৩১ জানুয়ারি, ২০২৬ ১৫:৫৩
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মারণাস্ত্র ব্যবহারের সুযোগ থাকলেও একান্ত প্রয়োজন না হলে তা ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন বাহিনীর সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
শনিবার সকালে বিজিবির ঢাকা বেইজ ক্যাম্পে এক ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনে ৯টি জেলায় ১৩৪ প্লাটুন বিজিবি কাজ করবে।
নির্বাচন সামনে রেখে মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করেছে বিজিবি। সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড অ্যাকশন টিম (র্যাট), কুইক রেসপন্স টিম ছাড়াও বিজিবির হেলিকপ্টার মোতায়েন থাকবে।
নির্বাচন ঘিরে সারাদেশে ৪২টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। নির্বাচনের দায়িত্বে দেশের ৯টি জেলা ও ৪টি সিটি করপোরেশনের মোট ৫১টি আসনে ১৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি থাকবে বিশেষায়িত ডগ স্কোয়াড।
দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করেই অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে নির্বাচনের দায়িত্ব পালন করবে বিজিবি।
বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান বলেন, ‘আমাদের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সুরক্ষা নিশ্চিত করেই এই ফোর্স বের করা হয়েছে, তাদের ডেপ্লয় করা হয়েছে। সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে পরিমাণ ফোর্স আমাদের মোতায়েন থাকার কথা, বিশেষ করে মিয়ানমার সীমান্ত ও অন্যান্য জায়গায়, সেই পরিমাণ ফোর্স আমাদের মোতায়েন আছে।’
যেকোনো পরিস্থিতিতে ন্যূনতম শক্তি ব্যবহার করেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হবে এবং সেভাবেই বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কর্নেল এস এম আবুল এহসান বলেন, ‘পেশাগতভাবে তাদের নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা কীভাবে রক্ষা করতে হবে, সে ব্যাপারে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। আমরা আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে মারণাস্ত্র ব্যবহার না করার পক্ষে।’
নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও পরের দিন মাঠে দায়িত্ব পালন করবে বিজিবি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে শতভাগ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছে বাহিনীটি।

৩০ মার্চ, ২০২৬ ১১:৪৮
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আফজাল নাছের ২০০৭ সালের এক-এগারো সরকারের সময় ডিজিএফআইয়ের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
ডিবির একটি সূত্র গণমাধ্যমকে জানায়, এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ওয়ান-ইলেভেনের সময় সরকারের দুই কুশীলব, বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি।
তারা বর্তমানে ডিবির রিমান্ডে রয়েছেন। গ্রেপ্তার মো. আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ে দায়িত্বরত ছিলেন।

২৬ মার্চ, ২০২৬ ১৩:৪২
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে তিনি অন্যান্য আইন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে বুধবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
বরিশাল টাইমস

২৬ মার্চ, ২০২৬ ১৩:৩৪
বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।
বৃহস্পতিবার (২৬ মার্চ) পাঠানো বার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি উল্লেখ করেন, দুই দেশ সবসময় পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখে রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
চীনের রাষ্ট্রপতি আরও বলেন, তিনি চীন-বাংলাদেশ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন এবং দুই দেশের রাজনৈতিক আস্থা আরও গভীর করা, ঐতিহ্যবাহী বন্ধুত্ব জোরদার করা, বিভিন্ন ক্ষেত্রে উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে আগ্রহী।
এদিকে একই উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এ ছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.