১৮ মার্চ, ২০২৬ ১৮:৫৪
রাজধানীর সদরঘাটে ট্রলার থেকে লঞ্চে ওঠার সময় দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন, জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। বাকিদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
বিস্তারিত আসছে...

১৯ মার্চ, ২০২৬ ১৯:৪৪
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সভা শেষে জানানো হয়, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার রমজানের ৩০তম দিন পূর্ণ হবে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।
অন্যদিকে, সৌদি আরবেও ১৮ মার্চ চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ৩০ রোজা পূর্ণ করে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

১৯ মার্চ, ২০২৬ ১৩:২৭
ঈদকে সামনে রেখে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের চিত্র এবার ভিন্ন রূপ নিয়েছে। টার্মিনালে এসে কাঙ্ক্ষিত সিট না পেয়ে যাত্রীদের অনেকেই বাধ্য হয়ে লোকাল বাসে উঠছেন।
আর লোকাল বাসই তাদের নিয়ে যাচ্ছে দূরপাল্লার গন্তব্যে। যেমন পাটুরিয়া রুটের ‘সেলফি’ বাস রংপুরগামী হিসেবে, আর মিরপুরের ‘অছিম’ বাস বগুড়াগামী হিসেবে যাত্রী তুলে নিচ্ছে।
তবে যাত্রীদের অভিযোগ, কিছু পরিবহন ঈদকেন্দ্রিক সুযোগ নিচ্ছে। গার্মেন্টস শ্রমিক রংপুরগামী যাত্রী মোহাম্মদ মিন্টু বলেন, গতকাল অফিস ছুটি হয়েছে। আজ সকালে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাবতলীতে এসেছি। ৩-৪ ঘণ্টা ধরে খুঁজেও কোনো টিকিট পাইনি।
এখন ‘সেলফি’ পরিবহন রংপুর যাওয়ার জন্য ডাকছে-ভাড়া নিচ্ছে ১৩০০ টাকা, যেখানে সাধারণত ৫০০-৬০০ টাকা লাগে।
গার্মেন্টস শ্রমিক রোজিনা আক্তার বলেন, আমরা বগুড়ায় যাওয়ার জন্য সকাল থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না।
বারবার একজন ডেকে বলছে, আসেন, বগুড়া ভাড়া ৮০০ টাকা। কী গাড়ি জানতে চাইলে দেখানো হয় ঢাকার লোকাল ‘অছিম’ পরিবহন। ভাঙাচোরা গাড়ি ভাড়াও নিচ্ছে দ্বিগুণ।
সংশ্লিষ্ট ভিজিলেন্স টিমের সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, যাদের দূরপাল্লায় চলাচলের পারমিট নেই, তারা যাত্রী বহন করতে পারবে না। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ঈদকেন্দ্রিক অতিরিক্ত যাত্রী চাপ এবং পরিবহনের অপ্রতুলতা এই পরিস্থিতির মূল কারণ। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

১৯ মার্চ, ২০২৬ ১২:৩৬
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেন, এই সনদ বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না।
বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আনন্দের বার্তা নিয়ে এসেছে।
এমন এক সময়ে দেশ ঈদ উদযাপন করছে, যখন জাতীয় নির্বাচন শেষে নতুন সরকার গঠিত হয়েছে এবং দীর্ঘদিনের অগণতান্ত্রিক শাসনের অবসান ঘটেছে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা দেশে আর কেউ ফ্যাসিবাদী আচরণ করবে না। মানুষ যেন ভয়ভীতিহীন ভাবে চলাফেরা ও মতপ্রকাশ করতে পারে। পাশাপাশি ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত একটি সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ প্রসঙ্গে তিনি বলেন, এই সনদে রাজনৈতিক দলগুলোর সম্মতি রয়েছে এবং গণভোটে প্রায় ৭০ শতাংশ নাগরিক এর পক্ষে মত দিয়েছেন। কিন্তু বাস্তবায়নে সরকারের অনীহা উদ্বেগজনক। তিনি সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন।
ঈদের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই উৎসব ধনী-গরিবের ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব, সাম্য ও ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করে। সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
বিবৃতির শেষে দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানান এই বিরোধীদলীয় নেতা।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.