আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের জন্য বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৪ নেতা দলীয় গুলশান কার্যালয়ে ডাক পেয়েছেন।
তারা সবাই আলাদা আলাদাভাবে তাদের বক্তব্য তুলে ধরেছেন। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে গুলশান বিএনপির কার্যালয়ে মনোনয়ন বাছাই কমিটির সামনে সশরীরে উপস্থিত হন তারা।
গুলশান কার্যালয়ে ডাক পাওয়া ওই ৪ নেতা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন ও জেলা বিএনপি সদস্য, সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগীয় প্রাথমিক মনোনয়ন যাচাই-বাছাইয়ের তিন সদস্য বিশিষ্ট কমিটিতে উপস্থিত ছিলেন- বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।
এ সময় কমিটির সদস্যরা পটুয়াখালী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটনকে প্রশ্ন করেছিলেন, কেন আপনি মনোনয়ন চান? এর উত্তরে মজিবুর রহমান টোটন তাদেরকে জানান, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, তৃণমূল নেতাকর্মীদের একত্রীকরণ, বিগত ২০ বছর ধরে কয়েক হাজার নেতাকর্মীর মিথ্যা মামলা নিয়ে বিগত সরকারের সঙ্গে মোকাবিলা করা, তাদের জামিনসহ মামলা থেকে অব্যাহতিসহ সাধারণ মানুষের দোরগোড়ায় তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া ছিল আমার প্রতিদিনের কাজ।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে আমি নিজেও একাধিক মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছি, হামলার শিকার হয়েছি, বাসাবাড়িতে হামলার শিকার হয়েছে আমার গোটা পরিবার। এতকিছুর পরেও এক মুহূর্তের জন্য আমি দলীয় নেতাকর্মীদের একা রেখে এই শহর ছেড়ে যায়নি।
তিনি আরও বলেন, বিএনপির ইতিহাসে স্মরণকালের নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ে সম্পূর্ণ গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলে দলীয় নেতাকর্মীরা আমাকে বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে বিজয়ী করেছে-যেটি ছিল বরিশাল বিভাগের মধ্যে সর্বপ্রথম এবং স্মরণীয়।
এমনকি সেই ভোটের ব্যালটপেপার গণনার প্রক্রিয়াটি সরাসরি মিডিয়ায় প্রকাশ হয়েছিল। যেটি তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। সেটি আমরা আমাদের কাউন্সিলেও প্রকাশ করলাম।
মজিবুর রহমান টোটন বলেন, এসবের পাশাপাশি আমি দীর্ঘদিন ধরে পটুয়াখালী, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করে আসছি।
গরিব অসহায় মানুষের পাশে ছুটে গেছি। সাহায্য সহযোগিতা করেছি। আমার বিশ্বাস আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হব।

০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩২
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বজ্রপাতে তপন শিকারী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তপন শিকারী একই গ্রামের অনিল শিকারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পশ্চিম পাশে নিজের জমিতে বীজ বপন করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তপন শিকারীর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন রতনদী তালতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মিজান দেওয়ান।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইমতিয়াজ আহম্মেদ জানান, বজ্রপাতে মৃত্যু হলে লাশ পরিবারের কাছেই হস্তান্তর করা হবে।

৩১ আগস্ট, ২০২৬ ১৭:২২
পটুয়াখালীর দুমকিতে সরকারি রেকর্ডীয় রাস্তা বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে চাষাবাদের অভিযোগে তা অপসারণে সাত দিনের সময় বেঁধে দিয়েছে উপজেলা ভূমি অফিস। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কাঠালতলা থেকে তহশিল অফিসের মাঝামাঝি সরকারি রাস্তাটি সরেজমিন পরিদর্শন করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. সাইফুল ইসলাম ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এ কে এম ফজলুল হক।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার বাসিন্দা শাহজাহান প্যাদা, তার স্ত্রী ডেইজি বেগম ও ছেলে রামিম প্যাদা সরকারি রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ শুরু করেন। এতে স্থানীয়দের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
এ ঘটনায় সরকারি লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সোহরাব হোসেন উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে শাহজাহান প্যাদাকে সাত দিনের মধ্যে রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারণের নির্দেশ দেন।
অভিযোগের বিষয়ে শাহজাহান প্যাদা বলেন, ‘আমাদের জমি সরকার নিয়েছে, কিন্তু কোনো ক্ষতিপূরণ দেয়নি। তাই রাস্তায় বেড়া দিয়েছি। অন্য জায়গা দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করব, তবে ওই জায়গা দিয়ে রাস্তা দেব না।’
উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি রাস্তা থেকে বেড়া অপসারণ না করলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি রাস্তা দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত বেড়া অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

৩১ আগস্ট, ২০২৬ ১৭:২০
দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল পটুয়াখালীর বাউফলে আশঙ্কাজনকভাবে কমে গেছে নারিকেলের ফলন। চাষিদের একাংশ মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের ক্ষতিকর তরঙ্গকে এর জন্য দায়ী করলেও কৃষিবিদ ও বিজ্ঞানের স্পষ্ট বক্তব্য- এই দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মূলত জলবায়ূর বিরুপ প্রভাব, অতিমাত্রায় রোগবালাই এবং সঠিক পরিচর্যার অভাবই নারিকেল উৎপাদন কমে যাওয়ার মূল কারণ।
স্থানীয় চাষি ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, একসময় পটুয়াখালীর এই উপকূলীয় অঞ্চল ছিল নারিকেলের জন্য সুপরিচিত। বসতবাড়ির আঙিনা থেকে শুরু করে বাণিজ্যিক বাগান-সবখানেই সারি সারি গাছে ঝুলত কাঁদিকাঁদি ডাব ও নারিকেল। যা স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হতো রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে। অথচ গত কয়েক বছরে এ অঞ্চলে নারিকেলের ফলন কমে গেছে প্রায় ৭০ শতাংশ। বর্তমানে অধিকাংশ গাছই ফলশূন্য হয়ে পড়েছে, যার ফলে চরম হতাশায় দিন কাটাচ্ছেন চাষিরা।
উপজেলার শৌলা গ্রামের ‘নুরজাহান গার্ডেন’-এ বিভিন্ন প্রজাতির প্রায় ৭০০ নারিকেল গাছ রয়েছে। তার মধ্যে প্রায় ৫০০ গাছে প্রচুর ফলন হতো। তবে কয়েক বছর ধরে এসব গাছে ফলন এক প্রকার বন্ধ বললেই চলে।
বাগান দেখভালের দায়িত্বে থাকা মো. খবির হোসেন বলেন, আগে প্রচুর নারিকেল হতো। কিন্তু গত দুই-তিন বছর ধরে প্রায় সব গাছই ফলশূন্য। দু-একটি গাছে কড়ি এলেও তা ঝরে পড়ে যায়।
একই হতাশার কথা জানান চর কালাইয়াা গ্রামের কৃষক মো. রফিক প্যাদা। তার বাড়িতে ১০-১২টি গাছ থেকে একসময় ভালো আয় হলেও এখন ফুল আসার পর তা ঝরে যাচ্ছে বলে জানান তিনি।
নারিকেলের এই ফলন বিপর্যয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা গুজবের সৃষ্টি হয়েছে। চর মিয়াজান গ্রাামের বাসিন্দা লোকমান মাঝিসহ স্থানীয়দের একাংশের দাবি, মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বাড়ার পর থেকেই নাকি নারিকেলের উৎপাদন কমেছে।
তবে এই ধারণাকে সম্পূর্ণ ভুল ও ভ্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন কৃষি বিশেষজ্ঞ ও সচেতন চাষিরা। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং সময়ের সাথে বিভিন্ন নতুন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াই মূল সমস্যা।
বাউফল উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রেদওয়ান তালুকদার বলেন, মোবাইল টাওয়ারের তরঙ্গের কারণে ফলন কমার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। মূলত পরিবেশগত পরিবর্তনের কারণে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ অনেক বেড়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন মিয়া বলেন, জলবায়ুর প্রতিকূল পরিবর্তনের ফলে ‘হোয়াইট ফ্লাই’ বা সাদা মাছিসহ বিভিন্ন ক্ষতিকর পোকা ও রোগের উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে। কোনো ভিত্তিহীন গুজবে কান না দিয়ে চাষিদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। নিয়মিত পরিচর্যা ও সঠিক সময়ে বালাইনাশক ব্যবহার করলেই আগের মতো ফলন ফিরে পাওয়া সম্ভব। এ বিষয়ে কৃষি বিভাগ থেকে চাষিদের সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

১১ অক্টোবর, ২০২৫ ১৩:০৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের জন্য বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৪ নেতা দলীয় গুলশান কার্যালয়ে ডাক পেয়েছেন।
তারা সবাই আলাদা আলাদাভাবে তাদের বক্তব্য তুলে ধরেছেন। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে গুলশান বিএনপির কার্যালয়ে মনোনয়ন বাছাই কমিটির সামনে সশরীরে উপস্থিত হন তারা।
গুলশান কার্যালয়ে ডাক পাওয়া ওই ৪ নেতা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন ও জেলা বিএনপি সদস্য, সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগীয় প্রাথমিক মনোনয়ন যাচাই-বাছাইয়ের তিন সদস্য বিশিষ্ট কমিটিতে উপস্থিত ছিলেন- বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।
এ সময় কমিটির সদস্যরা পটুয়াখালী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটনকে প্রশ্ন করেছিলেন, কেন আপনি মনোনয়ন চান? এর উত্তরে মজিবুর রহমান টোটন তাদেরকে জানান, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, তৃণমূল নেতাকর্মীদের একত্রীকরণ, বিগত ২০ বছর ধরে কয়েক হাজার নেতাকর্মীর মিথ্যা মামলা নিয়ে বিগত সরকারের সঙ্গে মোকাবিলা করা, তাদের জামিনসহ মামলা থেকে অব্যাহতিসহ সাধারণ মানুষের দোরগোড়ায় তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া ছিল আমার প্রতিদিনের কাজ।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে আমি নিজেও একাধিক মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছি, হামলার শিকার হয়েছি, বাসাবাড়িতে হামলার শিকার হয়েছে আমার গোটা পরিবার। এতকিছুর পরেও এক মুহূর্তের জন্য আমি দলীয় নেতাকর্মীদের একা রেখে এই শহর ছেড়ে যায়নি।
তিনি আরও বলেন, বিএনপির ইতিহাসে স্মরণকালের নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ে সম্পূর্ণ গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলে দলীয় নেতাকর্মীরা আমাকে বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে বিজয়ী করেছে-যেটি ছিল বরিশাল বিভাগের মধ্যে সর্বপ্রথম এবং স্মরণীয়।
এমনকি সেই ভোটের ব্যালটপেপার গণনার প্রক্রিয়াটি সরাসরি মিডিয়ায় প্রকাশ হয়েছিল। যেটি তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। সেটি আমরা আমাদের কাউন্সিলেও প্রকাশ করলাম।
মজিবুর রহমান টোটন বলেন, এসবের পাশাপাশি আমি দীর্ঘদিন ধরে পটুয়াখালী, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করে আসছি।
গরিব অসহায় মানুষের পাশে ছুটে গেছি। সাহায্য সহযোগিতা করেছি। আমার বিশ্বাস আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হব।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২২
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২০