২০ মে, ২০২৬ ১২:৫৫
নাটোরের সিংড়ায় কুলখানি অনুষ্ঠানের মধ্যে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে সোহেল নামের এক যুবককে না পেয়ে তার বাবা হান্নান আলীকে গাছে বেঁধে রাখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় যুবক রাসেল জানান, মৃত আলাউদ্দিনের বাড়িতে কুলখানি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে বেলতলা গ্রামের ইকলাসের ১৫০ সিসি এফজেডএস মোটরসাইকেলটি চুরির চেষ্টা করা হয়।
অভিযোগ উঠেছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লাল মিয়ার ছেলে নাঈম হোসেন এবং সিংড়া উপজেলার মহিষমারী গ্রামের হান্নান আলীর ছেলে সোহেল মিলে মোটরসাইকেলটির তালা ভাঙার চেষ্টা করেন। প্রথমে সোহেল চেষ্টা করেও ব্যর্থ হন। পরে নাঈম তালা ভাঙার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরিস্থিতি বুঝতে পেরে সোহেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয় জনতা নাঈম হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নাঈমকে আশ্রয় দেওয়ার অভিযোগে সোহেলের বাবা হান্নান আলীকে আটক করে এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, সোহেলের বাবা হান্নান আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তারা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর হাতে আটক নাঈম হোসেনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মোটরকেলের মালিক ইকলাস হোসেন বলেন, মোটরসাইকেলের তালা ভাঙতে দেখে সন্দেহ করি। পরে তাকে আটক করলে বিভিন্ন চুরির কথা বলে। আমরা চাই এলাকায় যেন এসব অপরাধ বন্ধ হয়।

২০ মে, ২০২৬ ২০:৪৬
চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের ধাক্কায় ছিটকে পড়ে আহত এক পুলিশ সদস্যের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার নাম আবদুল কুদ্দুস (৫৫)। তিনি নগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। বুধবার (২০ মে) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে নগরের পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন আবদুল কুদ্দুস। এরপর তিনি সেটি চালকের সহায়তায় মনসুরাবাদের ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছিলেন। অটোরিকশাটি নিয়ে যাওয়ার পথে চালক হঠাৎ পুলিশ সদস্য আবদুল কুদ্দুসকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। তখন অটোরিকশা থেকে ছিটকে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আবদুল কুদ্দুস মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে মৃত্যু হয়।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী বলেন, ‘গত শুক্রবার অটোরিকশাচালকের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান পুলিশ সদস্য আবদুল কুদ্দুস।
আহত অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই মৃত্যু হয়েছে। পুলিশ সদস্যকে ধাক্কা দেওয়ার ঘটনায় ওই দিনই পাহাড়তলী থানায় একটি মামলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অটোরিকশাচালক আবদুল জলিলকে তখন গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।’

২০ মে, ২০২৬ ২০:০১
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চুয়ামল্লিকপাড়া রেজওয়ানুল উলুম দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এসএসসি (দাখিল) পরীক্ষা চলাকালে হলের বাইরে থেকে খাতা লিখে দেওয়ার অভিযোগে তিন শিক্ষককে আটক করেছে র্যাব। একই ঘটনায় অনৈতিক সুবিধা নেওয়ার অপরাধে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চলমান দাখিল পরীক্ষার জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলাকালে এ জালিয়াতির ঘটনা ঘটে।
বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম মো. নাসিরুল্লাহ (১৬)। সে মহিষকুন্ডি মুসলিম নগর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। জানা গেছে, নাসিরুল্লাহ ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে। অন্যদিকে র্যাবের হাতে আটক তিন শিক্ষকও একই মাদ্রাসার কর্মরত শিক্ষক বলে নিশ্চিত হওয়া গেছে।
আটককৃত শিক্ষকরা হলেন- মো. বজলুর রহমান (৪৮), মো. নুরুল ইসলাম (৪৫) ও মোছা. মাতোয়ারা খাতুন মায়া (৪০)। তবে তারা সংশ্লিষ্ট চুয়ামল্লিকপাড়া পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ছিলেন না বলে জানা গেছে।
র্যাব সূত্র জানায়, পরীক্ষা কেন্দ্রের বাইরে অত্যন্ত গোপনে পরীক্ষার্থীর খাতা লিখে এনে হলের ভেতরে জমা দেওয়ার সময় র্যাবের একটি আভিযানিক দল তাদের হাতেনাতে আটক করে। প্রাথমিক তথ্যে জানা গেছে, মোটা অঙ্কের অবৈধ অর্থের বিনিময়ে দীর্ঘদিন ধরেই একটি চক্র এ ধরনের অনিয়ম করে আসছিল। বুধবারও একই কৌশলে খাতা লিখে দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদিকে ঘটনার পর পরই আটক শিক্ষকদের ছাড়িয়ে নিতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তদবির ও চেষ্টা শুরু করেন। এ সময় পরীক্ষা কেন্দ্রের বাইরে বহিরাগতদের উপস্থিতিতে এলাকায় সাময়িক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আটককৃত শিক্ষকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, তারা স্বেচ্ছায় এই কাজ করেননি। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুল ওহাব বিশ্বাস তার ছেলের ভালো ফলাফলের জন্য তাদের এই অনৈতিক কাজ করতে বাধ্য করেছেন।
তবে এই অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাদ্রাসার সুপারিনটেনডেন্টের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তার বাড়িতে সরাসরি যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তে পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে খাতা লিখে এনে ভেতরে জমা দেওয়ার জালিয়াতির সত্যতা পাওয়া গেছে। র্যাবের হাতে তিন শিক্ষকের আটক হওয়ার বিষয়টিও প্রমাণিত হয়েছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। বর্তমানে আটককৃত শিক্ষকরা র্যাব হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

২০ মে, ২০২৬ ১৯:০১
চট্টগ্রাম নগরীর চাঁন্দগাঁওয়ে জ্বীন তাড়ানো, অলৌকিক আংটি ও লকেট দেওয়া এবং ব্যবসায়িক অংশীদার করার নামে এক নারীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠেছে।
বুধবার (২০ মে) চাঁদগাঁও থানায় এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলায় মোট ৩২ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করার কথা উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী তাজমিন আক্তার (৪৬) চান্দগাঁও থানার খাজা রোড এলাকার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত আসামি হলেন ফেরদৌস আলম নয়ন (৪৫)। তিনি কক্সবাজার জেলার রামু থানার কচ্ছপিয়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে চান্দগাঁও খাজা রোডের সিকদার ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
এজাহার অনুযায়ী, ২০২৪ সালের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মধ্যবর্তী সময়ে বিভিন্ন সময়ে এই প্রতারণার ঘটনা ঘটে। তাজমিন আক্তারের ছেলে তাসিফুর রহমান (২৩) সাতকানিয়া এলাকায় একটি ফিড মিলের ব্যবসা পরিচালনা করেন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে এক ব্যক্তির মাধ্যমে ভুক্তভোগী তাজমিন আক্তার কবিরাজি চিকিৎসার জন্য ফেরদৌস আলমের বাসায় যান। সেখানে নয়ন নিজেকে একজন অভিজ্ঞ কবিরাজ হিসেবে পরিচয় দেন এবং তাজমিনের পরিবারকে বিভিন্ন কুসংস্কার ও অলৌকিক ভয়-ভীতি দেখাতে শুরু করেন।
একপর্যায়ে নয়ন তাজমিনের পরিবারকে জানান যে- তাদের ওপর বান মারা হয়েছে। এসবের হাত থেকে বাঁচতে হলে বিশেষ আংটি ও লকেট ব্যবহার করতে হবে। এসব অলৌকিক আংটি ও চিকিৎসার নামে ধাপে ধাপে বাদীর কাছ থেকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন তিনি।
পরে তাজমিনকে মা ডেকে আবেগপ্রবণ করেন নয়ন। তার মাছ ধরার বোটে জলদস্যুদের হামলার নাটক সাজিয়ে জরুরি ভিত্তিতে টাকা ধার চান। জলদস্যুদের কবল থেকে বোট মুক্ত করার অজুহাতে তিনি তাজমিনের কাছ থেকে নগদ এবং স্বর্ণ বন্ধক রাখিয়ে আরও ১০ লাখ টাকা নেন। এরপর একইভাবে টেকনাফ হয়ে বার্মা থেকে বিশেষ মেডিসিন আনা এবং ছেলের চিকিৎসার অজুহাতে বিভিন্ন সময়ে ব্যাংক লেনদেন ও নগদ অর্থসহ মোট ৩২ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেন।
টাকা ফেরতের জন্য চাপ দিলে গত ২৬ এপ্রিল তারিখে সন্ধ্যায় নয়ন টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং উল্টো তাজমিনকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেন। এই ঘটনায় বুধবার চাঁন্দগাঁও থানায় মামলা করেন তাজমিন।
চাঁন্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুন বলেন, ভুক্তভোগী নারীর লিখিত এজাহারের ভিত্তিতে আমরা মামলাটি দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় রুজু করেছি।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.