Loading news...

২২ মে, ২০২৬ ১৯:৫১
হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ২ শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৯ শিশু।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে শুক্রবার (২২ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এ শিশুদের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৬০ হাজার ৫৪০।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ৫৪। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৩২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪১৪ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৫ জন। মোট মৃত্যু ৪৯৯ জন।
ছবি: সংগৃহীত

২২ মে, ২০২৬ ১৫:৪৫
পাবনায় আদালত কক্ষে এক আসামির কাছে অপর আসামির মাদক সরবরাহের ঘটনায় তাৎক্ষণিক বিচার সম্পন্ন করে দুই আসামির একজনকে ছয় মাসের অপরজনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পাবনার সিনিয়র জুডিসিয়াল ৪র্থ আদালতের বিচারক মো. মতিউর রহমান এই রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় হাজিরা দিতে আসা আসামি মো. তুর্য্য ইসলাম আশিফ আদালতের কাঠগড়ায় দস্যুতা মামলায় হাজতে থাকা আসামি মো. সুজন আহমেদ রনির কাছে মাদকদ্রব্য সরবরাহ করছিলেন।
বিষয়টি উপস্থিত আইনজীবী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে উভয়কে তল্লাশি করা হয়।
এ সময় আশিফের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং রনির কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে কোর্ট পুলিশ জব্দ তালিকাসহ লিখিত অভিযোগ দাখিল করলে আদালত অভিযোগটি আমলে গ্রহণ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন।
বিচার শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আসামি মো. তুর্য্য ইসলাম আশিফকে ছয় মাসের কারাদণ্ড এবং মো. সুজন আহমেদ রনিকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পাবনা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত কক্ষে মাদক সরবরাহের মতো ঘটনা খুবই দুঃখজনক। এতে মর্মাহত হয়েছি। এ ঘটনায় অনুমান করা যায়, মাদকদ্রব্য কতটা বিস্তার লাভ করেছে। পাড়া মহল্লা ও শহর থেকে মাদক আদালতের এজলাসে চলে এসেছে বলে বিস্ময় প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় ঘটনাস্থলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। অপরাধ প্রবণতা হ্রাসে তা কার্যকর প্রতিরোধমূলক বার্তা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।

২২ মে, ২০২৬ ১৫:৩২
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠন নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসির উদ্দিন পাটোয়ারির সাথে কথা বলতে যায়। কথা বলার একপর্যায়ে পেছন দিক কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় সমর্থক আহত হন।
এ ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ করে তারা। নেতৃবৃন্দ স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সেই সাথে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান।

২২ মে, ২০২৬ ১৫:০৮
ঈদুল আজহা উপলক্ষে সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ হাট বসানো হচ্ছে। সূত্র জানায়, সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনে এসে কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন, বিদ্যালয় মাঠে যেন কোনোভাবেই গরুর হাট বসানো না হয়। তবে একটি প্রভাবশালী মহল কোনো কিছুর তোয়াক্কা না করেই ঈদুল আজহা উপলক্ষে মাঠে হাট বসানো হচ্ছে।
প্রায় শতবর্ষী সৈয়দপুর উচ্চ বিদ্যালয় এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন লিংক সড়কের মুখেই বিশাল তোরণ নির্মাণ করা হয়েছে। বিদ্যালয় মাঠে সারিসারি ভাবে পুঁতে রাখা হয়েছে বাঁশ। গরু ব্যাপারিদের জন্য ফুট হিসেবে স্থান নির্ধারণ করা হচ্ছে। ২৬ মে (মঙ্গলবার) ওই মাঠে পশু বেচা-কেনার আয়োজন করা হয়েছে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছর গরুর হাট বসার পর পুরো মাঠ নষ্ট হয়ে যায়। পরবর্তীতে দুর্গন্ধে ক্লাস করা যায় না। এখানে বাজার না বসাতে আন্দোলন করেছি, নিষেধ করেছি—কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
তারা আরও বলেন, সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পশুর হাট না বসানোর নির্দেশনা থাকলেও তা মানছেন প্রভাব শালীরা। প্রশাসন বিষয়টি জেনেও অজ্ঞাত কারণে নিরব রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলছেন, গরুর হাট বসার কারণে প্রতিবছর এই মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়।
যা কারণে ঈদ যাত্রায় মানুষের জনদুর্ভোগ বেড়ে যায় কয়েকগুন। তাদের দাবি বিদ্যালয় মাঠকে হাটমুক্ত ঘোষণা করতে হবে। অন্যথানায় মহাসড়ক অবরোধ করে দাবি দায় করা হবে।
সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ শাহীন শাকিল বলেন, আমরা প্রতি বছরই নিষেধ করি, কিন্তু কথা কেউ শোনে না। অন্যত্র ইজারা দেওয়া হলেও জোর করেই বিদ্যালয় মাঠে হাট বসানো হয়।
ইজাদার শাহীন কাদেরকে (মেম্বার) একাধিকবার ফোন করা হলেও তার নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা বলেন, বিদ্যালয় মাঠে গরুর হাট বসানো বেআইনি। অভিযোগ সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২২ মে, ২০২৬ ২১:৩৬
২২ মে, ২০২৬ ২১:১৪
২২ মে, ২০২৬ ১৯:৫১
২২ মে, ২০২৬ ১৯:২৮