বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাডেমিক ও গবেষণায় সক্ষমতা বৃদ্ধিতে হিট প্রকল্পের আওতায় ৬ কোটি টাকার দুইটি প্রকল্প চূড়ান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য এই প্রকল্প গ্রহণ করে।
গবেষণার জন্য ববির সমাজ বিজ্ঞান বিভাগ প্রায় এক কোটি টাকা, রসায়ন বিভাগ পাঁচ কোটি টাকার প্রকল্প পেয়েছে। একই খাতে ববির ব্যবস্থাপনা বিভাগ প্রকল্প পেলেও টাকার অংশ জানা যায়নি।
এই প্রকল্পগুলোতে গবেষক সহকারী হিসাবে কাজ করবে ববির ১০ শিক্ষক। এই তথ্য নিশ্চিত করেছেন ববি অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
প্রাথমিকভাবে ববি থেকে মোট ৬টি প্রকল্প ছাড়াও বিভিন্ন বিভাগ থেকে স্ব স্ব উদ্যোগে কিছু প্রকল্প জমা পড়লেও শেষ পর্যন্ত ৩ প্রকল্পটি চূড়ান্ত করা হয়। গত ২৭ আগস্ট এই অভূতপূর্ব সাফল্য অর্জন করা হয় বলে জানিয়েছে ববির পরিকল্পনা দপ্তর।
এই প্রকল্পের অনুমোদনের খবরে ববির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এই অর্জন একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। মোট প্রকল্প ব্যয়ের ৫০ দশমিক ৯৬ শতাংশ বহন করবে বাংলাদেশ সরকার।
বাকি ৪৯ দশমিক ৪ শতাংশ বহন করবে বিশ্বব্যাংক। এ প্রকল্পের মূল লক্ষ্য দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও রূপান্তর সাধন। বিশেষ করে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা কার্যক্রমকে আরও বেশি উৎসাহিত ও গতিশীল করা হচ্ছে এ প্রকল্পের মাধ্যমে।
তথ্যমতে, উচ্চশিক্ষার গুণগত উৎকর্ষ সাধনের মাধ্যমে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন উদ্দেশ্যে প্রকল্পটি নেওয়া হয়েছে। এর আওতায় বাজার চাহিদাভিত্তিক শিক্ষাক্রম প্রণয়ন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সংযোগ বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা ও প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা, বিডিআরের সক্ষমতা বৃদ্ধি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কার্যক্রম বেগবান করা, ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠা করা, প্রতিযোগিতামূলক গবেষণার উদ্ভাবনী প্রকল্প চালু করা ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে।
ববির পরিকল্পনা দপ্তরের তথ্যানুযায়ী, গবেষণা সহকারী কাজ করবেন ববির রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হালিমা খাতুন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবির হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ওহিদুর জামান ও ড. সৈয়দ আশিক ই ইলাহী, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ পারভেজ ও সহকারী অধ্যাপক ফারজানা আক্তার। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আল মাসুদ, ড. তাজিয়ুর রহমান এবং ড. সোহেল চৌধুরী।
সমাজ বিজ্ঞান বিভাগের গবেষণা প্রকল্পের শিরোনাম, Building Coastal Resilient Coastal Community: Addressing Health and Livelihood Challenges due to Climate Change induced Disasters in Banglade যার জন্য বরাদ্দকৃত বাজেট প্রায় এক কোটি টাকা।
উপ-প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর বলেন, আমরা মনে করি এই প্রজেক্ট বাস্তবায়নেন মধ্য দিয়ে বাংলাদেশের অর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নতুন জ্ঞানের সৃষ্টি হবে।
আমরা যেহেতু উপকূলের মানুষদের নিয়ে গবেষণা করবো সেহেতু আমরা চাই এমন ভাবে করতে যা পরবর্তীত বিশ বছর পরেও যদি কেউ গবেষণা করতে চাই তবে আমাদের রেফারেন্স ধরে করতে পারবে।
রসায়ন বিভাগের গবেষণা প্রকল্পের শিরোনাম A study of Microplastic pollution in the Coastal Area of Bangladesh যার জন্য বরাদ্দকৃত বাজেট প্রায় পাঁচ কোটি টাকা।
এবিষয়ে উপ-প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ড. হালিমা খাতুন বলেন, বাংলাদেশের উপকূলীয় এলাকায় মাইক্রোপ্লাস্টিক দূষণ এক নীরব হুমকি। আমরা বিশ্বাস করি এই গবেষণা সমুদ্রের জীববৈচিত্র্য ও মানুষের খাদ্যনিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৩
পুলিশিং কার্যক্রম পরিচালনার অবকাঠামোগত সক্ষমতা আরো বাড়াতে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা ভবন (মেট্রো টাইপ-১) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বন্দর থানা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্সহ বরিশাল পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং বিএমপি কমিশনার বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় তারা থানার সার্বিক কার্যক্রম ও বিদ্যমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে বন্দর থানার প্রশাসনিক কার্যক্রম বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৯
বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, ‘অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে।’
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে। ভবিষ্যতে কোনো কাজে যাতে অনিয়ম ও দুর্নীতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। মাদকের বিরুদ্ধেও সরকারের অবস্থান কঠোর।’
মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় সভা হয়েছে জানিয়ে আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করা হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পরে প্রতিমন্ত্রী বরিশাল বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।’

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৫
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করা হয়েছে। তার সরকারি উন্নয়ন কাজের তদারকিতে গাফেলতিসহ নানা অনিয়ম-দুর্নীতির তদন্ত ও বিচারের দাবিতে উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের ছেলে মো. মাছুম হাওলাদার দুদকের প্রধান কার্যালয়ে এ লিখিত আভিযোগ দিয়েছেন।
এতে তিনি আভিযোগ করেন উপজেলা প্রকৌশলী সুব্রত রায় উজিরপুরে দীর্ঘদিন ধরে কর্মরত থেকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ব্রিজ-কালভার্ট নির্মাণ, সড়ক নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন কাজে ঠিকাদারের সঙ্গে যোগসাজসে সরকারের অর্থের অপচয়সহ নানা দুর্নীতি মূলক কর্মকান্ডের সাথে লিপ্ত রয়েছেন। যা তদন্ত করলেই প্রমান মিলবে। ১৩ সেপ্টেম্বর ঢাকার সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কর্য্যলয়ে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগটি করা হয়।
অভিযোগকারী মাছুম হাওলাদার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাপটের সাথে চাকুরি করা সুব্রত রায় তার তদারকিতে থাকা বিভিন্ন সড়ক, ব্রিজ ও কালর্ভাট নির্মাণে ঠিকাদারদের ব্যাপক অনিয়মকে অর্থের বিনিময়ে সহয়াতা করেন ।
বর্তমান সরকারের আমলেও তিনি উজিরপুরে একই ভাবে চাকুরি করছেন। তার কারনে রাষ্ট্রের অর্থের অপচয় হচ্ছে। যা দুর্নীতির শামিল। উপজেলার ধামুরা এলাকার বেশ কয়েকটি ব্রিজের পুরাতন মালপত্র নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার তদারকিতে থাকা উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এসব অভিযোগ সত্য নয়, ভিত্তিহীন দাবি করে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, উপজেলার ধামুরা এলাকায়।নির্মিত একটি ব্রিজের সম্প্রতি সংযোগ সড়ক নির্মাণ করতে গেলে কিছু সম্পত্তির মালিকানা দাবি করে মাছুম হাওলাদার কাজে বাধা দেন। কাগজপত্রে দেখা যায় ওটা খাস সম্পত্তি।
তারপরেও বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই অংশের কাজ আপাতত বন্ধ রাখা হয়। ব্রিজের সংযোগ সড়কের এ সম্পত্তি নিয়ে ক্ষিপ্ত মাছুম হাওলাদার তাকে হয়রাণি ও তার পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুদকে এ অভিযোগ দিয়েছেন।’

০৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৪৭

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৮
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১