বরিশালে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন দুই নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার (৯ নভেম্বর) সকালে বরিশালের ডিডাব্লিউএফ নার্সিং কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে বলেন, অন্যায়ভাবে অন্তুর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেবেন না।একই সঙ্গে বিএনএমসির ডিসেম্বর ২০২৬ সালের পরীক্ষাও বর্জন করেন তাঁরা।
আন্দোলনকারী শিক্ষার্থী তন্দ্রা শিকদার অভিযোগ করে বলেন, কলেজ প্রশাসনের বিভিন্ন অনিয়মের মধ্যে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১২ হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলো । এ টাকা বাতিলের দাবিতে আন্দোলন করায় আমাদের সহপাঠী অন্তুকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না।
বহিষ্কৃত শিক্ষার্থী অন্তু বিশ্বাস বলেন, তাঁদের ব্যাচের প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে জনপ্রতি ১২ হাজার টাকা নেওয়া হয়েছিল। এ নিয়ে গত এপ্রিল মাসে আমরা আন্দোলন করি। তখন কলেজ প্রশাসন নোটিশ দিয়ে আমাদের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের হয়রানি না করার আশ্বাস দিয়েছিল । কিন্তু সাত মাস পর হঠাৎ আমাকে বহিষ্কার করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে মুঠোফোনে শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তিনি।
এর আগে গত ২ নভেম্বর আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রওশন জাহানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অন্তু বিশ্বাসকে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি, শিক্ষার পরিবেশ নষ্ট, শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, কক্ষে তালাবদ্ধ করে রাখা, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ, শিক্ষকদের মুঠোফোনে হুমকি এবং ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ আনা হয়। পাশাপাশি তাঁর কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিস বাধাগ্রস্ত হওয়ার কথাও উল্লেখ করা হয়।
এঘটনায় কলেজের অধ্যক্ষ রওশন জাহান এবং পরিচালক মো. জহিরুল ইসলামকে একাধিক বার ফোন করে কোন সাঁড়া মেলেনি।

০৯ নভেম্বর, ২০২৬ ২৩:৪২
পটুয়াখালীর বাউফলে এক সাংবাদিকের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার বাউফল প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু। মামলার নম্বর ৩১৩/২০২৬ (বরিশাল)।
মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডি থেকে কামরুজ্জামান বাচ্চুর স্ত্রীকে নিয়ে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়। এতে তাঁর পরিবারের সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী কে. এম. মাহাবুবুর রহমান সেন্টু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে একটি মহল মানুষের সম্মানহানি ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব অপরাধের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ জরুরি। আদালত অভিযোগ আমলে নিয়ে বাউফল থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
বাদী কামরুজ্জামান বাচ্চু বলেন, তিনি এ মামলার মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন। ভবিষ্যতে কোনো সাংবাদিক কিংবা সুশীল সমাজের প্রতিনিধিকে নিয়ে যেন কেউ কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রকাশ করতে না পারে, সে লক্ষ্যেই আইনের আশ্রয় নিয়েছেন।’

০৯ নভেম্বর, ২০২৬ ২৩:২৩
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে ঝটিকা আনন্দ মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৯, ১১ ও ১২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
নাম উল্লেখ করা আসামিরা হলেন—বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য গোলাম কিবরিয়া রিজন, রাসেল, আব্দুল মান্নান সন্যামত, সুমন হাওলাদার ওরফে ‘কবুতর সুমন’, লিটন মিত্র, জোবায়ের রহমান, জিন্নাহ মীর, সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুম, হাদিস মীর এবং জামাল হাওলাদার।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর বিকেল ৩টার দিকে নগরীর পুলিশ লাইন্স রোডের এন হোসেন ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত সেখান থেকে সরে যান। পুলিশ ধাওয়া করেও তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
তবে পরবর্তী সময়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

০৯ নভেম্বর, ২০২৬ ২২:১২
বরিশালের গৌরনদীতে মায়ের বকাঝকার পর অভিমান করে আত্মহত্যা করেছে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামের এক মাদরাসাছাত্রী। পরিবারের সদস্যদের ভাষ্য, টিকটক করা নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটেছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া জান্নাতুল খানম জান্নাত ওই গ্রামের ইতালিপ্রবাসী মো. কামাল সরদারের মেয়ে। সে সুন্দরদী গাউসিয়া আবেদিয়া সুন্নিয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, পড়াশোনার সময় টিকটক করায় শনিবার বিকেলে জান্নাতকে বকাঝকা করেন তার মা। এরপর মায়ের ওপর অভিমান করে সে।রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মো. আলাউদ্দিন আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

০৯ নভেম্বর, ২০২৬ ১৭:৫৫
বরিশালে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ছাত্রত্ব পুনর্বহালের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন দুই নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার (৯ নভেম্বর) সকালে বরিশালের ডিডাব্লিউএফ নার্সিং কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা ঘোষণা দিয়ে বলেন, অন্যায়ভাবে অন্তুর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেবেন না।একই সঙ্গে বিএনএমসির ডিসেম্বর ২০২৬ সালের পরীক্ষাও বর্জন করেন তাঁরা।
আন্দোলনকারী শিক্ষার্থী তন্দ্রা শিকদার অভিযোগ করে বলেন, কলেজ প্রশাসনের বিভিন্ন অনিয়মের মধ্যে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১২ হাজার টাকা হাতিয়ে নিচ্ছিলো । এ টাকা বাতিলের দাবিতে আন্দোলন করায় আমাদের সহপাঠী অন্তুকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না।
বহিষ্কৃত শিক্ষার্থী অন্তু বিশ্বাস বলেন, তাঁদের ব্যাচের প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে জনপ্রতি ১২ হাজার টাকা নেওয়া হয়েছিল। এ নিয়ে গত এপ্রিল মাসে আমরা আন্দোলন করি। তখন কলেজ প্রশাসন নোটিশ দিয়ে আমাদের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের হয়রানি না করার আশ্বাস দিয়েছিল । কিন্তু সাত মাস পর হঠাৎ আমাকে বহিষ্কার করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে মুঠোফোনে শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তিনি।
এর আগে গত ২ নভেম্বর আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রওশন জাহানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অন্তু বিশ্বাসকে বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি, শিক্ষার পরিবেশ নষ্ট, শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, কক্ষে তালাবদ্ধ করে রাখা, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ, শিক্ষকদের মুঠোফোনে হুমকি এবং ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ আনা হয়। পাশাপাশি তাঁর কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিস বাধাগ্রস্ত হওয়ার কথাও উল্লেখ করা হয়।
এঘটনায় কলেজের অধ্যক্ষ রওশন জাহান এবং পরিচালক মো. জহিরুল ইসলামকে একাধিক বার ফোন করে কোন সাঁড়া মেলেনি।
০৯ নভেম্বর, ২০২৬ ২৩:৪৭
০৯ নভেম্বর, ২০২৬ ২৩:৪২
০৯ নভেম্বর, ২০২৬ ২৩:২৩
০৯ নভেম্বর, ২০২৬ ২২:১২