১৫ জুন, ২০২৫ ১১:৩৬
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এনসিপি নেতার বিরুদ্ধে চাকরির প্রলোভনে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এনিয়ে আদালতে মামলা করায় হুমকির মুখে নিরাপত্তা শঙ্কায় আছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। অভিযুক্ত সাহীফুল ইসলাম বুলবুল উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক।
বৃহস্পতিবার (১২ জুন) সারিয়াকান্দি থানা ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বরাবর লিখিত অভিযোগ করা হয়। তবে আইনজীবীর লিগ্যাল নোটিশে তথ্য গড়মিল পাওয়া গেছে। বাদী আব্দুল মান্নান উপজেলার ফুলবাড়ী (বালুচড়া) দক্ষিণপাড়ার জামাল আকন্দের ছেলে। তিনিও এনসিপি সমর্থক বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, কয়েকমাস আগে চাকরির প্রলোভনে আব্দুল মান্নানের কাছ থেকে সাত লাখ টাকা নেন এনসিপি নেতা বুলবুল। তিনি সারিয়াকান্দি উপজেলার চর-গোদাগাড়ী এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে এবং অভিযোগকারীর নিকটাত্মীয়।
চাকরি না হলে এক সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার শর্তে তিনি জমি ও গরু বিক্রি করে টাকা দেন। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে একটি ব্যাংক চেক দেন এনসিপি নেতা। ব্যাংকে যাওয়ার পর চেক ডিজঅনার হলে বগুড়ার আদালতে অর্থ আত্মসাৎ (প্রতারণা) মামলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে বাদীকে হুকমি দিচ্ছেন বুলবুল।
ভুক্তভোগী আব্দুল মান্নান অভিযোগ করেন, মামলা করার কারণে তিনি নিরাপত্তা শঙ্কায় আছেন। বুলবুল এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক হওয়ায় প্রশাসন নাকি কিছুই করতে পারবে না। মামলা তুলে না নিলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়েছে।
এদিকে থানা এবং সেনাবাহিনীর কাছে দেওয়া অভিযোগের সঙ্গে লিগ্যাল নোটিশে তথ্য গড়মিল ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নোটিশে চাকরি নয়, ব্যবসায়িক লেনদেনের কথা উল্লেখ করেন মান্নানের আইনজীবী মো. মাসুদ রানা। বলা হয়, বুলবুলের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল। সাত লাখ টাকা লেনদেন সংক্রান্তে চেক ডিজঅনার হয়েছে।
টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত এনসিপি নেতা সাহীফুল ইসলাম বুলবুল। তার দাবি, চাকরি প্রলোভনের বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন। ধান-চালের চাতাল ব্যবসার অংশীদার হিসেবে তিন লাখ টাকা নিয়ে মান্নানকে একটি ফাঁকা চেক দিয়েছিলেন। টাকা দিতে দেরি হওয়ায় সাত লাখ টাকা লিখে তার বিরুদ্ধে মামলা করেছে।
সারিয়াকান্দি থানার ওসি মো. জামিরুল ইসলাম জানান, চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ ও আদালতে মামলা করায় হুমকির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতা ডা. আব্দুল্লাহ আল সানী বলেন, আমাদের সংগঠনে প্রতারক, চাঁদাবাজ, সন্ত্রাস বা অন্যায়কারীর ঠাঁই নেই। বিষয়টি জেনেই সারিয়াকান্দি উপজেলার সমন্বয়ক বুলবুলকে মৌখিকভাবে শোকজ করেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা মিথ্যা হলে বাদীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ এবং সহযোগিতা করব।

২৫ জুন, ২০২৬ ২২:৩২
টানা ৮ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিতির কারণে রাজারবাগ পুলিশ টেলিকমের ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, রাজারবাগ পুলিশ টেলিকমের (সংযুক্ত) ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে বিপ্লব বিজয় তালুকদারকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী যে তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত সেই তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছিলেন।
বরিশাল টাইমস

২৫ জুন, ২০২৬ ১২:৪৪
বরিশালসহ দেশের ১২ অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২২ জুন, ২০২৬ ১৫:০৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার বাইরের জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.