কর্মক্ষেত্রে সৎ-স্বচ্ছ এবং পরিচ্ছন্ন থেকে আবারও পুরস্কৃত হলেন বরিশাল সমাজসেবার দুই কর্মকর্তা। বরিশাল জেলার উপ-পরিচালক একেএম আকতারুজ্জামান তালুকদার এবং একই জেলার সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজকে জাতীয় সমাজসেবা দিবস ২৬ উপলক্ষে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচন করা হয়। অবশ্য এই দুই কর্মকর্তা এরআগেও কর্মস্থলে বিশেষ ভূমিকা রেখে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি পুরস্কৃত হন। এছাড়া তাদের ঝুলিতে আরও একাধিক সম্মাননা পুরস্কারপ্রাপ্তির উদাহরণ রয়েছে।
প্রশাসনিক সূত্র জানিয়েছে, প্রতিবছর জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সংস্থাটি তাদের বিভাগ-জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা মাপকাঠি অনুসারে মূল্যায়ন করে থাকে। এবং তাদের মধ্যেকার আলোচিতদের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করে। এবারও অনুরূপভাবে বরিশালের কর্মকর্তাদের যোগ্যতা এবং কাজের দক্ষতা অনুযায়ী তাদের পুরস্কৃত করা হয়, সেখানে প্রশংসিত হন বরিশাল জেলার উপ-পরিচালক একেএম আকতারুজ্জামান তালুকদার এবং একই জেলার সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। সমাজকল্যাণ মন্ত্রণালয় এই দুইজন কর্মকর্তার হাতে আনুষ্ঠানিকভাবে প্রশংসাপত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।
বরিশাল সমাজসেবা অফিস সূত্র জানিয়েছে, ২০২০ সালেও এই দুই কর্মকর্তা একই ধরনের পুরস্কার লাভ করেন। এছাড়া সহকারি পরিচালক সাজ্জাদ পারভেজ বরিশালের শ্রেষ্ঠ প্রবেশন অফিসার হিসেবে তিনবার পুরস্কৃত হন। পাশাপাশি ২০১৭ সালে এই কর্মকর্তা বরিশাল জেলা প্রশাসক পদকও অর্জন করেছিলেন।
তবে সাজ্জাদ পারভেজ শুধু সরকারি দায়িত্ব পালন করেই যে প্রশংসা কুড়াচ্ছেন বিষয়টি এমন নয়, তিনি স্কুল এবং কলেজ জীবনের বন্ধুদের নিয়ে ‘ইভেন্ট ৮০’ নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন করে আরও আরও বেশি আলোড়িত হয়েছেন, হচ্ছেন। সংগঠনটির মাধ্যমে বরিশালের অসংখ্য নিম্ন এবং নিম্নবিত্ত মানুষকে সহযোগিতা করা হয়।
সমাজসেবা অধিদপ্তর সূত্র জানিয়েছে, কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত হওয়া উপ-পরিচালক আক্তারুজ্জামান এবং সাজ্জাদ পারভেজকে কাজের স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় কমিটি তাদের দুজনকে মনোনীত করে। কর্মকর্তাদ্বয় বিগতদিনের মত আগামীতেও সমাজসেবার ধারাবাহিকতা ধরে রাখবেন বলেন মন্তব্য পাওয়া গেছে।’

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৬
বরিশাল নগরের ফজলুল হক এভিনিউ ও সদর রোড এলাকা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্সে ব্যবসা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সরবরাহের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করার দায়ে মুসলিম সুইটস এন্ড রেস্তোরাঁ ও মা গৌরনদী মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সর্বসাধারণের চলাচলের নির্ধারিত স্থান (ফুটপাত) দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে ২ টি ব্যবসা প্রতিষ্ঠানসহ একাধিক পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯-এর ৯২(৭) ধারা, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২(৩) ধারায় মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জনস্বার্থে নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বরিশাল সিটি করপোরেশন(বিসিসি)।
বরিশাল টাইমস

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৪
বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। এ উপলক্ষে ‘বেলায়েত হোসেন ফাউন্ডেশন’-এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির সূচনা হবে ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় বরিশাল আঞ্জুমানের মুসলিম গোরস্থানে মরহুমের কবর জিয়ারতের মাধ্যমে। এরপর বেলা ১১টায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে বৃক্ষরোপণ, বাদ যোহর মরহুমের নিজ এলাকা ২৭ নম্বর ওয়ার্ডের সোনা মিয়ার পুল এবং পার্শ্ববর্তী মসজিদ ও স্থানীয় এতিমখানাসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় কাউনিয়া হাউজিংয়ে অবস্থিত বৃদ্ধাশ্রমে প্রবীণদের সাথে সহমর্মিতার মধ্যাহ্নভোজ এবং বিকেল ৩টা থেকে সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে।
দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টায় বরিশাল রায় রোডস্থ বীর মুক্তিযোদ্ধা মিন্টু বসু সড়কের ‘খেয়ালী গ্রুপ থিয়েটার’ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রদর্শিত হবে অধ্যক্ষ বেলায়েত হোসেনের বর্নাঢ্য জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র, যে জীবন মানুষের।
আয়োজকদের পক্ষ থেকে মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য যে, তিনি বরিশালের বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাহাউদ্দিন গোলাপের পিতা।

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫
বরিশালের বাবুগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কায় এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দ্বারিকা-শিকারপুর ব্রিজের ঢালের পশ্চিম পাশে রাকুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহানা বেগম (৪৫) রাকুদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নাসিরউদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও মাদরাসা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিকারপুর ব্রিজের ঢাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক পার হচ্ছিলেন রেহানা বেগম। এ সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা কোম্পানির ‘আহনাফ পরিবহন’ নামের একটি বেপরোয়া গতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার খবর পেয়ে মাদরাসার শিক্ষকেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে রেহানা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর মাদরাসায় পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত করা, দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিচার ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এবং মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
শিক্ষার্থীদের দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী ও সাধারণ মানুষ।
সংবাদ পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার পুলিশ, হাইওয়ে পুলিশ ও বাবুগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে চালক ও বাস আটকের আশ্বাসসহ লাবিবা কোম্পানির কয়েকটি বাস আটক করা হলে প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ব্রেকিংনিউজ
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বরিশালটাইমসকে জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।’

০৩ জানুয়ারি, ২০২৬ ১৮:৩৮
কর্মক্ষেত্রে সৎ-স্বচ্ছ এবং পরিচ্ছন্ন থেকে আবারও পুরস্কৃত হলেন বরিশাল সমাজসেবার দুই কর্মকর্তা। বরিশাল জেলার উপ-পরিচালক একেএম আকতারুজ্জামান তালুকদার এবং একই জেলার সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজকে জাতীয় সমাজসেবা দিবস ২৬ উপলক্ষে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচন করা হয়। অবশ্য এই দুই কর্মকর্তা এরআগেও কর্মস্থলে বিশেষ ভূমিকা রেখে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি পুরস্কৃত হন। এছাড়া তাদের ঝুলিতে আরও একাধিক সম্মাননা পুরস্কারপ্রাপ্তির উদাহরণ রয়েছে।
প্রশাসনিক সূত্র জানিয়েছে, প্রতিবছর জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সংস্থাটি তাদের বিভাগ-জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা মাপকাঠি অনুসারে মূল্যায়ন করে থাকে। এবং তাদের মধ্যেকার আলোচিতদের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করে। এবারও অনুরূপভাবে বরিশালের কর্মকর্তাদের যোগ্যতা এবং কাজের দক্ষতা অনুযায়ী তাদের পুরস্কৃত করা হয়, সেখানে প্রশংসিত হন বরিশাল জেলার উপ-পরিচালক একেএম আকতারুজ্জামান তালুকদার এবং একই জেলার সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। সমাজকল্যাণ মন্ত্রণালয় এই দুইজন কর্মকর্তার হাতে আনুষ্ঠানিকভাবে প্রশংসাপত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।
বরিশাল সমাজসেবা অফিস সূত্র জানিয়েছে, ২০২০ সালেও এই দুই কর্মকর্তা একই ধরনের পুরস্কার লাভ করেন। এছাড়া সহকারি পরিচালক সাজ্জাদ পারভেজ বরিশালের শ্রেষ্ঠ প্রবেশন অফিসার হিসেবে তিনবার পুরস্কৃত হন। পাশাপাশি ২০১৭ সালে এই কর্মকর্তা বরিশাল জেলা প্রশাসক পদকও অর্জন করেছিলেন।
তবে সাজ্জাদ পারভেজ শুধু সরকারি দায়িত্ব পালন করেই যে প্রশংসা কুড়াচ্ছেন বিষয়টি এমন নয়, তিনি স্কুল এবং কলেজ জীবনের বন্ধুদের নিয়ে ‘ইভেন্ট ৮০’ নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন করে আরও আরও বেশি আলোড়িত হয়েছেন, হচ্ছেন। সংগঠনটির মাধ্যমে বরিশালের অসংখ্য নিম্ন এবং নিম্নবিত্ত মানুষকে সহযোগিতা করা হয়।
সমাজসেবা অধিদপ্তর সূত্র জানিয়েছে, কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত হওয়া উপ-পরিচালক আক্তারুজ্জামান এবং সাজ্জাদ পারভেজকে কাজের স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় কমিটি তাদের দুজনকে মনোনীত করে। কর্মকর্তাদ্বয় বিগতদিনের মত আগামীতেও সমাজসেবার ধারাবাহিকতা ধরে রাখবেন বলেন মন্তব্য পাওয়া গেছে।’
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৮
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৫৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৪