সাবেক কাউন্সিলর আক্তারুজ্জামান হিরু
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ মে) গভীর রাতে নগরীর ফকিরবাড়ি রোডের তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বরিশাল সদর রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলার আসামি ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরু।

১০ নভেম্বর, ২০২৬ ১৮:৫৭
বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি, তাঁকে মারধর এবং মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা মো. মাহবুব মোল্লার দলীয় পদ স্থগিত করা হয়েছে। তিনি মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অহিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁর পদ স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে মাহবুব মোল্লার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে দলীয় কার্যক্রমে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ঠিকাদার মো. রুস্তম হাওলাদারের করা মামলায় মাহবুব মোল্লা (৪৫), তাঁর ছেলে মো. মুবিন মোল্লা (২২) ও সহযোগী মো. সাকিব হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ঠিকাদারের কাছ থেকে নিয়ে যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই নির্মাণকাজের সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন রুস্তম হাওলাদার। গত ৭ নভেম্বর রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়ের কাছে কাজ অব্যাহত রাখতে তাঁর কাছে তিন লাখ টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয় এবং প্রায় এক লাখ ১০ হাজার টাকা দামের একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
তবে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন মাহবুব মোল্লা। তাঁর দাবি, ঠিকাদার রুস্তম হাওলাদারের কাছে তাঁর দুই লাখ টাকা পাওনা ছিল। সেই টাকা পরিশোধ না করায় মোটরসাইকেলটি নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে ঠিকাদারের মোটরসাইকেলও। তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১০ নভেম্বর, ২০২৬ ১০:৪২
আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে দিনটি গভীর শ্রদ্ধা ও তাৎপর্যের সঙ্গে স্মরণ করা হয়। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনে রাজধানীর রাজপথে পুলিশের গুলিতে প্রাণ হারান গণতন্ত্রকামী যুবক নূর হোসেন।
তার আত্মত্যাগ বাংলাদেশের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। বুকে ‘গণতন্ত্র মুক্তি পাক’ এবং পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে রাজপথে নেমেছিলেন তিনি। সেই ছবি পরবর্তী সময়ে গণতন্ত্রের দাবিতে মানুষের প্রতিবাদের অন্যতম প্রতীকে পরিণত হয়।
১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে রাজধানী ঢাকায় ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও গণতন্ত্রকামী মানুষের অংশগ্রহণে রাজপথ উত্তাল হয়ে ওঠে। কর্মসূচির অংশ হিসেবে সচিবালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচিও পালিত হয়।
সেদিন বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে অংশ নেন নূর হোসেন। গুলিস্তানের তৎকালীন জিরো পয়েন্ট এলাকায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। একই দিনে প্রাণ হারান যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল ও ক্ষেতমজুর আন্দোলনের নেতা আমিনুল হুদা টিটো।
নূর হোসেনের মৃত্যুর ঘটনা দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। তাঁর বুকে-পিঠে লেখা স্লোগানসহ আলোকচিত্রটি স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম প্রতীকে পরিণত হয়। তাঁর আত্মত্যাগসহ অসংখ্য মানুষের আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গুলিস্তানের ঐতিহাসিক জিরো পয়েন্টের নামকরণ করা হয় ‘শহীদ নূর হোসেন চত্বর’। প্রতিবছর ১০ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করে।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালনের কথা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি হাতে নিয়েছে।
নূর হোসেনের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। তাঁর সেই প্রতিবাদী স্লোগান আজও মানুষের অধিকার, গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্মরণ করিয়ে দেয়।
১০ নভেম্বর শুধু একজন শহীদের স্মরণে নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী মানুষের ইতিহাস স্মরণ করারও দিন।

১০ নভেম্বর, ২০২৬ ০৯:০৯
বরিশালসহ দেশের ৮ বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৫ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

২৭ মে, ২০২৫ ০৯:০৫
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ মে) গভীর রাতে নগরীর ফকিরবাড়ি রোডের তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বরিশাল সদর রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলার আসামি ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরু।
১০ নভেম্বর, ২০২৬ ২৩:২৪
১০ নভেম্বর, ২০২৬ ১৮:৫৭
১০ নভেম্বর, ২০২৬ ১৭:৩৯
১০ নভেম্বর, ২০২৬ ১৫:৫২