১০ মে, ২০২৬ ১৫:৪৮
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহর এলাকায় চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এক মেডিকেল স্টোরে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় রোগী দেখার কেবিন, সিলগালা, চিকিৎসা সরঞ্জাম জব্দ এবং নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে অভিযানের খবর পেয়ে মেডিকেল স্টোরের মালিক ভুয়া চিকিৎসক মো. সোহেল রানা পালিয়ে গেছেন।
শনিবার (৯ মে) বিকেলে ইসলামপুর মোড়ে অবস্থিত শর্মী মেডিকেল স্টোরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযান সূত্রে জানা যায়, মেডিকেল স্টোরটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রোগী দেখার অভিযোগ ছিল।
অভিযানের সময় কেবিন থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, টেপ, ব্যান্ডেজ এবং ছোটখাটো অস্ত্রোপচারে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল ও চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। পরে রোগী দেখার কেবিনটি সিলগালা করা হয়।
তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান মেডিকেল স্টোরের মালিক ও কথিত চিকিৎসক মো. সোহেল রানা। দীর্ঘ সময় অপেক্ষার পরও তাকে না পেয়ে প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান বলেন, ‘অভিযানের সময় ডাক্তার পরিচয়দানকারী সোহেল রানাকে পাওয়া যায়নি। তিনি পালিয়ে গেছেন। তিনি প্রকৃত চিকিৎসক নন।’
তিনি আরও জানান, কিছুদিন আগে ভুল চিকিৎসার মাধ্যমে একটি শিশুর ক্ষতির অভিযোগ ওঠে সোহেল রানার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

১০ মে, ২০২৬ ১২:০১
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। রোববার (১০ মে) সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ওই এলাকায় বেশ কয়েক দিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে বাগমারা এলাকায় গরু চুরি করতে আসে।
এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে মারধর করা হয়। পরে সকালে ওই তিনজন মারা যান।
কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, গরু চোর সন্দেহে স্থানীয়রা তিনজনকে গণপিটুনি দেয়। মারধরে তারা ঘটনাস্থলেই মারা যান। তাদের ব্যবহৃত ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

০৯ মে, ২০২৬ ১৩:৫১
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার একটি বাড়ির খড়ের পালা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।
শনিবার (৯ মে) বেলকুচি থানার ওসি ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানি গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া রিভলবারটি প্রথম দেখতে পায় স্থানীয় বাসিন্দা মো. রাজু সরকারের ১০ বছর বয়সি ছেলে ছোয়াদ।
পরিবারের সদস্যরা জানান, রাজু সরকারের স্ত্রী খাদিজা বেগম খড় রোদে শুকাতে দিলে শিশু ছোয়াদ সেখানে একটি বস্তু দেখতে পেয়ে খেলনা মনে করে মায়ের কাছে নিয়ে আসে। পরে সেটি রিভলবার বলে শনাক্ত হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে বেলকুচি সার্কেলের নেতৃত্বে বেলকুচি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুপুর ২টার দিকে খড়ের পালা থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিভলবারটি উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে রাজু সরকারের পরিবারের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার তিন ভাইয়ের মধ্যে দুইজন প্রবাসে এবং একজন ঢাকায় কর্মরত বলে জানান তিনি।

০৯ মে, ২০২৬ ১৩:৩৫
শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের তৈরি করা বিশেষ স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুল ইসলামের তৈরি করা বিশেষ স্মার্ট কার পরিদর্শন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.