Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০৫ মে, ২০২৬ ১২:৪৮
বীর মুক্তিযোদ্ধা পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম facebook পেইজ (ICDA Barishal) নামে একটি প্রতিষ্ঠানের পেইজে তিনি প্রতিনিয়ত লিখেছেন বীর মুক্তিযোদ্ধা, এবং ওই পরিচয় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে আনোয়ার জাহিদ নামে এক ব্যক্তি বিরুদ্ধে।
তিনি সমন্বিত সমাজ উন্নয়ন সংস্থা (আইসিডিএ)'র প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। আনোয়ার জাহিদ ঝালকাঠির কৃত্তিপাশা গ্রামের মৃত নোয়াব আলী ব্যাপারী ছেলে।
জেলার মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা এবং গেজেটে তাঁর নাম নেই। অথচ তিনি সব খানে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করছেন।
সরকারি গেজেটসহ বীর মুক্তিযোদ্ধাদের কোনো তালিকায় নাম না থাকা প্রসঙ্গে আনোয়ার জাহিদ এর সাথে যোগাযোগ করা হয়। তিনি দাবি করেন, বরিশালের নয় নম্বর সেক্টরে দায়িত্বে ছিলেন এবং তাঁর ঢাকায় নিয়মিত যোগাযোগ ছিলো। তিনি আরও বলেন মুক্তিযুদ্ধ সনদের জন্য করেননি তিনি।

০৯ মে, ২০২৬ ১৩:৫১
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার একটি বাড়ির খড়ের পালা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।
শনিবার (৯ মে) বেলকুচি থানার ওসি ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া রিভলবারটি প্রথম দেখতে পায় স্থানীয় বাসিন্দা মো. রাজু সরকারের ১০ বছর বয়সি ছেলে ছোয়াদ।
পরিবারের সদস্যরা জানান, রাজু সরকারের স্ত্রী খাদিজা বেগম খড় রোদে শুকাতে দিলে শিশু ছোয়াদ সেখানে একটি বস্তু দেখতে পেয়ে খেলনা মনে করে মায়ের কাছে নিয়ে আসে। পরে সেটি রিভলবার বলে শনাক্ত হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে বেলকুচি সার্কেলের নেতৃত্বে বেলকুচি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুপুর ২টার দিকে খড়ের পালা থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিভলবারটি উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে রাজু সরকারের পরিবারের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার তিন ভাইয়ের মধ্যে দুইজন প্রবাসে এবং একজন ঢাকায় কর্মরত বলে জানান তিনি।

০৯ মে, ২০২৬ ১৩:৩৫
শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের তৈরি করা বিশেষ স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুল ইসলামের তৈরি করা বিশেষ স্মার্ট কার পরিদর্শন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

০৮ মে, ২০২৬ ০১:৩৪
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গোলাগুলির ঘটনায় রাজু নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রেশমি আক্তার নামের এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলায়। তিনি নগরীর রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে এসে এ হামলার শিকার হন বলে জানিয়েছেন স্বজনরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রৌফাবাদ কলোনির শহীদ মিনার এলাকায় হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে থাকা রাজু গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় পথচারী শিশু রেশমি আক্তারও গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি মো. আবদুল করিম। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে গুলিবিদ্ধ শিশু রেশমি আক্তারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার বিষয়ে শিশুটির ভাই ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, ঘটনার বিস্তারিত আমি জানি না। আমি দোকান করি। আমাদের বাসা রৌফাবাদ এলাকায়। আমার ছোট বোন চতুর্থ শ্রেণিতে পড়ে। শুনেছি, আম্মু তাকে একটি কাজে বাইরে পাঠিয়েছিলেন। তখন সে গোলাগুলির মধ্যে পড়ে যায়। বর্তমানে আমার বোন হাসপাতালে মৃত্যুশয্যায়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ গোলাগুলির সঙ্গে জড়িত এবং এটি পূর্ব শত্রুতার জেরে নাকি অন্য কোনো কারণে সংঘটিত হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'