কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী এলাকায় একটি কোচিং সেন্টারে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও গণভোজের আয়োজন করেছিল নিষিদ্ধ আওয়ামীলীগের কিছু নেতাকর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পালিয়ে যান কয়েকজন। এসময় ঘটনাস্থল থেকে দুই শিক্ষককে আটক করে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে হোসেন্দী পূর্ব পাড়া এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- হোসেন্দী পূর্ব গ্রামের আ. হান্নানের ছেলে ও জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সারোয়ার জাহান নাঈম (৪০), চর পাকুন্দিয়া গ্রামের আ. মজিদের ছেলে ও ঝাউগার চর হাজী আফছর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল শিকদার (৩২)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে (১৫ আগস্ট) উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী পূর্ব গ্রামে বাড়ির মধ্যে একটি কোচিং সেন্টারে খাবারের ব্যবস্থা করেছিল। এ সময় ওই কোচিং সেন্টারে এক দুইজন করে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় এর কিছুক্ষণ পর দুই একজন করে বের হতে থাকে।
এতে স্থানীয় কয়েকজনের সন্দেহ হলে প্রশাসনকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় একজন তাদের কার্যক্রম ভিডিও করছিল। ভেতরে ঢুকে দেখা যায়, কোচিং সেন্টারের বোর্ডে লেখা ‘১৫ আগস্ট, ২০২৫ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল।
বিএনপির নেতাকর্মীরা জানান, সজিব ওয়াজেদ জয় ফেসবুক পেজে অনুষ্ঠান পালনের নির্দেশ দেন সব জায়গায়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া সেই সূত্র ধরে আওয়ামী লীগের লোকজন গোপনে বাড়ির মধ্যে একটি কোচিং সেন্টারে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্টের অনুষ্ঠান পালন করছিলেন। এগুলো ভিডিও করে আওয়ামী লীগের ফেসবুক পেজে দিয়ে দেখাবে যে অনেক বাধা বিপত্তির পরও তারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান পালন করেছেন।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন বলেন, ১৫ আগস্ট শুক্রবার বন্ধ পেয়ে গোপনে বাড়ির মধ্যে একটি কোচিং সেন্টারে আওয়ামী লীগের দোসররা এখানে খিচুরি রান্না করে মৃত্যুবার্ষিকী পালন করতে চেয়েছিল। কিন্তু স্থানীয়রা হাতেনাতে ধরলে অনেকেই পালিয়ে যায়। এ সময় সেখান থেকে দুইজনকে পুলিশে আটক করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণভোজের আয়োজন করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক।
এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

০৪ অক্টোবর, ২০২৬ ২০:০৩
দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
এদিকে সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে রাজধানীসহ দেশের ১৬ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর) ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২৩টি দল একযোগে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি বন্ধে এ তদারকি কার্যক্রম চালানো হয়।
অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও সরবরাহ, সিলিন্ডারের নিরাপত্তা বিধি মানা এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় যাচাই করা হয়।
এ ছাড়া ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে সিলিন্ডার মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এলপিজি সিলিন্ডার বিক্রিতে কোনো অনিয়মের অভিযোগ থাকলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে জানানো যাবে। বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান

০৪ অক্টোবর, ২০২৬ ১৪:৩৪
দুর্গাপুজোর বাজেট কয়েক লক্ষ টাকা। মণ্ডপ, আলোকসজ্জা, প্রতিমা, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে খাওয়াদাওয়া—সব ক্ষেত্রেই খরচের বহর চোখে পড়ার মতো। কিন্তু পাঁচ দিন ধরে পুজোর মূল আচার-অনুষ্ঠান সম্পন্ন করা পুরোহিতের পারিশ্রমিকের হিসাবটা কি কখনও সামনে আসে?
পুজো শেষ হলে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরেন পুরোহিত। তখন অনেকের মুখে শোনা যায়, “পুজোয় তো ভালোই কামাই হয়েছে! ফল-মিষ্টি, শাড়ি-গামছাও তো পেয়েছেন।” অথচ বাস্তব চিত্র অনেক ক্ষেত্রেই অন্যরকম।
২০ লক্ষ টাকার বাজেটের পুজোতেও কোনও কোনও ক্ষেত্রে পুরোহিতের বরাদ্দ হতে পারে চারটি লালপাড় সাদা শাড়ি। সঙ্গে কয়েকটি গামছা এবং নির্ধারিত দক্ষিণা। এমনও অভিযোগ রয়েছে, পাওয়া শাড়িগুলির মধ্য থেকেও কিছু শাড়ি কমিটির পক্ষ থেকে রেখে দেওয়ার নির্দেশ থাকে। দক্ষিণার ক্ষেত্রেও থাকে নানা শর্ত ও কমিটির নিয়ন্ত্রণ।
এর মধ্যে পুজোর পাঁচ দিন পুরোহিতকে দীর্ঘ সময় ধরে উপবাস থেকে মন্ত্রোচ্চারণ করতে হয়। চণ্ডীপাঠ, হোম, পুজোর বিভিন্ন আচার—সব মিলিয়ে ঘণ্টার পর ঘণ্টা শারীরিক ও মানসিক পরিশ্রম করতে হয়। অনেক সময় উচ্চকণ্ঠে মন্ত্রোচ্চারণ করতে করতে পুজো শেষ হওয়ার আগেই বসে যায় গলার স্বর।
কিন্তু পুজো শেষ হলেই সেই পরিশ্রমের মূল্যায়ন হয় অন্যভাবে। পাড়ার পরিচিতদের কেউ বলেন, “ভালোই তো কামাই হয়েছে।” কেউ চান নারকেল, কেউ গামছা, কেউ শাড়ি। অথচ খুব কম মানুষই প্রশ্ন করেন—পাঁচ দিন ধরে যে মানুষটি অন্যের পরিবারের মঙ্গল কামনায় উপবাস করে পুজো করলেন, তাঁর নিজের পরিবারের জন্য কী রইল?
পুরোহিতদের আয় নিয়ে সমাজে প্রচলিত ধারণার সঙ্গেও বাস্তবতার বড় ফারাক রয়েছে। কালীঘাট, তিরুপতি বা জগন্নাথ মন্দিরের পুরোহিতদের আয়ের উদাহরণ দিয়ে সাধারণ পুরোহিতদের বিচার করা হয়। অথচ অধিকাংশ পুরোহিত সেই আয়ের ধারেকাছেও থাকেন না।
কোনও পরিবারের মাসিক আয় দেড় লক্ষ টাকার বেশি হলেও নারায়ণ পুজোর দক্ষিণা ৫১ টাকা দেওয়ার ঘটনাও সামনে আসে। দক্ষিণা বাড়ানোর কথা বললেই জোটে ‘পুরোহিত লোভী’ তকমা।
প্রশ্ন হল, অন্য পেশার মানুষ নিজের শ্রমের বিনিময়ে বেশি অর্থ পেলে তা স্বাভাবিক, কিন্তু পুরোহিত নিজের প্রাপ্য পারিশ্রমিক চাইলে সেটাই কেন লোভ?
নার্সিংহোমের বাড়তি বিল, স্কুলের ডোনেশন কিংবা বিভিন্ন পরিষেবার চড়া খরচ নিয়ে মানুষ প্রশ্ন তুললেও ধর্মীয় আচার সম্পন্ন করা পুরোহিতের পারিশ্রমিকের ক্ষেত্রে কেন এত কৃপণতা?
পুরোহিত কোনও যন্ত্র নন। তাঁরও পরিবার আছে, চিকিৎসার খরচ আছে, সন্তানের পড়াশোনা আছে, দৈনন্দিন জীবনযাপনের খরচ আছে। পাঁচ দিন উপবাস করে ঘণ্টার পর ঘণ্টা মন্ত্রোচ্চারণ করাও শ্রম। সেই শ্রমের মূল্য নির্ধারণ করাও স্বাভাবিক।
দুর্গাপুজোর বাজেট যদি লক্ষ লক্ষ টাকা হয়, তাহলে সেই পুজোর অন্যতম প্রধান কাজটি যিনি করেন, তাঁর ন্যায্য পারিশ্রমিক নিয়ে প্রশ্ন উঠবে না কেন?
‘পুরোহিত লোভী’ বলার আগে তাই একবার হিসাবটা দেখা দরকার—পুজোর মোট বাজেটের কত শতাংশ সত্যিই পুরোহিতের হাতে যায়?

০৩ অক্টোবর, ২০২৬ ১৩:১৮
রাজধানীর ফুটপাত দখলমুক্ত রাখতে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে যেসব এলাকায় ফুটপাত দখল করে রাখা হয়েছে, পর্যায়ক্রমে সেসব এলাকায় অভিযান পরিচালনা করা হবে। উচ্ছেদের পর কেউ আবার ফুটপাত দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চলাকালে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।
শফিকুল ইসলাম খান বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে চকি-মাচা, দোকানসহ নানা স্থাপনা বসানোর কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। নগরবাসীর চলাচলের অধিকার নিশ্চিত করতেই এসব দখল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএনসিসি প্রশাসক জানান, সম্প্রতি ডিএনসিসির অন্যতম দখলকবলিত এলাকা ১০ নম্বর থেকে হোপ মার্কেট পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এ কাজে স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেছেন।
তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করার পর সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেক বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘ ১৩ থেকে ২০ বছর ধরে তারা ওইভাবে ফুটপাত দিয়ে হাঁটতে পারেননি। ফুটপাত উন্মুক্ত হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।
শুধু উচ্ছেদ অভিযান নয়, দখলমুক্ত ফুটপাত পুনরায় দখল ঠেকাতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক।
তিনি বলেন, স্থানীয় জনগণ, সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই টিম প্রতিদিন সকাল, দুপুর, বিকেল ও সন্ধ্যায় ফুটপাতগুলো পর্যবেক্ষণ করছে। পাশাপাশি ফুটপাতে কাউকে বসতে না দেওয়ার বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
ফার্মগেটসহ ডিএনসিসির বিভিন্ন এলাকায় এখনও কিছু ফুটপাত দখলে রয়েছে বলে জানান শফিকুল ইসলাম খান। এসব এলাকায় আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট দখলও সরানো হবে বলে জানান তিনি।
তার ভাষায়, যেখানে ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন, সেখানেই প্রয়োজন অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে। নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে এ ক্ষেত্রে কারও অনুমতির প্রয়োজন নেই।
ফুটপাত দখলের সঙ্গে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক বলেন, ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ সিটি কর্পোরেশনই নিয়েছে। নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, তিনি বিএনপির একজন কর্মী এবং সহকর্মীদের সঙ্গে নিয়ে ফুটপাত দখলমুক্ত করার কাজ করছেন।
দীর্ঘদিনের অবৈধ দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজনৈতিক নেতাকর্মীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ডিএনসিসি প্রশাসক স্পষ্ট করে বলেন, ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম সাময়িক নয়। পর্যায়ক্রমে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চলবে। উচ্ছেদের পর কেউ পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এ সময় কিছু মহল সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্টদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। দলের ভেতরে কিংবা বাইরে কেউ দুষ্কৃতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না বলে জানান ডিএনসিসি প্রশাসক।
গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করার খবর প্রকাশের পাশাপাশি সাধারণ মানুষের প্রতিক্রিয়াও তুলে ধরতে হবে। এতে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়বে।
নগরবাসী সচেতন হয়ে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করলে ফুটপাত দখলমুক্ত রাখা এবং নগরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা আরও সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।
পরিচ্ছন্নতা অভিযানে ডিএনসিসির অঞ্চল-৫-এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ডেঙ্গু ও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১৬ আগস্ট, ২০২৫ ১৩:৪১
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী এলাকায় একটি কোচিং সেন্টারে শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও গণভোজের আয়োজন করেছিল নিষিদ্ধ আওয়ামীলীগের কিছু নেতাকর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পালিয়ে যান কয়েকজন। এসময় ঘটনাস্থল থেকে দুই শিক্ষককে আটক করে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে হোসেন্দী পূর্ব পাড়া এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- হোসেন্দী পূর্ব গ্রামের আ. হান্নানের ছেলে ও জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সারোয়ার জাহান নাঈম (৪০), চর পাকুন্দিয়া গ্রামের আ. মজিদের ছেলে ও ঝাউগার চর হাজী আফছর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল শিকদার (৩২)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে (১৫ আগস্ট) উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী পূর্ব গ্রামে বাড়ির মধ্যে একটি কোচিং সেন্টারে খাবারের ব্যবস্থা করেছিল। এ সময় ওই কোচিং সেন্টারে এক দুইজন করে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় এর কিছুক্ষণ পর দুই একজন করে বের হতে থাকে।
এতে স্থানীয় কয়েকজনের সন্দেহ হলে প্রশাসনকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় একজন তাদের কার্যক্রম ভিডিও করছিল। ভেতরে ঢুকে দেখা যায়, কোচিং সেন্টারের বোর্ডে লেখা ‘১৫ আগস্ট, ২০২৫ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল।
বিএনপির নেতাকর্মীরা জানান, সজিব ওয়াজেদ জয় ফেসবুক পেজে অনুষ্ঠান পালনের নির্দেশ দেন সব জায়গায়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া সেই সূত্র ধরে আওয়ামী লীগের লোকজন গোপনে বাড়ির মধ্যে একটি কোচিং সেন্টারে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগস্টের অনুষ্ঠান পালন করছিলেন। এগুলো ভিডিও করে আওয়ামী লীগের ফেসবুক পেজে দিয়ে দেখাবে যে অনেক বাধা বিপত্তির পরও তারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান পালন করেছেন।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন বলেন, ১৫ আগস্ট শুক্রবার বন্ধ পেয়ে গোপনে বাড়ির মধ্যে একটি কোচিং সেন্টারে আওয়ামী লীগের দোসররা এখানে খিচুরি রান্না করে মৃত্যুবার্ষিকী পালন করতে চেয়েছিল। কিন্তু স্থানীয়রা হাতেনাতে ধরলে অনেকেই পালিয়ে যায়। এ সময় সেখান থেকে দুইজনকে পুলিশে আটক করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণভোজের আয়োজন করেছিল নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোক।
এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
০৬ অক্টোবর, ২০২৬ ১৭:০২
০৬ অক্টোবর, ২০২৬ ১৫:৩৯
০৬ অক্টোবর, ২০২৬ ১৪:৩৫
০৬ অক্টোবর, ২০২৬ ১১:২২