সরেজমিনে শহরের আদালতপাড়া, জেলা প্রশাসকের কার্যালয়, ভেনাস শপিং মল, মোহসীন মার্কেট ও সিটি মার্কেট এলাকাগুলোতে দেখা যা মানুষের ভিড়। তবে এসবের অধিকাংশেই দেখা যায়নি কার্যকর অগ্নিনির্বাপক ব্যবস্থা। কোথাও শুধু নামমাত্র যন্ত্র, কোথাও এর ব্যবহার জানে না কেউ। প্রশ্ন উঠেছে দুর্ঘটনা ঘটলে কে বাঁচাবে কাকে?
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন ইকবাল মিয়া বলেন, 'এত বড় হাসপাতালে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কারো রক্ষা হবে না।'
সায়েম বলেন, 'তার মায়ের অসুস্থতার কারনে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে অবস্থান করছেন তিনি। কোথাও অগ্নিনির্বাপক যন্ত্র দেখতে পান নি।
শহরের ভেনাস শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী, ইমতিয়াজ বলেন, 'মার্কেটের একদম ভেতরে তার দোকান। আগুন নিভানোর কোনো সরঞ্জামও মার্কেটে নেই।'
আরেক ব্যবসায়ী ইসমাইন হোসেন বলেন, 'মার্কেটের আশ-পাশের কোথাও রিজার্ভ পানির ব্যবস্থাও নেই। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মালমালের ক্ষতির পাশাপাশি জীবন নিয়েও হুমকিতে পড়তে হবে।'
একাধিক বহুতল ভবনের বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, 'অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের অনেকটা আতঙ্কিত থাকতে হয়।’
যদিও ভবন মালিকরা বলছে, অগ্নিনিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা রয়েছে, তবে সংযোগ চালু করতে সময় লাগবে।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) বিভাগীয় সমন্বয়ক লিঙ্কন বায়েন বলেন, 'শহরের অধিকাংশ ভবনেই প্রকৃতপক্ষে নেই আগুন নিরোধক ব্যবস্থা। এ অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি ভয়াবহ হতে পারে।'
সীমাবদ্ধতার কথা স্বীকার করে খুব শীঘ্রই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা বলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, 'পাঁচ লাখ মানুষের বসবাসের এ শহরে ৯৫ শতাংশ ভবনেই নেই আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা। তবে প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত তদারকি চলছে।'

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৯
দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জির পরিবারের পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করেছে সংবাদপত্রটি। পুলক চ্যাটার্জিকে সংবাদপত্রটির কার্যালয়ে মৃত অবস্থায় উদ্ধারের তিন দিন পর এই টাকা পরিশোধ করা হলো। সমকালের বর্তমান বরিশাল ব্যুরোপ্রধান সুমন চৌধুরী জানিয়েছেন, গতকাল ১৪ সেপ্টেম্বর পুলকের স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ওই টাকা জমা দেওয়া হয়েছে।
গত শুক্রবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় বরিশাল নগরীর পরারা রোডে অবস্থিত সমকাল কার্যালয়ের ভেতর থেকে ৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলক এর আগে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বহু বছর ধরে নগরীর গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ছিলেন। ২০২৩ সালের মে মাসে তাকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন। স্বজনেরা জানিয়েছেন, এ সময় তিনি গভীর মানসিক সংকটের মধ্যে ছিলেন।
মৃত্যুর আগে পুলক পাঁচটি চিরকুট লিখে গিয়েছিলেন বলে জানা গেছে। এর মধ্যে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীকে উদ্দেশ করে লেখা একটি চিরকুটে তিনি সমকাল কার্যালয়ে থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।
পুলক স্ত্রী প্রিয়াঙ্কা এবং একমাত্র মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন। স্ত্রী ও মেয়েকে উদ্দেশ করে লেখা একটি চিরকুটে পুলক লিখেছেন, 'আমাকে ক্ষমা করো। এই পৃথিবীতে কারও জন্য কিছুই থেমে থাকে না।'
পারিবারিক সূত্র জানিয়েছে, পুলক তার ছোট ভাই দীপক চ্যাটার্জিকেও স্ত্রী ও মেয়ের দেখাশোনা করার অনুরোধ করেছিলেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পুলক আত্মহত্যা করেছেন। তবে উদ্ধার করা চিরকুটগুলো আসল কি না, তা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর বিস্তারিত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৭
বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে (৭৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আব্দুর রইচ সেরনিয়াবাত ওই এলাকার ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, সম্প্রতি সেরাল গ্রামে জনগণের মনে আতঙ্ক এবং ভীতি সৃষ্টি করে সড়কে মিছিল করার প্রস্তুতি নেয়। এতে আব্দুর রইচ সেরনিয়াবাতসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলায় পলাতক অজ্ঞাত আসামি হিসেবে আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার দেখানো হয়।
আগৈলঝাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বরিশালটাইমসকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৮
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আমেনা নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা ও খামখেয়ালিপনা এবং নার্সদের দায়িত্বে গাফিলতির কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার শিকারপুর ইউনিয়নের বর্তা গ্রামের মহিন্দ্রাচালক মিলন তালুকদারের শিশুকন্যা আমেনাকে খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যা নিয়ে গত ৯ সেপ্টেম্বর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পরও শিশুটির শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে নেওয়ার উদ্যোগ নেন।
স্বজনদের দাবি, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিতে চাইলেও হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়নি। ফলে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই তাকে চিকিৎসাধীন রাখা হয়।
পরিবারের অভিযোগ, ১৩ সেপ্টেম্বর রাতে শিশুটির শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। বিষয়টি কর্মরত নার্সদের জানানো হলেও তারা যথাযথ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেননি।
একপর্যায়ে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশুটির বাবা মিলন তালুকদার অভিযোগ করে বলেন, হাসপাতালে ভর্তি করার পর তার মেয়েকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি। নার্সদের কাছ থেকেও যথাযথ সেবা পাওয়া যায়নি। উল্টো রোগীর স্বজনদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। চিকিৎসকদের অবহেলা ও খামখেয়ালিপনার কারণেই তার মেয়ের অকাল মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।
শিশুটির মৃত্যুর ঘটনায় হাসপাতালের চিকিৎসাসেবা ও নার্সদের দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তুলেছেন স্বজনরা। তাদের দাবি, বিষয়টি তদন্ত করে চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা আক্তার বলেন, ‘জন্ম-মৃত্যু আমাদের হাতে নেই।’ চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সকালে সংশ্লিষ্টদের ডেকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

০১ ডিসেম্বর, ২০২৫ ২১:৩১
সরেজমিনে শহরের আদালতপাড়া, জেলা প্রশাসকের কার্যালয়, ভেনাস শপিং মল, মোহসীন মার্কেট ও সিটি মার্কেট এলাকাগুলোতে দেখা যা মানুষের ভিড়। তবে এসবের অধিকাংশেই দেখা যায়নি কার্যকর অগ্নিনির্বাপক ব্যবস্থা। কোথাও শুধু নামমাত্র যন্ত্র, কোথাও এর ব্যবহার জানে না কেউ। প্রশ্ন উঠেছে দুর্ঘটনা ঘটলে কে বাঁচাবে কাকে?
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন ইকবাল মিয়া বলেন, 'এত বড় হাসপাতালে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কারো রক্ষা হবে না।'
সায়েম বলেন, 'তার মায়ের অসুস্থতার কারনে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে অবস্থান করছেন তিনি। কোথাও অগ্নিনির্বাপক যন্ত্র দেখতে পান নি।
শহরের ভেনাস শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী, ইমতিয়াজ বলেন, 'মার্কেটের একদম ভেতরে তার দোকান। আগুন নিভানোর কোনো সরঞ্জামও মার্কেটে নেই।'
আরেক ব্যবসায়ী ইসমাইন হোসেন বলেন, 'মার্কেটের আশ-পাশের কোথাও রিজার্ভ পানির ব্যবস্থাও নেই। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মালমালের ক্ষতির পাশাপাশি জীবন নিয়েও হুমকিতে পড়তে হবে।'
একাধিক বহুতল ভবনের বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, 'অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের অনেকটা আতঙ্কিত থাকতে হয়।’
যদিও ভবন মালিকরা বলছে, অগ্নিনিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা রয়েছে, তবে সংযোগ চালু করতে সময় লাগবে।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) বিভাগীয় সমন্বয়ক লিঙ্কন বায়েন বলেন, 'শহরের অধিকাংশ ভবনেই প্রকৃতপক্ষে নেই আগুন নিরোধক ব্যবস্থা। এ অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি ভয়াবহ হতে পারে।'
সীমাবদ্ধতার কথা স্বীকার করে খুব শীঘ্রই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা বলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, 'পাঁচ লাখ মানুষের বসবাসের এ শহরে ৯৫ শতাংশ ভবনেই নেই আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা। তবে প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত তদারকি চলছে।'
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৩
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০০
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৯
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৭