১৮ জুন, ২০২৫ ১৩:৩৫
বরগুনার পাথরঘাটায় দুটি ট্রলার জব্দকে কেন্দ্র করে কোস্টগার্ড সদস্যদের সঙ্গে স্থানীয় জেলেদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ জুন) রাত ১০টার দিকে পাথরঘাটা কোস্টগার্ড জেটি সংলগ্ন ক্যাম্পে এ ঘটনা ঘটে। জানা যায়, সংঘর্ষ চলাকালে কোস্টগার্ডের স্টেশন ঘেরাওয়ের চেষ্টা করেন স্থানীয় জেলেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে ও লাঠিচার্জ করেন কোস্টগার্ড সদস্যরা।
এসময় জেলেরা কোস্টগার্ডের একটি গাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে সাগর থেকে মাছ ধরে পাথরঘাটায় ফেরার পথে অবৈধ দুটি ট্রলার জব্দ করে কোস্টগার্ড। এর প্রতিবাদে ৫ শতাধিক জেলে সন্ধ্যার পর থেকে কোস্টগার্ড স্টেশনের সামনে বিক্ষোভ শুরু করেন।
এসময় জেলেরা ট্রলার দিয়ে কোস্টগার্ডের নৌযান ও ঘাট আটকে দেয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। পরে জেলেদের সঙ্গে মৎস্য ব্যবসায়ীরা অংশ নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। একপর্যায়ে রাত ৯টার দিকে জেলেরা কোস্টগার্ড ক্যাম্প ঘেরাওয়ের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় কোস্টগার্ডের দুটি যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলি ও লাঠিচার্জ করেন। এতে ১২ জন আহত হন।
এ বিষয়ে পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম আকন বলেন, গতকাল আমার একটি ট্রলারের ত্রুটি থাকায় ডগে ওঠানো হয় এবং আরেকটি ট্রলার সাগর থেকে সেইব ভেঙে আসে। কোস্টগার্ড ওই ট্রলার দুটিকে জব্দ করেন।
হাইকোর্টে চলমান রিট অনুযায়ী ছয় মাস সময় ও কাগজপত্র থাকলেও তা তারা মানেননি। পরে গ্যাস কাটার দিয়ে ট্রলারের নেট কাটা শুরু করলে উৎসুক মানুষ পাশের একটি ব্রিজের ওপর ভিড় করেন। এসময় কোস্ট গার্ড অতর্কিতভাবে গুলি বর্ষণ করে। পরে অতীতেও কোস্টগার্ডের বিতর্কিত কর্মকাণ্ডে বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে তাদের অবরুদ্ধ করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী বলেন, গতকালকের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এছাড়াও কোস্টগার্ড ক্যাম্পেও পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
পাথরঘাটার ইউএনও মিজানুর রহমান বলেন, কোস্টগার্ড দুটি ট্রলিং বোট জব্দ করে কাটিং ওয়েল্ডিংয়ের তার কাটার সময় জনগণ বাধা দেয় ও কোস্টগার্ডকে উদ্দেশ্য করে ঢিল নিক্ষেপ করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে কোস্টগার্ড ফাঁকা গুলি ছোঁড়ে। আমরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও নৌবাহিনীর সহায়তায় মধ্য রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে উভয় পক্ষের মধ্যে কিছু ভুল বোঝবুঝি রয়েছে, তাদের সঙ্গে আলাপ আলোচনার জন্য দুপুরে আমরা বসবো।

১২ মে, ২০২৬ ২০:২০
বরগুনার আমতলীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ওই কিশোরীর মা শাহিনুর বেগম বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। পরিবারের আত্মীয়-স্বজনদের কাছে বিচার চেয়ে ব্যর্থ হওয়ার পর তিনি পুলিশের সাহায্য নিয়েছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে আমতলী থানায় লিখিত অভিযোগ করেন শাহিনুর বেগম। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ওসমান মোল্লাকে (৩৮) আটক করে। ওসমান মোল্লা উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী (উড়ষীতলা) গ্রামের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, গত দুই বছর ধরে তিনি তার ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে আসছিলেন।
ভুক্তভোগী কিশোরীর মা শাহিনুর বেগম জানান, তার শারীরিক সমস্যার সুযোগ নিয়ে ওসমান গত দুই বছর ধরে মেয়ের ওপর এমন পাশবিক নির্যাতন চালিয়েছেন। শুরুতে তিনি বিষয়টি বিশ্বাস করতে পারেননি, কিন্তু পরে কয়েকবার নিজের চোখে ঘটনাটি দেখেছেন। ওসমান তার কাছে বারবার ক্ষমা চেয়ে শুধরানোর সুযোগ নিলেও নিজের আচরণের ধরণ বদলাননি। স্বজনদের কাছে বিচার চেয়ে কোনো ফল না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছেন।
পুলিশের কাছে ওসমান মোল্লা ধর্ষণের কথা স্বীকার করেছেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাচনাইন পারভেজ জানান, কিশোরী এবং তার মায়ের জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।

১০ মে, ২০২৬ ১৭:৪০
বরগুনার আমতলী ও তালতলী উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ৩৬ কোটি টাকার চারটি প্রকল্পে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। দরপত্র (টেন্ডার) আহ্বানের পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরগুনার নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তা তাঁদের আত্মীয় ও আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেন। এলজিইডির প্রধান কার্যালয়ে এমন অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
তালতলীর বাসিন্দা ওমর আব্দুল্লাহ শাহীন সম্প্রতি এলজিইডির প্রধান কার্যালয়ে এই অভিযোগ করেছেন। তিনি বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস)। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহা. নুরুল ইসলামকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, এলজিইডির বরগুনা কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন ও গ্রামীণ অবকাঠামো প্রকল্পের সহকারী প্রকৌশলী রাজিব শাহ তাঁদের নিকটাত্মীয়দের পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্বজনপ্রীতি করে কাজ পাইয়ে দিয়েছেন। এসব ঠিকাদার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
ওমর আব্দুল্লাহ শাহীন অভিযোগ করেন, গত মার্চ মাসে আমতলী-তালতলী উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৬ কোটি টাকার দরপত্র আহ্বান করে বরগুনা এলজিইডি কার্যালয়। এতে ৭৭টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। গত ২০ এপ্রিল চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনিয়ম ও অনৈতিকতার আশ্রয় নিয়ে ওই কাজ পাইয়ে দেন নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খানসহ তিন প্রকৌশলী।
অভিযোগে উল্লেখ করা হয়, স্বজনপ্রীতির মাধ্যমে অর্থের বিনিময়ে ওই তিন কর্মকর্তা তাঁদের আত্মীয়দের দরপত্রের মাধ্যমে কাজ পাইয়ে দেন। ঠিকাদারি প্রতিষ্ঠান চারটি হলো নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খানের নিকটাত্মীয় বরিশাল এমএস লুৎফুল কবির ট্রেডার্স, শেখ সেলিমের ভাগনে গোপালগঞ্জ জেলা আওয়ামী
লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিকুর রহমান নুরের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস নুর কনস্ট্রাকশন, সহকারী প্রকৌশলী রাজিব শাহর নিকটাত্মীয় নড়াইল জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান লেলিন-দিপ (জয়েন্ট ভেঞ্চার) এসএম লেলিন ট্রেডার্স, জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শ্যামল গাইনের নিকটাত্মীয় ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠান নিশিত বসু ট্রেডার্স।
ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী রাজিব শাহ ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আমতলী-তালতলীর ৩৬ কোটি টাকার কাজ তাঁদের নিকটাত্মীয় ও আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়েছেন। এসব দরপত্রে তাঁরা মোটা অঙ্কের ঘুষ নিয়ে কাজ পাইয়ে দেন। তদন্ত করলেই তাঁদের দুর্নীতির বাস্তব চিত্র বেরিয়ে আসবে
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরগুনা নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান বলেন, ‘আমাদের বিরুদ্ধে কেন অভিযোগ দিয়েছেন, তা যিনি দিয়েছেন, তিনিই বলতে পারবেন। আমি টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম করিনি।’
অভিযোগ তদন্তের দায়িত্ব পাওয়া এলজিইডির বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী তদন্ত কর্মকর্তা শেখ মোহা. নুরুল ইসলাম বলেন, ‘অভিযোগ তদন্ত করতে প্রধান কার্যালয় থেকে আমাকে নোটিশ দেওয়া হয়েছে। ১৪ মে তদন্তকাজ শুরু করা হবে।’

০৯ মে, ২০২৬ ১৩:১৪
বরগুনার আকাশে হঠাৎ দেখা মিলেছে অদ্ভুত আলোর ঝলকানি, যা অল্পসময় স্থায়ী হয়। শুক্রবার (০৮ মে) সন্ধ্যার দিকে হঠাৎ করে পাথরঘাটার আকাশে দেখা মেলে এ অদ্ভুত আলোর। কয়েকবার এই অদ্ভুত আলোর দেখা যায়।
এদিকে এমন আলো দেখা যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। মুহূর্তেই সেই আলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
জহির নামের এক অটোচালক বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ করেই আকাশে এমন অদ্ভুত আলো দেখতে পাই। আসলে এটা কী হতে পারে তা আমি নিজেও জানি না৷
এই অদ্ভুত আলো নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, এটা কী হতে পারে? ইব্রাহিম নামে একজন লেখেন, পশ্চিম-দক্ষিণ কোণের আকাশে আজ সন্ধ্যায় এটা কী দেখা গেছে?
এই অদ্ভুত আলো নিয়ে পাথরঘাটায় চলছে আলোচনা। অনেকেই এর কারণ খোঁজারও চেষ্টা করছেন। অনেকেই দিচ্ছেন আবার ভিন্ন মতামত।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.