বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের খাশকান্দা এলাকায় মালবাহী একটি ট্রলারের ধাক্কায় খালে ভেঙে পড়েছে ওই এলাকায় অবস্থিত লোহার সেতুটি। এতে অন্তত তিনটি গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
গতকাল রবিবার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বগিরচর খালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রলারটি খালে ডুবে যায়।
স্থানীয় সূত্র জানায়, খালে প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি সেতুর স্তম্ভে ধাক্কা লাগে। মুহূর্তেই সেতুর বড় একটি অংশ খালে ভেঙে পড়ে। ট্রলারটি স্থানীয় মুদি দোকানিদের মালামাল বহন করছিল। সেসব মালামাল পানিতে তলিয়ে যায়। ট্রলারটি খুজে পাওয়া গেলেও সেটি আজ সোমবার দুপুর পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
ট্রলারের মাঝি নিজাম ফকির বলেন, ‘আমি সুকান ধরে দাঁড়িয়ে ছিলাম। ট্রলারটা উজান থেকে দ্রুত ব্রীজ অতিক্রম করছিল। হঠাৎ ঘূর্ণির মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারায়।
এরপর ধাক্কা খেয়ে চোখের সামনেই ব্রিজটা ভেঙে গেল। এর কিছুক্ষণ পর ট্রলারটাও তলিয়ে গেল। ট্রলারের মধ্যে মুদি দোকানিদের মালামাল ছিল। সবকিছু খালে তলিয়ে গেছে।’
সুত্র জানায়, সেতুটি খাশকান্দা ও চরআলগী গ্রামের মধ্যে একমাত্র সংযোগকারী ছিল। প্রতিদিন শতাধিক মানুষ এই পথ দিয়ে উপজেলা সদর, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতো। এখন নৌকা ভাড়া করে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের।
চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিশুরা স্কুলে আসতে পারছে না। নদী পারাপার করানো ঝুঁকিপূর্ণ। সেতুটি দ্রুত মেরামত করা না হলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের ফরাজী বলেন, সেতুটি আমাদের ইউনিয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভাঙনের ঘটনায় বগিরচর, জাঙ্গালিয়া ও দক্ষিণ জাঙ্গালিয়া গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। স্রোত বেশি থাকায় আপাতত সাঁকো তৈরি করা যাচ্ছে না। তবে নৌকা দিয়ে যাতায়াত চালু রাখা হয়েছে।
ইউপিসদস্য বশির গাজী বলেন, সেতুটির নিচের অংশ দীর্ঘদিন ধরে ক্ষয়ে কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। স্রোতের চাপ সামলাতে না পেরে স্তম্ভ ভেঙে গেছে। স্তম্ভগুলো খালে দণ্ডায়মান থাকায় নতুন দুর্ঘটনার ঝুঁকি রয়ে গেছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সোমবার সকালে উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি ফিরে এসে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন। পাশাপাশি সেতুটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে অস্থায়ীভাবে নৌকায় পারাপারের ব্যবস্থা করা হচ্ছে।

২৬ জুলাই, ২০২৬ ১৫:০৩
বরিশালের সিভিল সার্জন হিসেবে ডা. মনিরুজ্জামানের নিয়োগের প্রতিবাদ এবং বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ রোববার (২৬ জুলাই) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, যা তারা মেনে নেবেন না।
পরে শিক্ষার্থীরা সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, যোগদানের শেষ দিন হলেও ডা. মনিরুজ্জামান অফিসে উপস্থিত হননি। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার জন্য নির্ধারিত কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন।
বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন জানিয়েছেন, যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়।
তার দাবি, ডা. মনিরুজ্জামান যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ নেতা সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বরিশালে একজন সৎ, যোগ্য ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া উচিত।
বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তার বলেছেন, বরিশালের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। তাই জনস্বার্থে বিতর্কিত কর্মকর্তাকে অপসারণ করে নতুন সিভিল সার্জন নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীদের এই আন্দোলন জনস্বার্থে।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা দ্রুত ডা. মনিরুজ্জামানের নিয়োগ বাতিল এবং একজন যোগ্য ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে বরিশালের সিভিল সার্জন হিসেবে নিয়োগের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।’

২৫ জুলাই, ২০২৬ ১১:৫৯
বরিশাল-পটুয়াখালীসহ দেশের অভ্যন্তরীণ ৭টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ শনিবার (২৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।’

২৫ জুলাই, ২০২৬ ০০:২৫
কার্যক্রম নিষিদ্ধ বরিশালের আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য শিলা ইসলাম (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে মুমূর্ষু অবস্থায় তাকে (শিলা মেম্বার) বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
দুইটি কন্যা সন্তানের জননী মৃত শিলা ইসলাম গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্যা ছিলেন।
তার স্বামী সেরাল গ্রামের শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। শিলা ইসলাম ছিলেন মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী।
মৃত শিলা ইসলামের বাবা সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদার জানিয়েছেন, কারনে অকারনে শিলার স্বামী মারুফ সেরনিয়াবাত প্রায়ই তার মেয়ে শিলাকে মারধর করতো। ঘটনারদিন শুক্রবার বিকেল তিনটার দিকে সেরাল গ্রামের ভাড়াটিয়া বাসায় বসে মারুফ তার মেয়ে শিলাকে অমানুষিক নির্যাতন করে।
তিনি আরও বলেন, নির্যাতন সইতে না পেরে ভাড়াটিয়া বাসার দরজা বন্ধ করে শিলা ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরবর্তীতে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে শিলা ইসলামকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে রাতে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. আল মামুন উল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।’

১০ নভেম্বর, ২০২৫ ১৭:২৮