আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল করার বিভিন্ন উদাহরণ রয়েছে। ক্ষমতার এই প্রভাব বিস্তার করে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বিলের পোলসংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত স্বর্ণিভর খালটির একটি অংশ দখল করেন আওয়ামী লীগ নেতা নান্নু কাজী। বছর সাতেক পূর্বে তিনি সেখানে একটি ভবনও করেছেন। এই ভবন নির্মাণের ফলে খালটি সংকুচিত হয়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এবং চাষবাদ করতে গিয়ে পানির অভাবে সীমাহীন ভোগান্তিতে পড়ছেন কৃষকেরা।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের চরকাউয়ার স্বনির্ভর খালের ২ কিলোমিটার অংশ পুনঃখনন কাজ চলমান রয়েছে। এই খনন তৎপরতা চলমান থাকার মধ্যেই পানিপ্রবাহ স্বাভাবিক করতে স্বৈরাচারের অনুগত নান্নু কাজীর ভবনটি অপসারধণের দাবি উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সাত বছর পুর্বে আওয়ামী লীগ নেতা নান্নু কাজী খালটি দখল করে ভবন নির্মাণ করতে গেলে স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়। কিন্তু নান্নু কাজী তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে কোনো বাধা মানেননি, এমনকি প্রশাসনের তরফ থেকে তাকে নিষেধ করা হলেও তিনি তাও শোনেননি। বরং ক্ষমতার প্রভাব বিস্তার করে খালের একটি অংশ দখল করে সেখানেই বাড়ি নির্মাণ করেন। এতে স্থানীয় কৃষকসহ জনসাধারণ ভোগান্তির শিকার হলেও ভয়ে কেউ মুখ খোলাস সাহস পাননি।
একাধিক কৃষক অভিযোগ করেন, নান্নু কাজী ক্ষমতা দেখাতেই খালের ওপর ভবন নির্মাণ করেছেন। গত ১৬ বছর এতে স্থানীয় কৃষকেরা দুর্ভোগে পড়লেও তার বিরুদ্ধে কেউ মুখস খোলার সাহস পর্যন্ত দেখায়নি। প্রথমে ২/৪জন প্রতিবাদ করলেও পরবর্তীতে রহস্যজনক কারণে তারা চেপে গিয়েছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পালা বদলের পর বিভিন্ন মহল থেকে খাল এবং জলাশয় উদ্ধারের দাবি ওঠে। বিশেষ করে এই বিষয়টির ওপর জোর দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরপরেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ পরিবেশের বিপর্যয় রোধে খাল এবং জলাশয় উদ্ধারে উদ্যোগ গ্রহণ করে, যা ধীরালয়ে মাঠপর্যায়ে বাস্তবায়ন দেখা যাচ্ছে।
চরকাউয়ার একাধিক বাসিন্দা নান্নু কাজীর ভবনটি খালের ওপর থেকে অপসারণ করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের কাছে জোরালো দাবি রেখেছেন। বিশেষ করে এক্ষেত্রে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০
বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক কাওসার হোসেন শিপন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র অনুসারী। আওয়ামী লীগ শাসনামলে তিনি রূপাতলী বাসস্ট্যান্ডে ব্যাপক প্রভাব বিস্তার করেন। এনিয়ে তার কর্মীদের সাথে স্থানীয় আরেক আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদের অনুসারীদের প্রায়শই সংঘাত-সংঘর্ষ হতো।
পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলা হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে তিনি অন্তর্ধানে চলে গিয়েছিলেন।
বরিশাল কোতয়ালি পুলিশের ওসি মি. মামুন জানান, বৃহস্পতিবার অপরাহ্ণে পুলিশ শহরের ২৪ নং ওয়ার্ডের রূপাতলীতে অভিযান চালিয়ে কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৩
পুলিশিং কার্যক্রম পরিচালনার অবকাঠামোগত সক্ষমতা আরো বাড়াতে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা ভবন (মেট্রো টাইপ-১) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বন্দর থানা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্সহ বরিশাল পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং বিএমপি কমিশনার বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় তারা থানার সার্বিক কার্যক্রম ও বিদ্যমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে বন্দর থানার প্রশাসনিক কার্যক্রম বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৯
বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, ‘অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে।’
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে। ভবিষ্যতে কোনো কাজে যাতে অনিয়ম ও দুর্নীতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। মাদকের বিরুদ্ধেও সরকারের অবস্থান কঠোর।’
মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় সভা হয়েছে জানিয়ে আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করা হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পরে প্রতিমন্ত্রী বরিশাল বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।’

০৭ জানুয়ারি, ২০২৬ ১৫:০৯
আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল করার বিভিন্ন উদাহরণ রয়েছে। ক্ষমতার এই প্রভাব বিস্তার করে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বিলের পোলসংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত স্বর্ণিভর খালটির একটি অংশ দখল করেন আওয়ামী লীগ নেতা নান্নু কাজী। বছর সাতেক পূর্বে তিনি সেখানে একটি ভবনও করেছেন। এই ভবন নির্মাণের ফলে খালটি সংকুচিত হয়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এবং চাষবাদ করতে গিয়ে পানির অভাবে সীমাহীন ভোগান্তিতে পড়ছেন কৃষকেরা।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের চরকাউয়ার স্বনির্ভর খালের ২ কিলোমিটার অংশ পুনঃখনন কাজ চলমান রয়েছে। এই খনন তৎপরতা চলমান থাকার মধ্যেই পানিপ্রবাহ স্বাভাবিক করতে স্বৈরাচারের অনুগত নান্নু কাজীর ভবনটি অপসারধণের দাবি উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সাত বছর পুর্বে আওয়ামী লীগ নেতা নান্নু কাজী খালটি দখল করে ভবন নির্মাণ করতে গেলে স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়। কিন্তু নান্নু কাজী তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে কোনো বাধা মানেননি, এমনকি প্রশাসনের তরফ থেকে তাকে নিষেধ করা হলেও তিনি তাও শোনেননি। বরং ক্ষমতার প্রভাব বিস্তার করে খালের একটি অংশ দখল করে সেখানেই বাড়ি নির্মাণ করেন। এতে স্থানীয় কৃষকসহ জনসাধারণ ভোগান্তির শিকার হলেও ভয়ে কেউ মুখ খোলাস সাহস পাননি।
একাধিক কৃষক অভিযোগ করেন, নান্নু কাজী ক্ষমতা দেখাতেই খালের ওপর ভবন নির্মাণ করেছেন। গত ১৬ বছর এতে স্থানীয় কৃষকেরা দুর্ভোগে পড়লেও তার বিরুদ্ধে কেউ মুখস খোলার সাহস পর্যন্ত দেখায়নি। প্রথমে ২/৪জন প্রতিবাদ করলেও পরবর্তীতে রহস্যজনক কারণে তারা চেপে গিয়েছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পালা বদলের পর বিভিন্ন মহল থেকে খাল এবং জলাশয় উদ্ধারের দাবি ওঠে। বিশেষ করে এই বিষয়টির ওপর জোর দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরপরেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ পরিবেশের বিপর্যয় রোধে খাল এবং জলাশয় উদ্ধারে উদ্যোগ গ্রহণ করে, যা ধীরালয়ে মাঠপর্যায়ে বাস্তবায়ন দেখা যাচ্ছে।
চরকাউয়ার একাধিক বাসিন্দা নান্নু কাজীর ভবনটি খালের ওপর থেকে অপসারণ করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের কাছে জোরালো দাবি রেখেছেন। বিশেষ করে এক্ষেত্রে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৮
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১