বরিশাল সমাজসেবা অফিসের আলোচিত দুই কর্মকর্তা উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার এবং সহকারি পরিচালক সাজ্জাদ পারভেজকে সংবর্ধনা দিয়েছেন মুক্তিযোদ্ধারা। ‘জাতীয় সমাজসেবা দিবস ২৬’ উপলক্ষে তাদের দুজনকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে মূল্যায়ন করায় মুক্তিযোদ্ধাদের তরফ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। জেলা এবং মহানগর ইউনিটের বীর মুক্তিযোদ্ধারা আয়োজন করে সোমবার তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
জানা গেছে, বিগত সময়ে একাধিকবার পুরস্কৃত বরিশাল সমাজসেবা অফিসের আলোচিত দুই কর্মকর্তা একেএম আখতারুজ্জামান তালুকদার এবং সাজ্জাদ পারভেজ ‘জাতীয় সমাজসেবা দিবস ২৬’ উপলক্ষে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন। কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাদের দুজনকে সমাজসেবা অধিদপ্তর এবারও পুরস্কৃত করার সিদ্ধান্ত জানিয়েছে।
আরও পড়ুন
কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে প্রশংসিত বরিশাল সমাজসেবার দুই কর্মকর্তা
সরকারের তরফ থেকে পুরস্কারপ্রাপ্তির আগেই এই দুই কর্মকর্তার প্রতি আনুষ্ঠানিকভাবে সম্মান দেখালেন বরিশালের মুক্তিযোদ্ধারা। এই আয়োজনে অংশ নেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি নুরুল আলম ফরিদ, সদস্যসচিব ও বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক আক্কাস, বীর মুক্তিযেদ্ধা মহসীন মোর্শেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মর্তুজার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী এবং বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পন্ডিত প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, বরিশাল সমাজসেবার দুই কর্মকর্তা একেএম আখতারুজ্জামান তালুকদার এবং সাজ্জাদ পারভেজ সত্যিকার অর্থে প্রতিষ্ঠানটি থেকে আলো ছড়িয়েছেন। এতে হাজার হাজার মানুষ উদ্ভাসিত হয়েছেন। এই দুজন কর্মকর্তাকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচন করা বরিশালবাসীর জন্য গর্বের, সমাজসেবা অধিদপ্তরও সেটিই করেছে।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় তাপিত বরিশাল সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ আগামী দিনগুলোতে সেবার পরিধি বর্ধিত করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।’

১৫ নভেম্বর, ২০২৬ ১৩:৫১
ভবন প্রস্তুত, একাধিকবার উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা হলেও আটকে আছে যন্ত্রপাতি, নিয়োগ ও প্রশাসনিক অনুমোদন।
ভবন নির্মাণ শেষ হয়েছে বহু আগেই। একাধিকবার এসেছে উদ্বোধনের ঘোষণা, দেওয়া হয়েছে দ্রুত চালুর আশ্বাসও। কিন্তু বাস্তবে শুরু হয়নি চিকিৎসাসেবা। কোথাও আটকে আছে জনবল নিয়োগ, কোথাও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ, আবার কোথাও প্রশাসনিক অনুমোদনের অপেক্ষা। ফলে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত বরিশালের ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল এখনও কার্যত চিকিৎসাসেবার বাইরে রয়েছে।
বরিশালের স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, বরিশাল নগরীর আমানতগঞ্জে নির্মিত এই হাসপাতালটি চালু হলে বরিশাল বিভাগের শিশুদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে ছোটার চাপ কমবে। বিশেষ করে জটিল ও বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রে এটি দক্ষিণাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়ার অগাধ সম্ভবনা রয়েছে। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার পরও হাসপাতালটি চালু না হওয়ায় সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবার অপেক্ষায় রয়েছেন হাজারও পরিবার।
প্রশ্ন উঠেছে, একটি হাসপাতালের ভবন নির্মাণ শেষ হওয়ার পরও কেন চিকিৎসাসেবা চালু করতে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে? পরিকল্পনা, জনবল, যন্ত্রপাতি সংগ্রহ ও প্রশাসনিক অনুমোদন, এসব কাজ কি নির্মাণের সঙ্গে সমন্বয় করে এগোনোর কথা ছিল না? নাকি প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ধাপগুলোতে সমন্বয়হীনতার কারণে আটকে গেছে পুরো উদ্যোগ?
বিভিন্ন মাধ্যম জানা গেছে, ২০২৬ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কয়েক দফায় হাসপাতালটি চালুর সময় ঘোষণা করা হয়। গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান অক্টোবরের মধ্যে বরিশালসহ কয়েকটি হাসপাতাল চালুর কথা জানান। কিন্তু ঘোষিত সময়সীমা পার হলেও হাসপাতালটির কার্যক্রম শুরু হয়নি। এর আগে গত এপ্রিলের শেষ দিকে হাসপাতালটি পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে চালুর নির্দেশ দিয়েছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এমনকি গত ১১ মে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন স্বয়ং নিজেই ঘোষণা করেছিলেন ১ আগস্টের মধ্যে হাসপাতালটি চালু হবে। পরে ২ আগস্ট প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারও হাসপাতালটি চালুর আশা প্রকাশ করেন।
কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন কিছু দেখাচ্ছে। একের পর এক ঘোষণা এলেও বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে হতাশা বাড়ছে। ঘোষণার সময়সীমা কেন রক্ষা করা যায়নি, কোন পর্যায়ে সিদ্ধান্ত আটকে আছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি কোথায়, এসব প্রশ্নের স্পষ্ট জবাব এখনো সামনে আসেনি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, হাসপাতালটির জন্য ১ হাজার ৪৪০টি পদের জনবল কাঠামো অনুমোদিত হয়েছে। এর মধ্যে ৭১৫টি ক্যাডার এবং ৭২৫টি নন-ক্যাডার পদ। অথচ প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় নিয়োগ কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এই তথ্য স্বীকার করে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা রূপালী বাংলাদেশকে জানান, নিয়োগের আগে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয়ের অনুমোদন, সচিব কমিটির সুপারিশ এবং প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন। এসব প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় জনবল নিয়োগ আটকে রয়েছে। এখানেই হাসপাতাল চালুর অন্যতম বড় প্রশাসনিক দুর্বলতা সামনে এসেছে। একটি বিশেষায়িত হাসপাতালের অবকাঠামো নির্মাণের পাশাপাশি চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর নিয়োগপ্রক্রিয়া সমান্তরালে এগিয়ে নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু ভবন প্রস্তুত হওয়ার পরও যদি জনবল নিয়োগের অনুমোদনই সম্পন্ন না হয়, তাহলে হাসপাতাল চালুর সময়সীমা নির্ধারণের ভিত্তি কতটা বাস্তবসম্মত ছিল, সেই প্রশ্ন থেকেই যায়।
স্থানীয় আধুনিক ভবন তৈরি হলেও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এখনো পুরোপুরি সরবরাহ হয়নি। আসবাবপত্র এলেও কিছু যন্ত্রপাতি ও চিকিৎসাসামগ্রী আসা বাকি রয়েছে। পাশাপাশি ভবন হস্তান্তর ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়টিও গুরুত্বপূর্ণ।
শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশেষায়িত শিশু হাসপাতাল পরিচালনার জন্য শুধু ভবন ও শয্যা থাকলেই চলে না। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা, প্রশিক্ষিত চিকিৎসক, নার্স, কারিগরি জনবল এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করতে হয়। এসব প্রস্তুতি অসম্পূর্ণ রেখে হাসপাতাল চালুর ঘোষণা দিলে বাস্তবে চিকিৎসাসেবা শুরু করা কঠিন। ফলে প্রকল্পের অবকাঠামোগত অগ্রগতির সঙ্গে সেবাদানের প্রস্তুতির সমন্বয় না থাকাই বিলম্বের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার বলেন, হাসপাতালের কিছু যন্ত্রপাতি ও চিকিৎসাসামগ্রী এখনো আসেনি। তবে আসবাবপত্র এসেছে। চিকিৎসকদের পদ ও বেতন কোড তৈরি হয়েছে। ডিসেম্বরের মধ্যে হাসপাতালের বহির্বিভাগ চালু হওয়ার সম্ভবনা আছে।
অনুরূপ প্রসঙ্গে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল একসঙ্গে চালুর পরিকল্পনা রয়েছে। বরিশালের হাসপাতালের স্থানীয় প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। শিগগিরই নিয়োগপ্রক্রিয়া শুরু হবে। নিয়োগ শেষ হলে হাসপাতালটি চালু করা হবে।’

১৫ নভেম্বর, ২০২৬ ১২:৩৯
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বরিশালসহ উপকূলীয় অঞ্চলের সমুদ্রগামী জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে। একপর্যায়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে।
নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা হাওয়ায় এ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে। এর প্রভাবে নিম্নচাপের কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় নিম্নচাপটির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০, কক্সবাজার থেকে ১ হাজার ৯০০, মোংলা থেকে ১ হাজার ৮২০ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে। পাশাপাশি জেলে ও সমুদ্রগামী নৌযান সংশ্লিষ্টদের আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস জেনে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

১৫ নভেম্বর, ২০২৬ ০০:০১
প্রকৃতির ভয়াল তাণ্ডবে প্রাণহানি, বিধ্বস্ত ঘরবাড়ি, ফসল ও অবকাঠামো; স্বজন হারানোর বেদনা আর ঘুরে দাঁড়ানোর সংগ্রাম আজও থামেনি
২০০৭ সালের ১৫ নভেম্বর। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। প্রবল বাতাস, ভারী বৃষ্টি আর ভয়াবহ জলোচ্ছ্বাসে মুহূর্তেই বদলে যায় বরিশাল বিভাগের উপকূলীয় জনপদের চিত্র। রাতের অন্ধকারে নদী-খাল উপচে লোকালয়ে ঢুকে পড়ে পানি। ভেঙে যায় বেড়িবাঁধ, মাটিতে মিশে যায় অসংখ্য ঘরবাড়ি। উপড়ে পড়ে গাছপালা, বিধ্বস্ত হয় রাস্তাঘাট ও বিদ্যুৎ-যোগাযোগব্যবস্থা। পরদিন সকালে উপকূলের বহু এলাকায় দেখা যায় ধ্বংসস্তূপ, আর্তনাদ আর স্বজন হারানোর শোক। আজ (১৫ নভেম্বর) সেই ভয়াল সিডরের ১৯ বছর। সময়ের ব্যবধানে অনেক কিছু বদলেছে। কোথাও নতুন ঘর উঠেছে, কোথাও নির্মিত হয়েছে আশ্রয়কেন্দ্র ও বেড়িবাঁধ। কিন্তু বরিশাল বিভাগের বহু পরিবারের কাছে ১৫ নভেম্বর এখনো স্বজন হারানোর দিন, বেঁচে থাকার সংগ্রামের দিন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে, সিডরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে ছিল বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর। বরিশাল, ভোলা ও ঝালকাঠিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ২২০ থেকে ২৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল। কোনো কোনো এলাকায় জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল ১৫ থেকে ২০ ফুট। ফলে উপকূলের নিচু এলাকা প্লাবিত হয়ে পড়ে।
আশ্চর্যের বিষয় হচ্ছে বরগুনায় সিডরের আঘাত ছিল ভয়াবহ। জেলাটিতে সিডরে প্রাণ হারান ১ হাজার ৩৪৫ জন। নিখোঁজ হন ১৫৬ জন। ক্ষতিগ্রস্ত হয় ২ লাখ ১৩ হাজার ৪৬১টি পরিবার। সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়ে ৭৭ হাজার ৭৫৪টি পরিবার। মারা যায় বিপুলসংখ্যক গবাদিপশু ও হাঁস-মুরগি। জেলার নলটোনা, পাথরঘাটা ও উপকূলীয় অন্যান্য এলাকায় সিডরের ক্ষত ছিল সবচেয়ে বেশি দৃশ্যমান। পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা, রাঙ্গাবালী, দশমিনা ও বাউফলের বিভিন্ন এলাকায় ঝড় ও জলোচ্ছ্বাসে বসতঘর, মাছের ঘের, ফসলি জমি এবং গবাদিপশুর ব্যাপক ক্ষতি হয়। নদী ও সাগরসংলগ্ন এলাকার অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নেন অন্যের বাড়ি কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। জেলেদের নৌকা ও মাছ ধরার সরঞ্জাম নষ্ট হওয়ায় জীবিকার সংকট দেখা দেয়। পিরোজপুরের মঠবাড়িয়া, ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদসহ বিভিন্ন এলাকায় গাছপালা ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঝালকাঠি ও ভোলার চরাঞ্চল এবং নদীতীরবর্তী জনপদেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বরিশাল জেলায়ও হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একটি জেলা-ভিত্তিক ক্ষয়ক্ষতি মূল্যায়নে বরিশালে ৪১ হাজার ৪৭০টি ঘর সম্পূর্ণ এবং ৯২ হাজার ২৪২টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়।
সিডরের আঘাতে শুধু ঘরবাড়ি নয়, বিপর্যস্ত হয়েছিল পুরো জনজীবন। বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন ভেঙে পড়ায় দিনের পর দিন বিদ্যুৎহীন থাকতে হয় বহু এলাকাকে। বরিশালসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় পল্লী বিদ্যুতের প্রায় ২৫ হাজার কিলোমিটার লাইনের মধ্যে প্রায় ২০ হাজার কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যোগাযোগব্যবস্থা। পানির উৎসে লবণাক্ত পানি ও ময়লা মিশে দেখা দেয় বিশুদ্ধ পানির সংকট। কৃষকের উঠতি আমন ফসল, গাছপালা ও মাছের ঘের নষ্ট হওয়ায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বহু মানুষ।
বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যৌথ মূল্যায়নে সিডরে বাংলাদেশের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১৭০ কোটি মার্কিন ডলার বলে উল্লেখ করা হয়েছে। ওই মূল্যায়নে প্রায় ৩ হাজার ৪৪৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়; আহত হন ৫৫ হাজারের বেশি মানুষ। তবে বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক প্রতিবেদনে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে কিছু পার্থক্য রয়েছে।
সিডরের পর উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বেড়েছে আশ্রয়কেন্দ্র, উন্নত হয়েছে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা এবং দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবীদের কার্যক্রম। তবু জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, দুর্বল বেড়িবাঁধ ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি উপকূলবাসীর উদ্বেগ বাড়িয়ে রেখেছে।
সিডরের ১৯ বছর পরও বরিশাল বিভাগের মানুষের কাছে ১৫ নভেম্বর কেবল একটি তারিখ নয়; এটি হারানো স্বজন, ধ্বংস হয়ে যাওয়া বসতভিটা এবং নতুন করে বেঁচে থাকার লড়াইয়ের স্মারক। ভয়াল সেই রাত মনে করিয়ে দেয়, উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই বেড়িবাঁধ, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, দ্রুত উদ্ধারব্যবস্থা এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার বিকল্প নেই বলে মনে করছেন উপকূলবাসী।’

১২ জানুয়ারি, ২০২৬ ১৯:৩৪
বরিশাল সমাজসেবা অফিসের আলোচিত দুই কর্মকর্তা উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার এবং সহকারি পরিচালক সাজ্জাদ পারভেজকে সংবর্ধনা দিয়েছেন মুক্তিযোদ্ধারা। ‘জাতীয় সমাজসেবা দিবস ২৬’ উপলক্ষে তাদের দুজনকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে মূল্যায়ন করায় মুক্তিযোদ্ধাদের তরফ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। জেলা এবং মহানগর ইউনিটের বীর মুক্তিযোদ্ধারা আয়োজন করে সোমবার তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
জানা গেছে, বিগত সময়ে একাধিকবার পুরস্কৃত বরিশাল সমাজসেবা অফিসের আলোচিত দুই কর্মকর্তা একেএম আখতারুজ্জামান তালুকদার এবং সাজ্জাদ পারভেজ ‘জাতীয় সমাজসেবা দিবস ২৬’ উপলক্ষে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন। কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাদের দুজনকে সমাজসেবা অধিদপ্তর এবারও পুরস্কৃত করার সিদ্ধান্ত জানিয়েছে।
আরও পড়ুন
কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে প্রশংসিত বরিশাল সমাজসেবার দুই কর্মকর্তা
সরকারের তরফ থেকে পুরস্কারপ্রাপ্তির আগেই এই দুই কর্মকর্তার প্রতি আনুষ্ঠানিকভাবে সম্মান দেখালেন বরিশালের মুক্তিযোদ্ধারা। এই আয়োজনে অংশ নেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি নুরুল আলম ফরিদ, সদস্যসচিব ও বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক আক্কাস, বীর মুক্তিযেদ্ধা মহসীন মোর্শেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মর্তুজার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী এবং বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পন্ডিত প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, বরিশাল সমাজসেবার দুই কর্মকর্তা একেএম আখতারুজ্জামান তালুকদার এবং সাজ্জাদ পারভেজ সত্যিকার অর্থে প্রতিষ্ঠানটি থেকে আলো ছড়িয়েছেন। এতে হাজার হাজার মানুষ উদ্ভাসিত হয়েছেন। এই দুজন কর্মকর্তাকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচন করা বরিশালবাসীর জন্য গর্বের, সমাজসেবা অধিদপ্তরও সেটিই করেছে।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় তাপিত বরিশাল সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ আগামী দিনগুলোতে সেবার পরিধি বর্ধিত করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।’
১৫ নভেম্বর, ২০২৬ ২০:২৬
১৫ নভেম্বর, ২০২৬ ১৬:৫১
১৫ নভেম্বর, ২০২৬ ১৫:৩১
১৫ নভেম্বর, ২০২৬ ১৪:৪৪