে এলাকার মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সংসদ সদস্য হতে পারলে মানুষের দুঃখ-কষ্ট এবং সমস্যার কথা সংসদে তুলে ধরতে পারবো এবং আরও বৃহৎ পরিসরে তাদের জন্য কাজ করার সুযোগ পাবো। সেই চিন্তা থেকেই মনোনয়ন প্রত্যাশী হয়েছি। আমি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে অবহেলিত বাবুগঞ্জ-মুলাদীর রাস্তাঘাট, নদী ভাঙন এবং যুব সমাজের বেকারত্ব সমস্যার সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেবো।'
২৩ আগস্ট, ২০২৬ ২১:০৯
২৩ আগস্ট, ২০২৬ ২১:০০
২৩ আগস্ট, ২০২৬ ১৫:২৩
২৩ আগস্ট, ২০২৬ ১৪:০৭