ছবি:সংগৃহীত
রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ফ্ল্যাটে গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে যাওয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতে চুলা খোলা থাকায় ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। সকালে চুলা জ্বালাতে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে। এতে দগ্ধ হন একই ফ্ল্যাটের পাঁচ বাসিন্দা। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা গেছেন চারজন।
সর্বশেষ বুধবার (২৫ নভেম্বর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সামসুন নাহার (৫০) মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
এর আগে গত ১৯ নভেম্বর সকালে রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ারের একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
রাতে গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন বাসার লোকজন। গ্যাস ছড়িয়ে পড়েছিল ঘরে। সকালে চুলা জ্বালালে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে। দগ্ধ হন পাঁচজন। তাঁদের মধ্যে একে একে মারা গেলেন চারজন।
সর্বশেষ আজ বুধবার ভোরে মারা গেছেন সামসুন নাহার (৫০)। তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মারা যাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ারের ফ্ল্যাটটিতে ১৯ নভেম্বর সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রথমে মারা যান সাবা (৩০)। ২০ নভেম্বর বিকেলে তাঁর মৃত্যু হয়। পরদিন ভোরের দিকে মারা যায় তাঁর দেড় বছর বয়সী ছেলে মাহাব।
গতকাল মঙ্গলবার সকালে মারা যান সানজিদা (২০)। আর আজ ভোর পাঁচটার দিকে মারা যান সানজিদার মা সামসুন নাহার।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। মাহাবের পুড়েছিল ৫৭ শতাংশ। সানজিদা ও সামসুন নাহারের শরীরের যথাক্রমে ৩৭ ও ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
এ ঘটনায় দগ্ধ অপর ব্যক্তি আবদুর রহমান (৩২) সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাঁর শরীরের ৬ শতাংশ পুড়েছিল।
‘রাতে গ্যাস ছড়িয়ে পড়েছিল ঘরে’
প্রতিবেশী সুমনের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগের রাতে বাসার লোকজন রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালিয়েছিলেন। কিন্তু তখন গ্যাস না থাকায় রান্না করা সম্ভব হয়নি। পরে তাঁরা চুলা বন্ধ করতে ভুলে যান। রাতের কোনো এক সময় গ্যাস আসে। চুলা থেকে গ্যাস ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। সকালে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। মুহূর্তেই তা পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে।
কাঞ্চন টাওয়ার নামের দশতলা আবাসিক ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে আবদুর রহমান পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। একই ফ্ল্যাটে সাবলেট থাকতেন সামসুন নাহার ও তাঁর মেয়ে সানজিদা।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডে সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর ছেলে মাহাবের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া সানজিদা ও সামসুন নাহারের শরীরের যথাক্রমে ৩৭ ও ৪০ শতাংশ পুড়ে যায়।
এ ঘটনায় দগ্ধ অপর ব্যক্তি আবদুর রহমান (৩২) চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাঁর শরীরের ৬ শতাংশ পুড়েছিল।
রাতে যেভাবে ছড়িয়ে পড়ে গ্যাস
প্রতিবেশী সুমনের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগের রাতে ওই ফ্ল্যাটের বাসিন্দারা রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালিয়েছিলেন। তবে তখন গ্যাস সরবরাহ না থাকায় রান্না করা সম্ভব হয়নি। পরে চুলা বন্ধ না করেই তাঁরা ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় গ্যাস সরবরাহ চালু হলে চুলা দিয়ে গ্যাস বের হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
সকালে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে। এতে পাঁচজন দগ্ধ হন।
কাঞ্চন টাওয়ার নামের ১০ তলা আবাসিক ভবনটির তৃতীয় তলার ওই ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন আবদুর রহমান। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। একই ফ্ল্যাটে সাবলেট হিসেবে থাকতেন সামসুন নাহার ও তাঁর মেয়ে সানজিদা।

২৫ নভেম্বর, ২০২৬ ১৮:৩১
আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করেছে দলটি।
বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৪৮
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার পারচৌকা এলাকার একটি ধানক্ষেতের পাশে এ ঘটনা ঘটে।
নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার লম্বাটোলা গ্রামের মর্তুজার ছেলে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
পুলিশের দাবি, পারচৌকা এলাকার একটি ধানক্ষেতের পাশে টমাস আলীসহ চার যুবক ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বিস্ফোরণে আহত অপর তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল তৈরির বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৪১
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির আরও ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে তাঁরা দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন- পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং ইউনিয়ন বিএনপির সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা জানান, দীর্ঘদিন ধরে পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তবে সম্প্রতি টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। এ কারণে দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ ছাড়া ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত থাকবেন না বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন তাঁরা।
এ বিষয়ে জানতে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
যেভাবে বাড়ছে পদত্যাগের সংখ্যা
গত ১৫ নভেম্বর লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া হয় এবং পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়।
এসব ঘটনার পর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি ও প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতাকর্মী সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
নতুন করে আরও ছয় নেতার পদত্যাগের ঘোষণায় টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের পদত্যাগকারী নেতাকর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘আজ টুঙ্গিপাড়া উপজেলা পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতার পদত্যাগের বিষয়ে আমার জানা নেই। তবে এর আগে কয়েকজন পদত্যাগ করেছেন বলে লোকমুখে শুনেছি।’

২৫ নভেম্বর, ২০২৬ ১২:৫২
রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ফ্ল্যাটে গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে যাওয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতে চুলা খোলা থাকায় ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। সকালে চুলা জ্বালাতে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে। এতে দগ্ধ হন একই ফ্ল্যাটের পাঁচ বাসিন্দা। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একে একে মারা গেছেন চারজন।
সর্বশেষ বুধবার (২৫ নভেম্বর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সামসুন নাহার (৫০) মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
এর আগে গত ১৯ নভেম্বর সকালে রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ারের একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
রাতে গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন বাসার লোকজন। গ্যাস ছড়িয়ে পড়েছিল ঘরে। সকালে চুলা জ্বালালে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে। দগ্ধ হন পাঁচজন। তাঁদের মধ্যে একে একে মারা গেলেন চারজন।
সর্বশেষ আজ বুধবার ভোরে মারা গেছেন সামসুন নাহার (৫০)। তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মারা যাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ারের ফ্ল্যাটটিতে ১৯ নভেম্বর সকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রথমে মারা যান সাবা (৩০)। ২০ নভেম্বর বিকেলে তাঁর মৃত্যু হয়। পরদিন ভোরের দিকে মারা যায় তাঁর দেড় বছর বয়সী ছেলে মাহাব।
গতকাল মঙ্গলবার সকালে মারা যান সানজিদা (২০)। আর আজ ভোর পাঁচটার দিকে মারা যান সানজিদার মা সামসুন নাহার।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। মাহাবের পুড়েছিল ৫৭ শতাংশ। সানজিদা ও সামসুন নাহারের শরীরের যথাক্রমে ৩৭ ও ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
এ ঘটনায় দগ্ধ অপর ব্যক্তি আবদুর রহমান (৩২) সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাঁর শরীরের ৬ শতাংশ পুড়েছিল।
‘রাতে গ্যাস ছড়িয়ে পড়েছিল ঘরে’
প্রতিবেশী সুমনের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগের রাতে বাসার লোকজন রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালিয়েছিলেন। কিন্তু তখন গ্যাস না থাকায় রান্না করা সম্ভব হয়নি। পরে তাঁরা চুলা বন্ধ করতে ভুলে যান। রাতের কোনো এক সময় গ্যাস আসে। চুলা থেকে গ্যাস ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। সকালে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। মুহূর্তেই তা পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে।
কাঞ্চন টাওয়ার নামের দশতলা আবাসিক ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে আবদুর রহমান পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। একই ফ্ল্যাটে সাবলেট থাকতেন সামসুন নাহার ও তাঁর মেয়ে সানজিদা।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডে সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর ছেলে মাহাবের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া সানজিদা ও সামসুন নাহারের শরীরের যথাক্রমে ৩৭ ও ৪০ শতাংশ পুড়ে যায়।
এ ঘটনায় দগ্ধ অপর ব্যক্তি আবদুর রহমান (৩২) চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাঁর শরীরের ৬ শতাংশ পুড়েছিল।
রাতে যেভাবে ছড়িয়ে পড়ে গ্যাস
প্রতিবেশী সুমনের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগের রাতে ওই ফ্ল্যাটের বাসিন্দারা রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালিয়েছিলেন। তবে তখন গ্যাস সরবরাহ না থাকায় রান্না করা সম্ভব হয়নি। পরে চুলা বন্ধ না করেই তাঁরা ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় গ্যাস সরবরাহ চালু হলে চুলা দিয়ে গ্যাস বের হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
সকালে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে। এতে পাঁচজন দগ্ধ হন।
কাঞ্চন টাওয়ার নামের ১০ তলা আবাসিক ভবনটির তৃতীয় তলার ওই ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন আবদুর রহমান। তিনি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। একই ফ্ল্যাটে সাবলেট হিসেবে থাকতেন সামসুন নাহার ও তাঁর মেয়ে সানজিদা।
২৫ নভেম্বর, ২০২৬ ১৮:৩১
২৫ নভেম্বর, ২০২৬ ১৮:০৬
২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৪৮
২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৪১