০৪ নভেম্বর, ২০২৫ ২২:২২
পটুয়াখালীতে দিন দিন বাড়ছে মামলার জট। দীর্ঘদিন ধরে বিচার না পাওয়ায় ভোগান্তিতে পড়ছেন বিচারপ্রার্থীরা। জেলার বিভিন্ন আদালতে হাজার হাজার মামলা বছরের পর বছর ধরে বিচারাধীন অবস্থায় পড়ে আছে। বিচারক সংকটই এর মূল কারণ বলে জানিয়েছেন আইনজীবীরা।
বিচার প্রার্থীদের অভিযোগ, মামলার সাক্ষী উপস্থিত না থাকা, বাদীর অনুপস্থিতি, বিচারকের বদলি ও ছুটির কারণে বিচার কার্যক্রমে বিলম্ব ঘটছে। এতে বছরের পর বছর মামলা ঝুলে থাকছে।
বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাসিন্দা শংকর চন্দ্র ধুপি বলেন, ‘১৯৬১ সালে আমার বাবা ও দাদার বিরুদ্ধে দেওয়ানী মামলা হয় বরিশাল সাব-জজ দ্বিতীয় আদালতে। পরে মামলাটি একতরফা রায় ও ডিক্রি হয় বরিশাল জজ আদালতে। এরপর আমরা তা চ্যালেঞ্জ করে বর্তমানে পটুয়াখালী অতিরিক্ত জেলা জজ আদালতে মামলা নম্বর ১৯৪/১৯৬১ হিসেবে লড়ছি।’
তিনি আরও বলেন, ‘১৯৭৯ সালে আবার আমাদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগে ফৌজদারি মামলা হয়। সেটিও এখনো চলমান। দীর্ঘ ৬০ বছর ধরে কোর্টের বারান্দায় সঠিক বিচারের দাবিতে ঘুরে বেড়াচ্ছি।’
তার মতো আরও অনেকেই বছরের পর বছর ধরে আদালতের দুয়ারে ঘুরছেন বিচার না পেয়ে। বারবার আদালতে আসা-যাওয়ায় খরচও বেড়েছে। ফলে আর্থিক ও মানসিকভাবে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
বারের সভাপতি হুমায়ুন কবির বলেন, ‘মামলার সাক্ষী উপস্থিত কম এবং বিচারক সংকটের কারণে দিন দিন বেড়েই চলেছে মামলার জট।’
পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, ‘দিন দিন পটুয়াখালীতে মামলা বাড়ছে, কিন্তু বিচারিক আদালতের সংখ্যা বাড়ছে না। আদালতে বিচারক সংকট প্রকট। কোনো আদালতের বিচারক বদলি বা ছুটিতে গেলে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়। এতে মামলা জট আরও বৃদ্ধি পাচ্ছে।’
বর্তমানে পটুয়াখালী জেলার ২৯টি এজলাসের বিপরীতে বিচারক রয়েছেন মাত্র ২৬ জন। এর মধ্যে স্পেশাল জজ আদালত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে কোনো বিচারক নেই বলে জানা গেছে।
বিচারক সংকট নিরসন এবং দ্রুত বিচার কার্যক্রম নিশ্চিত না হলে পটুয়াখালীর আদালতগুলোতে মামলার জট আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

১২ এপ্রিল, ২০২৬ ১৪:২৯
ভারতীয় সংগীতজগতের অমর কণ্ঠস্বর, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করেছে এনডিটিভিসহ ভারতের বেশ কিছু গণমাধ্যম।
এর আগে হৃদরোগে আক্রান্ত হলে আশা ভোঁসলেকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ায় আশা ভোঁসলেকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ফুসফুসের সমস্যাতেও ভুগছিলেন।
অবশেষে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রায় আট দশকের কর্মজীবনে বিভিন্ন ভারতীয় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন কিংবদন্তি এ গায়িকা । তার ঝুড়িতে রয়েছে অসংখ্য পুরস্কার। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হন তিনি।
বাঙালি কন্যা আশা ভোঁসলে নানা ভাষার গান কণ্ঠে ধারন করে ভারত উপমহাদেশে সুরের আলো জ্বেলে গেছেন আমৃত্যু। বিশেষ করে তিনি হিন্দি গানের ভুবনে অমর এক নাম। লতা মুঙ্গেশকরের বোন ও আর ডি বর্মণের স্ত্রী পরিচয়কে ছাপিয়ে হয়ে উঠেছিলেন নিজেই এক মহাতারকা। তার কণ্ঠ চিরকাল কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে।
তার মৃত্যুতে ভারত উপমহাদেশের শোবিজে শোক নেমেছে।

১২ এপ্রিল, ২০২৬ ১৩:৪৭
বাগেরহাটে হজরত খানজাহান আলীর (রা.) মাজারসংলগ্ন দীঘিতে কুমিরের মুখে কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ বলে অবহিত করেছেন তিনি।
শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গায়িকা।
সংশ্লিষ্ট একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে কনকচাঁপা লিখেছেন, কুমির, কুকুর, হায়েনা, বাঘ-সিংহ কেউ না। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ।
পরে স্ট্যাটাসটি দ্রুতই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ সময় অনেকেই অভিযোগ করে বলেন, ঘটনাস্থলে উপস্থিত দর্শনার্থীদের কেউ কেউ ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে বাঁচাতে এগিয়ে আসেননি।
এতে মানবিকতা নিয়ে প্রশ্ন তোলেন তারকা থেকে সাধারণ মানুষও। এ ঘটনাটি শুধু একটি প্রাণীর মৃত্যুই নয়; বরং সমাজের মানবিক মূল্যবোধ নিয়েও নতুন করে প্রশ্ন ওঠে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত বুধবার (৮ এপ্রিল) বিকালে খানজাহান আলী (রা.) মাজারের দক্ষিণ পাশের প্রধান ঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মাজারসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, একটি অসুস্থ কুকুর শিশুসহ কয়েকজনকে কামড় দেয়। পরে স্থানীয়রা লাঠি ছুড়ে কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি দৌড়ে মূল ঘাটের দিকে যায়। সেখানে মাজারের নিরাপত্তাপ্রহরী ফোরকানকে আঁচড় দিলে তিনি পা ঝাড়া দেন। এতে কুকুরটি দীঘির পানিতে পড়ে যায়। মুহূর্তেই কুমির এসে কুকুরটিকে ধরে পানির নিচে চলে যায়।

১২ এপ্রিল, ২০২৬ ১২:৫৬
ভোলায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে কোস্টগার্ড বেইস ভোলার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভোলা সদর থানা এলাকার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন স্থান থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি গত ৭ এপ্রিল দিনাজপুর জেলার বিরামপুর সীমান্ত দিয়ে মাদক পাচারকারী একটি চক্রের সহযোগিতায় আত্মগোপনের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।
আটক হলেন- আব্দুল মমিন (৩২)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বসার আলী।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট মো. আবুল কাশেম আরও জানান, দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বরিশাল টাইমস

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.