Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১৯ অক্টোবর, ২০২৫ ১৩:২৫
‘আইন অমান্য করে ইলিশ শিকারে মহোৎসব, নিধনবিরোধী অভিযান দেখলেই জেলেরা হামলে পড়ছে অস্ত্রসমেত।
বরিশালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারে মহোৎসব চলছে। প্রশাসন ৪ অক্টোবর থেকে এই জাতীয় সম্পদ রক্ষায় ২২ দিনে নিষেধাজ্ঞা ঘোষণা করে নদীতে পাহারা বসালেও ইলিশ নিধন রোধ করতে পারছে না। বরং প্রতিনিয়ত জেলেদের ছোট-বড় হামলার শিকার হতে হচ্ছে, এতে প্রশাসনের শীর্ষসারির কর্মকর্তারা গুরুতর আহত হওয়ার খবরও রয়েছে। ইলিশ নিধনবিরোধী অভিযান চালাতে গিয়ে বারংবার অস্ত্রধারী জেলেদের হামলা প্রশাসনের এক ধরনের অসহায়ত্বের কথা জানান দিচ্ছে, যা নিয়ে স্থানীয় মৎস্য প্রশাসন নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে চলমান ইলিশ নিধনবিরোধী প্রশাসনের অভিযানিক টিমের ওপর বিভিন্ন স্থানে অর্ধশত হামলা হয়েছে। ট্রলার, স্পিডবোর্ট নিয়ে অভিযানে অংশ নিতে গেলে সংঙ্ঘবদ্ধ জেলেরা দূর থেকে ইট-পাথর ছুড়ে মারাসহ ধারালো অস্ত্রসমেত তেড়ে আসনে। সপ্তাহখানেকের ব্যবধানে হিজলা-মেহেন্দিগঞ্জসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের ওপরও হামলার ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, সর্বশেষ শনিবার সন্ধ্যার দিকে ইলিশের ষষ্ঠ অভয়াশ্রম হিসেবে পরিচিত বরিশাল জেলার হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে অভিযানিক টিমের ওপর হামলা হয়। এই হামলায় ভোলার এনডিসি, এসিল্যান্ড, মৎস্য কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলা জেলার এনডিসি তানজিবুল ইসলাম শনিবার বিকেলে কোস্টগার্ড এবং মৎস্য প্রশাসন নিয়ে ইলিশ নিধনবিরোধী অভিযানে অংশ নেন। একপর্যায়ে তাদের কাছে খবর ষষ্ঠ অভয়াশ্রমের আশেপাশে অন্তত অর্ধশত জেলে নৌকা নিয়ে ইলিশ নিধন করছেন। অভিযানিক টিম নিয়ে তিনি সেদিকে অগ্রসর হলে জেলেরা ইট-পাথর ছুড়ে মারতে থাকেন। এবং পর্যায়ে প্রশাসনের নৌযানটি জেলে ট্রলারের কাছাকাছি গেলে মৎস্যজীবীরা লাঠিসোটা নিয়ে হামলে পড়েন। এতে এনডিসিসহ অন্তত ১০ জন আহত হলে তাদের রাতেই উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়।
এর আগে গত ০৭ অক্টোবর বরিশালের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী সাত জেলেকে আটক করা হয়। স্থানীয় আলীগঞ্জসংলগ্ন এলাকায় সেই হামলায় ঘটনায় একটি মামলাপরবর্তী সাত জেলেকে গ্রেপ্তারও করে আইনশৃঙ্খলা বাহিনী। এই দুটি বড় সহিংসতার ঘটনায় ছাড়াও বরিশালে প্রশাসনের ওপর জেলেদের অসংখ্য হামলার খবর পাওয়া গেছে।
এই হামলার কথা স্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মৎস্য প্রশাসনের ডাকে সাড়া দিয়ে ইলিশ নিধন রোধে নদীতে নেমে জেলেদের কাছে এক ধরনের অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে। সারিবদ্ধভাবে জেলেরা জাল ফেলে ইলিশ শিকার করছে, তাদের রুখতে গেলে হামলার শিকার হতে হচ্ছে। এসময় নিজেদের কাছে থাকা অস্ত্রও আত্মরক্ষার্থে ব্যবহার করা যাচ্ছে না। ফলে জেলেরা আরও বেপরোয়া হয়ে উঠছেন, নিজেদের অসহায় মনে হচ্ছে।
অভিযানে গিয়ে বারংবার জেলেদের হামলার ঘটনায় মৎস্য প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জনবল এবং আধুনিক নৌযানসংকটের একটি বিষয় প্রকাশ্যে এসেছে। বিশেষ করে পটুয়াখালীর পায়রা নদীতে ইলিশ শিকার এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর গতিহীন একটি নৌযান নিয়ে হানা দেওয়ার একটি ভিডিও সমাজপাতায় রীতিমত আলোচনার ঝড় তুলেছে।
ভিডিওচিত্রে দেখা যায়, পায়রা নদীতে দিনের বেলা শত শত ইঞ্জিন সংযোজিত নৌকা নিয়ে জেলেরা ইলিশ শিকার করছেন। দুর্বল গতির একটি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে সেখানে হানা দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। কিন্তু নাগালে যাওয়ার আগেই জেলে নৌকাগুলো দ্রুতগতির ইঞ্জিন চালু দিয়ে স্থান ত্যাগ করে, যা নির্বাক হয়ে দেখেছেন কর্মকর্তারা। নদীতে প্রশাসনের এই অসহায়ত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়। শুধু পটুয়াখালী নয়, বরিশালসহ দক্ষিণাঞ্চলের সবকটি জেলা মৎস্য প্রশাসনই নদীতে কচ্ছপের মতো নৌযান নিয়ে টহল দিচ্ছে, আর জেলেরা গতিসম্পন্ন নৌকা নিয়ে নির্ভয়ে ইলিশ শিকার করছেন।
নৌযান সংকট এবং হামলার সম্ভব্য আশঙ্কা থাকলেও ইলিশ নিধন রোধে বরিশাল মৎস্য বিভাগ সর্বদা নদীতে সরব রয়েছে। জেলা মৎস্য অফিস সূত্র জানিয়েছে, ৪ অক্টোবর থেকে রোববার ১২ অক্টোবর পর্যন্ত দপ্তরটি ৩৬৬ টি অভিযানে অংশ নিয়েছে। পুলিশ, কোস্টগার্ড, আনসার এবং জেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট গঠন করে অভিযান চালানো হয়। এখন পর্যন্ত ১৩৬টি মোবাইল কোর্ট করে ২৪২ জনকে সাজা দেওয়াসহ ৫ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এই কর্মকর্তা বলেন, অভিযান চালাতে গিয়ে এখন পর্যন্ত অর্ধশত স্থানে হামলার খবর পাওয়া গেছে। তবে দুটি বড় হামলা হয়েছে, একটি শনিবার সন্ধ্যার দিকে হিজলা ও মেহেন্দিগঞ্জসংলগ্ন অভয়াশ্রমে, অপরটি ০৭ অক্টোবর হিজলার আলীগঞ্জসংলগ্ন এলাকায়। এই দুটি সশস্ত্র হামলায় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন। বরিশালে জেলেদের কয়েকটি উল্লেখযোগ্য হামলা প্রশাসনের মনে ভয় ধরিয়ে দেয় এবং তাদের নির্লুপ্ত করে তোলার করে। এই সুযোগে বরিশালের কীর্তনখোলা, তেঁতুলিয়া, কালাবদর এবং মেঘনাসহ বিভিন্ন নদীতে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকারে মেতে উঠেছে জেলেরা।
প্রশাসন কি ভয়ে অসাধু জেলেদের কাছে নতি স্বীকার করল? এমন প্রশ্নের উত্তরে মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম বলেন, লোকবলের পাশাপাশি আধুনিক নৌযান সংকট তাদের ভোগাচ্ছে। তাছাড়া এক শ্রেণির জেলেরা আইন মানতে চাইছেন না। এমনকি নিষেধাজ্ঞার সময়ে তাদের চালসহ সহযোগিতা করেও ঘরে রাখা অসম্ভব হয়ে পড়েছে। এরই মধ্যে মৌসুমি জেলেরাও সক্রিয় হয়েছেন। তাদের রুখতে গিয়ে নদীতে একাধিকবার প্রশাসন আঘাতপ্রাপ্ত হতে হচ্ছে।
নদীতে প্রশাসন যে কতুটুক অসহায় তা এই কর্মকর্তার কথাও অনুমান করা যায়। ফলে এবারের মৌসুম ইলিশ প্রজননে সরকার কতটা সফল হবে তা নিয়েও থেকে যাচ্ছে সংশয়।’

১৩ জুন, ২০২৬ ২০:০৭
মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আগামীকাল রোববার থেকে এ ধর্মঘট শুরু হবে বলে জানিয়েছেন নেতারা।
বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকির শহীদুল ইসলাম জানান, ধর্মঘটের আওতায় থাকবে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলা।
ফকির শহীদুল ইসলাম বলেন, ‘খুলনা ও বরিশাল বিভাগের সড়কগুলোতে অনুমোদনহীন অতিরিক্ত বিআরটিসি ও লিজ নেওয়া বাস চলাচল করছে। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার অবাধে চলাচল করায় পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এসব বিষয়ে প্রশাসনকে বারবার অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’
তিনি আরও জানান, ধর্মঘট শুরু হলে পাঁচ জেলায় সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ থাকবে।
যে তিন দাবিতে ধর্মঘটের ডাক
১. সরকারি নীতিমালা লঙ্ঘন করে অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত গাড়ি চলাচল বন্ধ করা এবং নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব অবৈধ কাউন্টার অপসারণ।
২. আঞ্চলিক মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার (মাহেন্দ্র, নছিমন, করিমন, অটোরিকশা) চলাচল সম্পূর্ণ বন্ধ করা।
৩. দূরপাল্লার পরিবহনে নীতিমালা বহির্ভূতভাবে লোকাল বা মাঝপথের যাত্রী পরিবহন বন্ধ করা।
এ ঘটনা প্রসঙ্গে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, পরিবহন মালিকদের তিন দফা দাবির বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। অনির্দিষ্টকালের ধর্মঘট এড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
বরিশাল টাইমস

১৩ জুন, ২০২৬ ১৮:২৪
বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।
তবে অভিযানের মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত মাদক কারবারি নজরুল বেপারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
শনিবার (১৩ জুন) ভোররাত চারটার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি বিশেষ দল।
দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নজরুল বেপারীর বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাড়ির ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময়ে একটি চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান চলাকালে মূল অভিযুক্ত নজরুল বেপারী কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রী মাহামুদা বেগমকে (৩৮) ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, উদ্ধার মাদক ও অস্ত্রের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক নজরুল বেপারীকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

১৩ জুন, ২০২৬ ১৫:০৪
বরিশালের গৌরনদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। মৃত ভেবে ফেলে যাওয়া ওই যুবকের নাম আরিফ আকন। তিনি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
শুক্রবার (১২ জুন) বিকেলে গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত আরিফ আকন ওই গ্রামের মৃত রফিকুল ইসলাম আকনের একমাত্র ছেলে। কয়েক মাস আগে এক মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফের বাম হাত ভেঙে প্রায় অকেজো হয়ে যায়।
ভুক্তভোগী বড় বোন তিরা মনি বেগম জানান, তাদের পুরোনো বাড়ির সম্পত্তি জোরপূর্বক দখল করে বাথরুম নির্মাণ করছিলেন প্রতিবেশী আনোয়ার আকনের ছেলে নসিমনচালক রুবেল আকন। বিষয়টি জানতে পেরে শুক্রবার সকালে আরিফ ঘটনাস্থলে যান। সেখানে রুবেলকে না পেয়ে তার পরিবারের সদস্যদের নির্মাণাধীন বাথরুমটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেন।
দুপুরে রুবেল বাড়িতে ফিরে বিষয়টি জানতে পেরে আরিফকে হত্যার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় বিকেলে রুবেল ও তার কয়েকজন সহযোগী বাড়ির পাশে আরিফকে একা পেয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। তারা লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে আরিফের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক জখম করেন। একপর্যায়ে আরিফ সংজ্ঞাহীন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যান।
পরে খবর পেয়ে আরিফের মা ও প্রতিবেশীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিরা মনি বেগম আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন তার ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল আকনসহ তার সহযোগীরা এলাকা ছেড়ে আত্মগোপন করায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, এই ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।