বরিশাল-ঢাকা মহাসড়কে গভীর রাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগের অভিযোগে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ১৯ নভেম্বর বরিশাল বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এতে ১৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর থানা এলাকার রামপট্টি স্টেশন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মধ্যবর্তী স্থানে সংঘবদ্ধ হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেন আসামিরা—এমন অভিযোগ করা হয়েছে। এ সময় মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানো এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলাটি করা হয়।
মামলার আসামিরা হলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির উদ্দিন আকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ছাত্রলীগ নেতা মো. ফারুক হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন, রহমতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দুলাল সরদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তারেক এবং ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম নয়ন।
এ ছাড়া আসামি করা হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আর বাদল বিশ্বাস, সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও ওয়ার্কার্স পার্টির নেতা সুজন আহমেদ, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আহসান হিমু, উপজেলা ছাত্রলীগ নেতা খন্দকার রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা হিমেল প্রধান ও সাব্বির হোসেনকে।
এদিকে, মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে ২০ নভেম্বর রাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উপজেলার দেহেরগতি ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনদুর্ভোগ তৈরির ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

২১ নভেম্বর, ২০২৬ ২১:১৫
বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও পরিবীক্ষণের দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই নেতা এইচ এম তসলিম উদ্দিন এবং নাসির উদ্দিন রুমন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন।
জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে দেশের ১১টি বিভাগ ও সাংগঠনিক ইউনিটে কেন্দ্রীয় কমিটির ২২ নেতাকে দায়িত্ব দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দায়িত্ব বণ্টনের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।
এ-সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয়ক করা হয়েছে সহ-সভাপতি রেজাউল কবীর পলকে। সহসমন্বয়কের দায়িত্ব পেয়েছেন সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। ঢাকা বিভাগের সমন্বয়ক হয়েছেন রফিক আহমেদ ডলার এবং সহসমন্বয়ক মঈনুদ্দীন রুবেল।
চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল ও আরিফুর রহমান সোহেল। রাজশাহী বিভাগে দায়িত্ব পালন করবেন জিয়াউর রহমান জিয়া ও আবু আতিক আল হাসান মিন্টু। খুলনা বিভাগে দায়িত্ব পেয়েছেন বিল্লাল হোসেন, তারেক মিঞা ও মোহাম্মদ রাসেল।
সিলেট বিভাগে দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান মাহফুজ ও শফিকুল ইসলাম শফিক। রংপুর বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে কামাল আনোয়ার, আহাম্মদ ও আবুল মনছুর খান দিপককে।
এ ছাড়া ফরিদপুর বিভাগে দায়িত্ব পালন করবেন সাব্বির আহমেদ দিপু ও মনিরুল ইসলাম সোহাগ। ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পেয়েছেন সাইদ ইকবাল মাহমুদ টিটু। কুমিল্লা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল করিম সরকার, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ ও এজমল হোসেন পাইলটকে।
তালিকা অনুযায়ী, ২১ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ নিজ বিভাগের জেলা ও মহানগর পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবেন।

২১ নভেম্বর, ২০২৬ ১৯:২৭
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জসহ ৯ জেলায় মোট ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে সাত জেলায় ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। বাকি দুই জেলায় আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি চলছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে জনজীবন ও শিল্পকারখানার কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরতে শুরু করেছে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। অন্যদিকে, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মস্থলে ফেরা, কারখানার কার্যক্রম সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আনসার সদস্যদের মোতায়েন ও তৎপরতা অব্যাহত রয়েছে।
মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সদস্য মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে মোট ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব সদস্য মোতায়েন সম্পন্ন হলে মোট মোতায়েনের সংখ্যা দাঁড়াবে ৫৩ প্লাটুন। গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন সদস্য যুক্ত হওয়ায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা উপস্থিতি আরও বাড়ানো হয়েছে।
গোপালগঞ্জে জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ফরিদপুরের রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড, শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুর জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ এলাকায় সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। এসব এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাকসহ শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা টহল ও নজরদারি চালাচ্ছেন। বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগদান ও উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকলেও কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
অন্যদিকে, নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার সদস্যদের উপস্থিতিতে কয়েকটি এলাকায় শ্রমিকদের কাজে ফেরা, সড়কে যান চলাচল ও জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়েছে।
সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি ও দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনা করছেন। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
জননিরাপত্তা, শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম এবং নির্বিঘ্ন জনচলাচল নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২১ নভেম্বর, ২০২৬ ১৭:৩৫
বিশ্বমঞ্চে এবার দক্ষিণাঞ্চলের উপকূলবাসীর কণ্ঠস্বর হয়ে উঠলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত উপকূলীয় মানুষের সংকট, অধিকার ও ন্যায্যতার দাবি তুলে ধরেছেন তিনি। ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা আর সুপেয় পানির সংকটে জর্জরিত দক্ষিণাঞ্চলের মানুষের বাস্তবতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানিয়েছেন এই তরুণ।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এ সম্মেলনে সোহেল রানা শুধু জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার চিত্রই তুলে ধরেননি, বরং জলবায়ু তহবিলের অর্থ প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন। তাঁর বক্তব্যে বিশেষ গুরুত্ব পেয়েছে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলীয় জনপদের মানুষের জীবনসংগ্রাম।
সোহেল রানা বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ মূল্য দিতে হচ্ছে এ দেশের উপকূলীয় জনগোষ্ঠীকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার কারণে লাখ লাখ মানুষের জীবন-জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। যারা জলবায়ু সংকট তৈরিতে সবচেয়ে কম দায়ী, তারাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন।
সম্মেলনে বাংলাদেশের জলবায়ু কূটনীতির প্রসঙ্গ তুলে ধরে সোহেল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ এবং ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন, তা সময়োপযোগী। পাশাপাশি ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) ‘আরাইজ’ (ARISE) কর্মসূচির প্রথম ধাপে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় ৩ কোটি মার্কিন ডলার পর্যন্ত অর্থায়নের সুযোগ তৈরি হয়েছে।
তবে অর্থ পাওয়ার ঘোষণা দিলেই জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না বলে মনে করেন সোহেল রানা। তাঁর মতে, আন্তর্জাতিক সম্মেলনে কত কোটি ডলারের প্রতিশ্রুতি এল, সেটি বড় কথা নয়; বরং সেই অর্থ কতটা স্বচ্ছতার সঙ্গে ব্যয় হচ্ছে এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের জীবনমানের দৃশ্যমান পরিবর্তন না এলে আন্তর্জাতিক অর্থায়নের প্রকৃত সাফল্য প্রশ্নবিদ্ধ থেকে যাবে।
সোহেল রানার মতে, প্রস্তাবিত ৩ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনায় উপকূলীয় অঞ্চলের মৌলিক সংকটগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এর মধ্যে রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, লবণাক্ততা-সহিষ্ণু কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং জলবায়ু-উদ্বাস্তুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন।
তাঁর বক্তব্য, উপকূলের মানুষের প্রয়োজন বিবেচনায় না নিয়ে প্রকল্প গ্রহণ করলে কোটি কোটি টাকার বিনিয়োগও কাঙ্ক্ষিত সুফল বয়ে আনবে না।
বরিশাল অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে সোহেল রানা বিশেষভাবে কথা বলেন উপকূলের ‘মান্তা’ বা ভাসমান জনগোষ্ঠীকে নিয়ে। তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ অভিঘাত যাদের ওপর পড়ছে, সরকারি সেবা ও জলবায়ু নীতিতে তারাই অনেক সময় সবচেয়ে বেশি উপেক্ষিত থাকছে।
তিনি বলেন, জলবায়ু প্রকল্পের পরিকল্পনা তৈরির শুরু থেকেই নারী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র মৎস্যজীবী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কারণ, উপকূলের মানুষের সমস্যা কী এবং তাদের জন্য কোন সমাধান কার্যকর হবে, তা সবচেয়ে ভালো জানেন ওই অঞ্চলের মানুষ নিজেরাই।
একই সঙ্গে জলবায়ু প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন তদারকি, সামাজিক নিরীক্ষা এবং নীতিনির্ধারণী প্রক্রিয়ায় উপকূলীয় তরুণদের সক্রিয় অংশগ্রহণের দাবি জানান তিনি।

২১ নভেম্বর, ২০২৬ ১২:০৩
বরিশাল-ঢাকা মহাসড়কে গভীর রাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগের অভিযোগে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ১৯ নভেম্বর বরিশাল বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এতে ১৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর থানা এলাকার রামপট্টি স্টেশন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মধ্যবর্তী স্থানে সংঘবদ্ধ হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অগ্নিসংযোগ করেন আসামিরা—এমন অভিযোগ করা হয়েছে। এ সময় মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানো এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলাটি করা হয়।
মামলার আসামিরা হলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির উদ্দিন আকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ছাত্রলীগ নেতা মো. ফারুক হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন, রহমতপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দুলাল সরদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তারেক এবং ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম নয়ন।
এ ছাড়া আসামি করা হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আর বাদল বিশ্বাস, সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও ওয়ার্কার্স পার্টির নেতা সুজন আহমেদ, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আহসান হিমু, উপজেলা ছাত্রলীগ নেতা খন্দকার রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা হিমেল প্রধান ও সাব্বির হোসেনকে।
এদিকে, মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে ২০ নভেম্বর রাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উপজেলার দেহেরগতি ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনদুর্ভোগ তৈরির ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
২১ নভেম্বর, ২০২৬ ২৩:৩১
২১ নভেম্বর, ২০২৬ ২১:১৫
২১ নভেম্বর, ২০২৬ ১৯:২৭
২১ নভেম্বর, ২০২৬ ১৭:৫০