নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার তথ্য উঠে এসেছে প্রধান আসামি কর্নেল (অবসরপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। জবানবন্দিতে তারেক সাঈদ উল্লেখ করেছেন, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।
বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, নারায়ণগঞ্জের সাত খুন দেশের অন্যতম নৃশংস অপরাধ। মামলার নথিপত্র ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাঁদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয়। লাশ পানিতে ভেসে ওঠা ঠেকাতে পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। আসামিদের জবানবন্দির সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও মিল রয়েছে।
সাত খুন মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল নিজে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেন। শুনানিতে হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশের পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ তথ্য আদালতের নজরে আনা হয়। বুধবার দিনভর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলাটির শুনানি অব্যাহত থাকার কথা রয়েছে।
জিয়াউল আহসানকে সাত খুন মামলায় আসামি না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে এ মামলার বিচার হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ভিন্ন। এ মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি, সেটি আলাদা বিষয়। তবে মামলার সাক্ষ্য ও জবানবন্দিতে তাঁর নাম এবং দায়িত্বের বিষয়টি উঠে এসেছে। এ কারণে ইতোমধ্যে সম্পন্ন বিচারিক প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।
মামলার রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্ট বিভাগ ১৫ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে হাইকোর্টের এ রায় বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে।
এদিকে আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। অ্যাটর্নি জেনারেল জানান, এর অংশ হিসেবে নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপিল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে চারটি আলোচিত মামলার শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাগুলো হলো—নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েটের আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলা।

২৫ নভেম্বর, ২০২৬ ১৮:০৬
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ভবনের টিকিট কাউন্টার এলাকায় স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবন চত্বরে এ ঘটনা ঘটে।
আটক দুই নারী হলেন শামসুন্নাহার (২৫) ও সাদিয়া (৩৫)। তাদের বাড়ি ময়মনসিংহের নেত্রকোনা এলাকায় বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিয়মিত দায়িত্ব পালনের সময় দুই নারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন আনসার সদস্যরা। একপর্যায়ে স্বর্ণের চেইন চুরির অভিযোগে তাদের আটক করা হয়।
অভিযানে অংশ নেওয়া আনসার সদস্যরা জানান, পিসি নাগর আলীর নেতৃত্বে এপিসি রাকেশ ও নারী আনসার সদস্য শিউলি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে ওই দুই নারীকে আটক করেন।
পরে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তবে আটক দুই নারীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

২৫ নভেম্বর, ২০২৬ ১৪:৪৩
স্ত্রীর দেওয়া কিডনিতে নতুন জীবন ফিরে পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার শিক্ষক সুদাম পাল। দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন স্ত্রী মন্দিরা রানী পাল। ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে এই শিক্ষক দম্পতির কিডনি প্রতিস্থাপন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভারতে অবস্থানরত মন্দিরা রানী পালের ভাই সবুজ কুমার পাল মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুদাম পাল গৌরনদী উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর স্ত্রী মন্দিরা রানী পাল একই উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সবুজ কুমার পাল জানান, ২৪ নভেম্বর ভারতের স্থানীয় সময় সকাল ১০টার দিকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ সময়ের অস্ত্রোপচার শেষে ওইদিন সন্ধ্যায় চিকিৎসকেরা সফলভাবে সার্জারি সম্পন্ন করেন।
সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা। তাঁদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। ২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটির জীবনে নেমে আসে অনিশ্চয়তা।
তিনি বলেন, দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল।
স্বামীর প্রতি গভীর ভালোবাসা থেকে মন্দিরা বলেছিলেন, ‘আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!’
গিয়াস উদ্দিন মিয়া আরও জানান, কিডনি প্রতিস্থাপনের জন্য আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়।
হাসপাতালের ডিপার্টমেন্ট অব ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্টেশন, রোবোটিক অ্যান্ড ইউরো-অনকোলজির চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসা ও প্রয়োজনীয় ফলোআপ চলে। সব প্রস্তুতি শেষে ২৪ নভেম্বর সফলভাবে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর এই কিডনি দান ভালোবাসা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত।
শিক্ষক দম্পতির এই ঘটনায় পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়েছে। সফল অস্ত্রোপচারের খবরে দুই পরিবারের সদস্যদের মধ্যেও স্বস্তি ফিরেছে।

২৫ নভেম্বর, ২০২৬ ১২:৩৯
কয়েক দফায় উদ্বোধনের তারিখ ঘোষণা করা হলেও চালু হয়নি বরিশালের ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল। নির্মাণকাজ শেষ হওয়ার পরও বিদ্যুৎ উপকেন্দ্র, প্রয়োজনীয় জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম স্থাপন ও প্রশাসনিক জটিলতায় বছরের পর বছর আটকে ছিল হাসপাতালটির কার্যক্রম। এবার চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে উপ-পরিচালক নিয়োগসহ প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
বরিশাল নগরীর আমানতগঞ্জে নির্মিত হাসপাতালটি চালু হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। বিশেষ করে জটিল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ঢাকায় ছুটে যাওয়ার প্রবণতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শুধু বরিশাল নয়, দেশের আরও চারটি স্থানে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালগুলো রয়েছে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায়। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বরিশালের শিশু হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি। প্রায় ১৯ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভবনটির কার্যক্রম ২০১৯ সালে চালুর পরিকল্পনা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ না হওয়া এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি।
২০২৫ সালের এপ্রিলেও ভবনের কাজ শেষ হওয়ার পর বিদ্যুতের আলাদা সাবস্টেশন নির্মাণ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় কার্যক্রম শুরু করা যায়নি। সে সময় হাসপাতাল পরিচালনার জন্য প্রায় ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন হলেও কাউকে নিয়োগ দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন পরিচালক।
এ ছাড়া হাসপাতালের ভবন বুঝে নেওয়া নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন কার্যালয় ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে প্রশাসনিক জটিলতা ছিল। লিফট, বিদ্যুৎ উপকেন্দ্র ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ প্রয়োজনীয় কিছু অবকাঠামোগত কাজও বিভিন্ন সময়ে অসম্পূর্ণ ছিল। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্রের অভাবেও কার্যক্রম শুরু করা যায়নি।
২০২৫ সালের এপ্রিলের শেষ দিকে তৎকালীন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ হাসপাতাল পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছিলেন। পরে ২০২৬ সালের ১১ মে বরিশাল সফরে এসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ১ আগস্টের মধ্যে হাসপাতালটি চালুর ঘোষণা দেন। ২ জুন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারও আগস্টের মধ্যে চালুর সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
সর্বশেষ গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালসহ দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল অক্টোবর মাসে একযোগে উদ্বোধনের সম্ভাবনার কথা জানান। কিন্তু অক্টোবরেও হাসপাতালটি চালু হয়নি।
গত ৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার জানিয়েছিলেন, হাসপাতালের আসবাবপত্র এলেও কিছু চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ তখনো আসেনি। চিকিৎসকদের পদ ও বেতন কোড তৈরির কাজ সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের মধ্যে বহির্বিভাগ চালুর সম্ভাবনার কথাও জানিয়েছিলেন তিনি।
হাসপাতালগুলোর কার্যক্রম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হয়েছেন ডা. মো. বেলাল হোসেন, বরিশালে ডা. মো. মজিবর রহমান, রংপুরে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লায় ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনায় ডা. শওকত আলী। তাঁদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
পাঁচটি হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসকের ১০টি পদ রয়েছে। এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পাঁচটি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, জরুরি বিভাগের চিকিৎসক ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগের জন্য ২০টি পদ রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা সুবিধা থাকবে। শিশুদের চিকিৎসায় নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার ও কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। হাসপাতালগুলোর আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও শেষ হয়েছে।
এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয় বিভাগে অব্যবহৃত অবস্থায় থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালগুলো সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের জানিয়েছিলেন, বছরের শেষ দিকে পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করা হবে। এ জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি এবং চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার কাজ এগিয়ে নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা হাসপাতালটি এবার সত্যিই চালু হবে কি না, তা নিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের আগ্রহ রয়েছে। আগের একাধিক ঘোষণার পরও কার্যক্রম শুরু না হওয়ায় এবার শুধু উদ্বোধন নয়, পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর বিষয়টিকেই গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।’

২৫ নভেম্বর, ২০২৬ ১৬:২০
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার তথ্য উঠে এসেছে প্রধান আসামি কর্নেল (অবসরপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। জবানবন্দিতে তারেক সাঈদ উল্লেখ করেছেন, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।
বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, নারায়ণগঞ্জের সাত খুন দেশের অন্যতম নৃশংস অপরাধ। মামলার নথিপত্র ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাঁদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয়। লাশ পানিতে ভেসে ওঠা ঠেকাতে পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। আসামিদের জবানবন্দির সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও মিল রয়েছে।
সাত খুন মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল নিজে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেন। শুনানিতে হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশের পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ তথ্য আদালতের নজরে আনা হয়। বুধবার দিনভর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলাটির শুনানি অব্যাহত থাকার কথা রয়েছে।
জিয়াউল আহসানকে সাত খুন মামলায় আসামি না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে এ মামলার বিচার হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ভিন্ন। এ মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি, সেটি আলাদা বিষয়। তবে মামলার সাক্ষ্য ও জবানবন্দিতে তাঁর নাম এবং দায়িত্বের বিষয়টি উঠে এসেছে। এ কারণে ইতোমধ্যে সম্পন্ন বিচারিক প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।
মামলার রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্ট বিভাগ ১৫ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে হাইকোর্টের এ রায় বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে।
এদিকে আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। অ্যাটর্নি জেনারেল জানান, এর অংশ হিসেবে নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপিল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে চারটি আলোচিত মামলার শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাগুলো হলো—নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েটের আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলা।
২৫ নভেম্বর, ২০২৬ ১৮:৩১
২৫ নভেম্বর, ২০২৬ ১৮:০৬
২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৪৮
২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৪১