Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১১ জুন, ২০২৫ ১৩:৩১
ময়মনসিংহে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে মো. মঞ্জুরুল হাসান (৪১) নামে এক হেলপার নিহত হয়েছেনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন যাত্রী।
বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মঞ্জুরুল হাসান শেরপুরের শ্রীবরদীর বাসিন্দা। তিনি বাসের হেল্পার ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, জুনায়েদ এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি শেরপুর থেকে ছেড়ে এসে ঢাকার দিকে যাচ্ছিল।
সকাল পৌনে ৮টার দিকে চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে পর্যন্ত আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা ডিভাইডারের ওপরে উঠে ডিভাইডার ভেঙে সড়কে উল্টে যায়।
এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার মঞ্জুরুল হাসান মারা যান। এতে আহত হয়েছেন অন্তত ১৯ জন যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
তিনি বলেন, গাড়ি চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় হাসপাতালে ১৯ জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে শিশুসহ সাতজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

২৯ মার্চ, ২০২৬ ১৪:৩৮
মেহেরপুরের গাংনী ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল চালক ও ফিলিং স্টেশন কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
এসময় হাতাহাতির মাঝে পড়ে গোপাল চন্দ্র নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী ফিলিং স্টেশনে মোটরসাইকেল প্রতি ৫০০ টাকার নির্ধারিত সীমায় জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিলো। কিছু মোটরসাইকেল চালক অতিরিক্ত জ্বালানি নিতে চাইলে ফিলিং স্টেশনে কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে তা হাতাহাতি পর্যায়ে গড়ায়। পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে আসেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এসময় উভয় পক্ষের মধ্যে পড়ে মারধরের শিকার হন পুলিশ কনস্টেবল গোপাল চন্দ্র। তাকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহত গোপাল চন্দ্রকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, বিষয়টির তদন্ত চলছে, হামলাকারীদের পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৯ মার্চ, ২০২৬ ১২:১৮
নড়াইলের সদরে তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যা করেছে চালক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
শনিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাহিদ সরদার (৩৫) সদরের পেড়লী গ্রামের আকমার সরদারের ছেলে। আহত জিহাদুল (২৭) চামরুল গ্রামের জোহর আলীর ছেলে।
ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের বাগ্বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়।
বাগ্বিতণ্ডা পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে রওয়ানা দেন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে থাকে ট্রাকচালক। তুলারামপুর রেল সেতুর নিচে চাপা দিয়ে নাহিদ নিহত হন। গুরুতর আহত হন জিহাদুল।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি শেখ সেকেন্দার আলী কালবেলা বলেন, ট্রাকচাপায় নাহিদ নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

২৮ মার্চ, ২০২৬ ২১:৩২
দেশের সুপারশপ চেইন ‘স্বপ্ন’র গ্রাহক ডেটাবেজ হ্যাক করে ১৫ লাখ মার্কিন ডলার দাবি করেছে হ্যাকাররা। যা বাংলাদেশি মুদ্রায় ১৮ কোটি টাকা।
‘স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বছরের ২০ আগস্ট আন্তর্জাতিকভাবে কুখ্যাত র্যানসমওয়্যার গ্রুপ সদস্যরা স্বপ্ন কর্তৃপক্ষের কাছে দেড় মিলিয়ন মার্কিন ডলার চাঁদা দাবি করে।
কিন্তু সাইবার অপরাধীদের এ চরম অযৌক্তিক ও বেআইনি দাবির কাছে 'স্বপ্ন' কোনো ধরনের আপস করেনি। আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে জানাতে চাই যে, অপরাধীদের সঙ্গে কোনো প্রকার আর্থিক আপস করা আমাদের প্রাতিষ্ঠানিক নীতি ও নৈতিকতার পরিপন্থি।
এ বিষয়ে এসিআই লজিস্টিকস লিমিটেড এক বিবৃতিতে জানায়, গ্রাহকদের তথ্যের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এরই মধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ দেশের শীর্ষস্থানীয় সব গোয়েন্দা সংস্থাকে এ সাইবার হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে - তাদের সার্বিক সহায়তায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সাব্বির নাসির বলেন, গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। গ্রাহকের অবিচল আস্থার জন্যই ‘স্বপ্ন’ আজ দেশের শীর্ষ রিটেইল চেইন, এবং এ আস্থা ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। আমরা আপনাদের নিশ্চিত করতে চাই যে গ্রাহকের সংবেদনশীল ব্যক্তিগত আর্থিক তথ্য সুরক্ষিত রয়েছে।
বরিশাল টাইমস