পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মালবোঝাই ট্রলির সঙ্গে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত এবং একই উপজেলার বাসিন্দা সাজিদ ও সুনান। আহতরা হলেন পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) ও বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে পাঁচ আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শান্ত, সাজিদ ও সুনানের মৃত্যু হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
পিরোজপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদেরও খুলনায় পাঠানো হয়।
তিন তরুণের মৃত্যুর খবরে কাউখালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২৩ নভেম্বর, ২০২৬ ১৯:১০
পাওনা টাকা পরিশোধের কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়ার তিন দিন পর উদ্ধার হয় এক সুপারি ব্যবসায়ীর মরদেহ। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায়ে শেখ রুম্মান হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন চারজন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শেখ রুম্মানকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের সুমনা বেগম ও সাদিয়া ইসলাম। তাঁদের প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে সুপারি বিক্রির বকেয়া টাকা দেওয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিন দিন পর রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশে খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে নেছারাবাদ থানায় হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আহসানুল কবির বাদল।

২৩ নভেম্বর, ২০২৬ ১৮:০১
সরকারি ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখিয়ে পিরোজপুরের কাউখালীতে শতাধিক মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। চক্রটির এক সদস্য নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিশ্বাস করাতেন। স্বল্পমূল্যে নিত্যপণ্য দেওয়ার মাধ্যমেও মানুষের আস্থা অর্জন করেছিলেন তাঁরা।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া করে চক্রটির তিন সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তবে প্রতারণার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শাকিল আহমেদ পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
সোমবার (২৩ নভেম্বর) কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতারণার বিষয়টি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা বিএনপির নেতাকর্মীরা অভিযুক্তদের খুঁজতে বের হন। একপর্যায়ে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের কাউখালী থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার আসপরদী গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক বাসিন্দার কাছ থেকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েছে চক্রটি। অভিযুক্ত শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করার সুবাদে বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দিতে সক্ষম বলে প্রচার করতেন। তাঁর দেওয়া প্রস্তাব অনুযায়ী, সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় সরকারি ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ পাওয়া যাবে।
স্থানীয়দের বিশ্বাস অর্জনে প্রায় দুই মাস আগে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মশলা সরবরাহ শুরু করে চক্রটি। এতে অনেকেই তাঁদের ওপর আস্থা রাখেন। পরবর্তী সময়ে সেই আস্থার সুযোগ নিয়ে সরকারি সুবিধা দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়। টাকা নেওয়ার পর অভিযুক্তরা গা ঢাকা দেন বলে অভিযোগ উঠেছে। চক্রটির অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফাহিমাও ঘটনার এক দিন আগে কাউখালী ছেড়ে চলে যান বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসার পর রোববার রাতে ভুক্তভোগী নারী-পুরুষের ভিড় বাড়তে থাকে কাউখালী থানায়। তাঁদের মধ্যে অর্ধশতাধিক নারী ছিলেন। টাকা হারানোর কথা জানাতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। প্রতারণার শিকার ব্যক্তিদের মধ্যে দিনমজুরের পাশাপাশি স্কুলশিক্ষার্থী ও শিক্ষকও রয়েছেন।
থানায় আসা ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৪ জন ফ্যামিলি কার্ড পাওয়ার আশায়, ৩৭ জন কম দামে নিত্যপণ্য কেনার জন্য এবং ১২ জন সরকারি ঘর ও টিউবওয়েলের জন্য টাকা দিয়েছেন। তবে এই তালিকার বাইরেও অনেক ভুক্তভোগী থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সে ক্ষেত্রে প্রতারণার শিকার মানুষের সংখ্যা ও অর্থের পরিমাণ আরও বাড়তে পারে।
উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে নেতাকর্মীরা অভিযুক্তদের আটক করেন। এস এম আহসান কবির বলেন, ‘এই চক্রকে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়েছে। তবে মূল হোতা পালিয়ে গেছেন। তাঁকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
এদিকে থানায় ভুক্তভোগীদের ব্যাপক উপস্থিতির খবর পেয়ে রাতে সেখানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। তিনি ওসিকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগে তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

২৩ নভেম্বর, ২০২৬ ১৫:২৮
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) নেতাকর্মীদের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। তিনি বলেছেন, ‘খুনি হাসিনার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে। তার গন্তব্য একটাই—ফাঁসির মঞ্চ, বাংলাদেশ নয়।’
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ডে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি মানে ধ্বংসযজ্ঞ, অগ্নিসংযোগ কিংবা মানুষের জীবন কেড়ে নেওয়া নয়। গণতন্ত্রের মূল ভিত্তি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। বিএনপির নেতাকর্মীরা কখনো আইন নিজের হাতে তুলে নেন না বলেও দাবি করেন তিনি।
ভান্ডারিয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোহেল মনজুর বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে কোনো নির্দোষ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গোপালগঞ্জ, ভান্ডারিয়াসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রশাসন সজাগ রয়েছে এবং সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। যারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জেপি) করেছে, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। অচিরেই গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত হবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
সোহেল মনজুর বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা দ্রুত আইনের আওতায় আসবে। কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এর আগে ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে এবং ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়ে ঘুমন্ত মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার এবং উপজেলা যুবদলের সদস্যসচিব শামীম হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

২৪ নভেম্বর, ২০২৬ ১১:০০
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মালবোঝাই ট্রলির সঙ্গে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত এবং একই উপজেলার বাসিন্দা সাজিদ ও সুনান। আহতরা হলেন পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) ও বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে পাঁচ আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শান্ত, সাজিদ ও সুনানের মৃত্যু হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
পিরোজপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদেরও খুলনায় পাঠানো হয়।
তিন তরুণের মৃত্যুর খবরে কাউখালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৪ নভেম্বর, ২০২৬ ১৬:২৩
২৪ নভেম্বর, ২০২৬ ১৬:১৩
২৪ নভেম্বর, ২০২৬ ১১:০৯
২৪ নভেম্বর, ২০২৬ ১১:০০