নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। আগুন-সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় নুর মোহাম্মদের বাড়িতে এ অভিযান চালানো হয়। নুর মোহাম্মদ সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক।
আটক ব্যক্তিরা হলেন ফতুল্লার লালপুর এলাকার ছানাউল্লার বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯) ও সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক নিশাদ জানিয়েছেন, তিনি পেশায় পোশাকশ্রমিক। মুন্না নামে এক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তাঁদের বিভিন্ন সময় মিটিং-মিছিলে নিয়ে যেতেন। কিছুদিন আগে বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করেন তাঁরা। মুন্নার এক ভাই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ওই বাড়িতে তাঁরা নিরাপদ বোধ করতেন। সেখানে একাধিক কর্মসূচির পাশাপাশি দলীয় গোপন বৈঠকও হয়েছে বলে দাবি করেন নিশাদ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। তিনি বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের মুঠোফোনে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলের ভিডিও পাওয়া গেছে। এ ছাড়া দেশের ভেতরে ও বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গ্রুপ চ্যাটিংয়ের তথ্য-প্রমাণও পাওয়া গেছে।'

২২ নভেম্বর, ২০২৬ ০৩:১৭
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের অংশ বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব করা হয়েছে। এ জন্য শিকাগো সিটি কাউন্সিলে একটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। এতে শহরের আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নাম ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ করার কথা বলা হয়েছে।
প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটির নতুন সম্মানসূচক নাম হবে এটি। অধ্যাদেশটি পাস হয়ে প্রকাশিত হলে তা কার্যকর হবে।
অধ্যাদেশে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও জনসেবার বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। এসব অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে ‘মাদার অব ডেমোক্রেসি’ বা গণতন্ত্রের মাতা হিসেবে অভিহিত করা হয়েছে।
এতে মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করা হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যুর পর গণতন্ত্র ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে সড়কটির নামকরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়।
প্রস্তাবনায় আরও বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে চলেছে। এ ছাড়া সড়কটির প্রস্তাবিত অংশের কাছেই অবস্থিত উইলিস টাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিশিষ্ট প্রকৌশলী ও স্থপতি ড. ফজলুর রহমান খানের সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরা হয়েছে। তিনি বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী হিসেবে ভবনটির নকশা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

২০ নভেম্বর, ২০২৬ ২০:০৯
রাজধানী ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে আটকে রেখে বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজীর কাছ থেকে ২ লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার পর রাতে ঢাকার বাসায় ফেরেন তিনি। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এই বিএনপি নেতা।শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ঢাকার বাসায় চিকিৎসাধীন ছিলেন।
মনিরুল হক ফরাজীর দাবি, অপহরণকারীরা তাঁর কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন ও আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয়। পরে আরও দেড় লাখ টাকা বিকাশের মাধ্যমে আদায় করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মনিরুল হক ফরাজী জানান, বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে নিজ গাড়িতে ঢাকার বাসা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁদের গাড়ি লক্ষ্য করে আলোর ঝলকানি দেন। সামনে এগিয়ে তাঁরা সড়কের ওপর গাছ ফেলে অবরোধ দেখতে পান।
কয়েকজন গাছ সরিয়ে দিলে তাঁরা গাড়ি নিয়ে সামনে এগোনোর চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে একদল লোক তাঁদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।
তিনি বলেন, গাড়ি থেকে নামিয়ে তাঁকে মারধর করা হয়। এতে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও চালক হাসানকেও মারধর করা হয়। পরে তাঁর মোবাইল ফোনে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে তাঁকে আরও মারধর করা হয়।
একপর্যায়ে ময়েন ও চালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও তাঁকে আটকে রাখা হয়। এরপর তাঁর কাছে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় অপহরণকারীরা। তাঁকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটতে বাধ্য করা হয়। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাঁকে আটকে রেখে আরও টাকা দাবি করা হয়। পরে বিকাশে দেড় লাখ টাকা পাঠানোর পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মনিরুল হক ফরাজী বলেন, প্রথমে অপহরণকারীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন ছিল। তাঁদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে পথ ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফেরেন। ঢাকায় চিকিৎসা নিয়েছেন। তবে এখনো সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ করেননি তিনি।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহৃত হওয়ার খবর পেয়ে তাঁরা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে তিনি ফিরে এসেছেন বলে খবর পেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিস্তারিত শুনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২০ নভেম্বর, ২০২৬ ১৯:১৯
রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানের শ্বশুরবাড়ি থেকে হাবিবুর রহমান নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে আটক করেছেন স্থানীয়রা। তিনি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে নাটোর সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন বলে স্থানীয়দের দাবি। তার বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় উত্তেজিত কয়েকজন তাকে মারধর করেন।
খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে হাবিবুর রহমানকে পুঠিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তী সময়ে তাকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে। এ কারণে তাকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

২২ নভেম্বর, ২০২৬ ১৭:৩০
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। আগুন-সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় নুর মোহাম্মদের বাড়িতে এ অভিযান চালানো হয়। নুর মোহাম্মদ সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক।
আটক ব্যক্তিরা হলেন ফতুল্লার লালপুর এলাকার ছানাউল্লার বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯) ও সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক নিশাদ জানিয়েছেন, তিনি পেশায় পোশাকশ্রমিক। মুন্না নামে এক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তাঁদের বিভিন্ন সময় মিটিং-মিছিলে নিয়ে যেতেন। কিছুদিন আগে বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করেন তাঁরা। মুন্নার এক ভাই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ওই বাড়িতে তাঁরা নিরাপদ বোধ করতেন। সেখানে একাধিক কর্মসূচির পাশাপাশি দলীয় গোপন বৈঠকও হয়েছে বলে দাবি করেন নিশাদ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। তিনি বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের মুঠোফোনে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলের ভিডিও পাওয়া গেছে। এ ছাড়া দেশের ভেতরে ও বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গ্রুপ চ্যাটিংয়ের তথ্য-প্রমাণও পাওয়া গেছে।'
২২ নভেম্বর, ২০২৬ ১৭:৩০
২২ নভেম্বর, ২০২৬ ১৭:২৪
২২ নভেম্বর, ২০২৬ ১৭:১৯
২২ নভেম্বর, ২০২৬ ১৫:৫২