বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, সরকারের নির্লিপ্ততা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে মহানগর শ্রমিক দল। সমাবেশে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক ও চৌকস নেতৃত্ব এবং বিএনপির গণতান্ত্রিক রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।
আজ সোমবার দুপুরে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর শ্রমিক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশ ও বিক্ষোভকে কেন্দ্র করে সকাল থেকেই নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রমিক দলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সদর রোডে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেত হন। এতে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারাও যোগ দেন। সমাবেশ শেষে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের দায় শ্রমিক দলের ওপর চাপানোর চেষ্টা করছে। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করে ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাঁরা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে সরকারের নির্লিপ্ততা স্পষ্ট। এই পরিস্থিতির অবসানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
বিএনপিকে লক্ষ্য করে একটি মহল নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে সমাবেশে নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বলেন, ‘শুধু তা–ই নয়, কয়েক হাজার মাইল দূরে অবস্থানরত আমাদের নেতা তারেক রহমানের চৌকস নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্তও হচ্ছে।
কিন্তু আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বিএনপি এ দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। গত ১৬ বছর বিএনপি ধারাবাহিকভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। অসংখ্য নেতা-কর্মী জেল-জুলুম, অত্যাচার সহ্য করেছেন। জীবন দিয়েছেন এই দলের অনেক নেতা-কর্মী। সেই দলকে আজ যারা বিতর্কিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি হতে পারে না।’
সভাপতির বক্তব্যে ফয়েজ আহমেদ বলেন, মূলত নির্বাচনকে প্রলম্বিত করতে এবং গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করার উদ্দেশ্যেই বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে মেতেছে একটি মহল। কিন্তু দেশের বৃহৎ গণতান্ত্রিক শক্তি বিএনপির বিরুদ্ধে এই চক্রান্ত কখনো সফল হয়নি, এবারও হবে না।

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১২
বরিশাল শহরের একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ নুরুজ্জামান (৫০) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুজ্জামান বরিশাল আদালতের মোহরি (আইনজীবীর সহকারী) হিসেবে কাজ করতেন।
নুরুজ্জামান ওই এলাকার একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় গত দুই বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
বাড়ির মালিক আহসান হাবিব জানান, সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে নুরুজ্জামান বাসায় ঢোকার পর আর বাইরে যাননি। তবে রাত পৌনে ১টার দিকে তার স্ত্রী নাছিমা বেগম বাসা থেকে বের হয়ে ২০ মিনিট পর আবার ফিরে আসেন। এর কিছু সময় পর তিনি হাতে একটি ব্যাগ নিয়ে আবারও বাসা থেকে বের হয়ে যান। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির মালিক ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পরে পুলিশ এসে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, পরকীয়া সংক্রান্ত কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার বরিশালটাইমসকে জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং খাটের ওপর শুয়ে থাকা অবস্থায় নুরুজ্জামানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৩
বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণও। এর মধ্যে আগামী কয়েকদিনে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, ও চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৯
দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জির পরিবারের পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করেছে সংবাদপত্রটি। পুলক চ্যাটার্জিকে সংবাদপত্রটির কার্যালয়ে মৃত অবস্থায় উদ্ধারের তিন দিন পর এই টাকা পরিশোধ করা হলো। সমকালের বর্তমান বরিশাল ব্যুরোপ্রধান সুমন চৌধুরী জানিয়েছেন, গতকাল ১৪ সেপ্টেম্বর পুলকের স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ওই টাকা জমা দেওয়া হয়েছে।
গত শুক্রবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় বরিশাল নগরীর পরারা রোডে অবস্থিত সমকাল কার্যালয়ের ভেতর থেকে ৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলক এর আগে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বহু বছর ধরে নগরীর গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ছিলেন। ২০২৩ সালের মে মাসে তাকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন। স্বজনেরা জানিয়েছেন, এ সময় তিনি গভীর মানসিক সংকটের মধ্যে ছিলেন।
মৃত্যুর আগে পুলক পাঁচটি চিরকুট লিখে গিয়েছিলেন বলে জানা গেছে। এর মধ্যে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীকে উদ্দেশ করে লেখা একটি চিরকুটে তিনি সমকাল কার্যালয়ে থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।
পুলক স্ত্রী প্রিয়াঙ্কা এবং একমাত্র মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন। স্ত্রী ও মেয়েকে উদ্দেশ করে লেখা একটি চিরকুটে পুলক লিখেছেন, 'আমাকে ক্ষমা করো। এই পৃথিবীতে কারও জন্য কিছুই থেমে থাকে না।'
পারিবারিক সূত্র জানিয়েছে, পুলক তার ছোট ভাই দীপক চ্যাটার্জিকেও স্ত্রী ও মেয়ের দেখাশোনা করার অনুরোধ করেছিলেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পুলক আত্মহত্যা করেছেন। তবে উদ্ধার করা চিরকুটগুলো আসল কি না, তা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর বিস্তারিত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২১ জুলাই, ২০২৫ ১৭:৫০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, সরকারের নির্লিপ্ততা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে মহানগর শ্রমিক দল। সমাবেশে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক ও চৌকস নেতৃত্ব এবং বিএনপির গণতান্ত্রিক রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।
আজ সোমবার দুপুরে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর শ্রমিক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশ ও বিক্ষোভকে কেন্দ্র করে সকাল থেকেই নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রমিক দলের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সদর রোডে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেত হন। এতে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারাও যোগ দেন। সমাবেশ শেষে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের দায় শ্রমিক দলের ওপর চাপানোর চেষ্টা করছে। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করে ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাঁরা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে সরকারের নির্লিপ্ততা স্পষ্ট। এই পরিস্থিতির অবসানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
বিএনপিকে লক্ষ্য করে একটি মহল নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে সমাবেশে নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান বলেন, ‘শুধু তা–ই নয়, কয়েক হাজার মাইল দূরে অবস্থানরত আমাদের নেতা তারেক রহমানের চৌকস নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্তও হচ্ছে।
কিন্তু আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বিএনপি এ দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। গত ১৬ বছর বিএনপি ধারাবাহিকভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। অসংখ্য নেতা-কর্মী জেল-জুলুম, অত্যাচার সহ্য করেছেন। জীবন দিয়েছেন এই দলের অনেক নেতা-কর্মী। সেই দলকে আজ যারা বিতর্কিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি হতে পারে না।’
সভাপতির বক্তব্যে ফয়েজ আহমেদ বলেন, মূলত নির্বাচনকে প্রলম্বিত করতে এবং গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করার উদ্দেশ্যেই বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে মেতেছে একটি মহল। কিন্তু দেশের বৃহৎ গণতান্ত্রিক শক্তি বিএনপির বিরুদ্ধে এই চক্রান্ত কখনো সফল হয়নি, এবারও হবে না।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২২
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২০
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১২