১৭ জুন, ২০২৬ ১৫:৫২
ব্যাংক জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে হাজির না হওয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, তার স্ত্রী, সন্তান ও সাক্ষীসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরোয়ানা জারির পর তিনি যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন।
বুধবার (১৭ জুন) ঢাকার একটি আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এর আগে রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি বিশ্বাসভঙ্গের মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। চলতি বছরের ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই সমন জারি করে, যা পরে ১৪ মে (বৃহস্পতিবার) মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ নিশ্চিতের মাধ্যমে প্রকাশ্যে আসে।
আদালত সূত্র জানায়, অভিযুক্তদের আইনি জবাব দাখিলের সুযোগ দিতে আদালত সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য ১৭ জুন দিন ধার্য করেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আহমেদ জোবায়ের ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য ব্যক্তিরা হলেন—তার স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু। এছাড়া মামলার দুই সাক্ষী শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরীর বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।
সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের। ছবি: সংগৃহীত

১৭ জুন, ২০২৬ ১৬:৪১
যশোরের কেশবপুরে আর্জেন্টিনা সমর্থককে এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে বানানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক মূলগ্রাম গ্রামের অহিদুর রহমান অন্তু।তিনি ওই গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হওয়ায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে রাসেল বাবুকে। তিনি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
গত সোমবার (১৫ জুন) করা অভিযোগে অহিদুর রহমান অন্তু বলেন, ‘আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি একজন আর্জেন্টিনার নিবেদিত সার্পোটার।
বিবাদী (রাসেল বাবু) তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নামীয় আইডি ব্যবহার করে আমাকে ব্রাজিলের সাপোর্টার প্রমাণের উদ্দেশ্যে বিভিন্ন এআই সাইট ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে নানান ধরনের অশ্লীল ছবি তৈরি করে সামাজিকমাধ্যমে ধারাবাহিকভাবে ছড়িয়ে দিচ্ছে। যা একজন নিবেদিত আর্জেন্টিনার সার্পোটার হিসেবে আমার জন্য মানহানিকর।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি আমার ব্যক্তিগত ও সামাজিক জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে। যা দণ্ডবিধির তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন পরিপন্থি।’
বিষয়টি নিশ্চিত করে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

১৭ জুন, ২০২৬ ১৩:৪১

১৬ জুন, ২০২৬ ১৮:৫৬
পাবনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম সেলিম রেজা হাবিব তার মায়ের নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।
সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়।চিঠিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার। চিঠিটি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
চিঠির তথ্যানুযায়ী, পাবনার বেড়া উপজেলার ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ রাখার প্রস্তাব করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিদ্যমান নাম পরিবর্তনের জন্য এমপি এ কে এম সেলিম রেজা হাবিব নিজেই আবেদন জমা দেন।
এতে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৩.০৭.২০২৩ তারিখের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩) এর অনুচ্ছেদ ১৪.৫ অনুযায়ী উল্লিখিত প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও যৌক্তিকতাসহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব সুপারিশসহ প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রশাসনিক নথি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন নামই ছিল ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ । পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের ১৬/০২/২০১০ খ্রি: স্মারক নং- শিম/শা: ১১/৫-১/২০১০/১২৫ এর মাধ্যমে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ করা হয়।
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ এবং সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সি। তবে তার মুক্তির দাবিতে ইউনিয়ন বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যার দিকে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মীরা অংশ নেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মিছিল করছেন বিএনপির কিছু নেতাকর্মী। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে জোরালো বিতর্ক শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে একটি মামলায় গ্রেপ্তার করেছে পালং মডেল থানা পুলিশ। মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সোমবার (১৫ জুন) আটক করা হয়। তিনি বলেন, আটক ব্যক্তি ও তার সহযোগীরা পদ্মা সেতু সংলগ্ন এলাকায় গুপ্ত মিছিল ও সরকার বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার আওতায় রয়েছেন। বিষয়টি তদন্তাধীন এবং জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির একাংশের মিছিল করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির।
তিনি বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া একজন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীদের মিছিল করা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। এটি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ একটি ঘটনা।
তিনি আরও বলেন, যদি আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তখন তারা রাজনীতি করতে পারবে। অন্যথায় এ ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য নয়।
তবে এ মিছিলকে বিএনপির আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে অস্বীকার করেছেন বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মাদবর। তিনি দাবি করেন, এটি ইউনিয়ন বিএনপির কোনো কর্মসূচি ছিল না। ৮ নম্বর ওয়ার্ডের কিছু ব্যক্তি দলকে বিতর্কিত করতে এ মিছিল করেছে। বিষয়টি নিয়ে আমরা জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
ঘটনাটি ঘিরে শরীয়তপুরের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে স্থানীয় রাজনীতির অস্বাভাবিক ও ব্যতিক্রমী চিত্র হিসেবে উল্লেখ করছেন।

১৭ জুন, ২০২৬ ১৬:৩৪
১৭ জুন, ২০২৬ ১৬:০৯
১৭ জুন, ২০২৬ ১৫:৫২