১৫ আগস্ট, ২০২৫ ১২:০৩
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট শাখার সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাকিলের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তার পদ স্থগিত করেছে জামালপুর জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল।
পদ স্থগিত হওয়া ছাত্রদল নেতা শাকিল জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজের ২য় সেমিষ্টারের শিক্ষার্থী ও মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মো: বাবুল মিয়ার ছেলে।
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদল (মাদারগঞ্জ) এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিল এর পদ স্থগিত করা হইলো এবং তার সাথে ছাত্রদলের কোনো নেতাকর্মীর সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হইলো।”
জানা গেছে, গত ১৬ জুলাই জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজে কামরুল ইসলামকে সভাপতি ও মেহেদী হাসান শাকিলকে সাধারন সম্পাদক করে ৯ সদস্যের কমিটি দেয় জেলা ছাত্রদল। কমিটির এক মাস পরেই কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাকিল ও তার সহযোগীদের গাঁজা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকেই ফেসবুকের বিভিন্ন প্রোফাইল ও পেইজে প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, কলেজ ছাত্রদলের নেতা শাকিল কয়েক জনকে সঙ্গে নিয়ে বোতলের মধ্যে পাইপ লাগিয়ে বিশেষ প্রক্রিয়ায় গাঁজা সেবন করছেন। তার পাশে আরও ৩ জনকে দেখা যায়। গাঁজা সেবনের ছবি ভাইরালের পর থেকে জেলা জুড়ে সমালোচনার শুরু হয়েছে।
টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাকিলের সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনে একাধিকার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
জামালপুর টেক্সটাইল ইন্সটিাটিউটের অধ্যক্ষ একেএম মঞ্জুরুল হক বলেন, কলেজের ছাত্রদলের সাধারন সম্পাদকের বিষয়টি শুনেছি। আমি বুয়েটে একটি ট্রেনিংয়ে আছি, আগামী সোমবার ফিরে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এবিষয়ে কথা বলবো।
জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল বলেন, জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাকিলের মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার পদ স্থগিত করা হয়েছে। তার মাদক সেবনের ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, ফেসবুকে একটি ছবি দেখেছি। শুনেছি ওই ছাত্রদল নেতার পদ স্থগিত করেছে জেলা ছাত্রদল। এখানো কোন লিখিত অভিযোগ পাইনি।

০৬ জুলাই, ২০২৬ ১৯:৫২
দেশের দক্ষিনাঞ্চলসহ রাতের মধ্যে ১৮ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
সোমবার (০৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এর দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে বরিশাল, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বরিশাল টাইমস

০৬ জুলাই, ২০২৬ ১৪:৩৮
দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট ক্লিনিক ও হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশনা দেন।
তিনি বলেন, দেশের প্রতিটি প্রসূতি মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে মানসম্মত লেবার রুম থাকা অত্যন্ত জরুরি। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, গত দুই মাস ধরে উপজেলাপর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি মশার লার্ভা নিয়ন্ত্রণে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে।
তিনি জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও মোবাইল সেবার ব্যবস্থা করা হয়েছে। কিছুদিন স্যালাইনের ঘাটতি থাকলেও এখন পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জ্বর কমে গেলেও চিকিৎসক সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে না। বিশেষ করে প্লাজমা লিকেজের সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে চিকিৎসকদের কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, গত বছরের তুলনায় বর্তমানে দেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে। একই সঙ্গে সরকার হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে সফল হয়েছে বলেও উল্লেখ করেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যখাতে এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজারই নারী এবং তাদের অধিকাংশই মিডওয়াইফারি কর্মী হবেন।

০৫ জুলাই, ২০২৬ ১৯:৩৪
বরিশালসহ বাংলাদেশ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসবির ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার (ডিআইজি) মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার (ডিআইজি), ব বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনের ডিআইজি পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।বিরি বাংলাদেশ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.