ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আপন ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. আব্দুল জলিল (৬২)। তিনি ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে। আটক সহিদও একই ব্যক্তির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির বাগান থেকে সুপারি পাড়তে যান আব্দুল জলিল। এ সময় তাঁর বড় ভাই সহিদ সুপারি পাড়তে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সহিদ তাঁর ছোট ভাই জলিলের গলা সুপারি গাছের সঙ্গে চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শ্বাসরোধে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের আপন বড় ভাইকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১১ নভেম্বর, ২০২৬ ১৯:৪৬
ভোলার তজুমদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানজিল, দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মো. রবিন এবং ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. তানজিল।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০৭ নভেম্বর, ২০২৬ ২৩:৫৩
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর উপজেলা গড়ে তোলার লক্ষ্যে ভোলার তজুমদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কম্পাউন্ডে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন।
অভিযান চলাকালে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। তজুমদ্দিনকে পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম, সমবায় কর্মকর্তা আবু আবদুল্লাহ মো. রোমান, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বাবু মনোরঞ্জন দেসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা পরিষদ কম্পাউন্ডে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সরকারি দপ্তরগুলোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস ও সচেতনতা বাড়ানোর বার্তা দেওয়া হয়।

০১ নভেম্বর, ২০২৬ ২০:২৯
সড়ক প্রশস্তকরণের জন্য গাছ কাটার অনুমোদন ছিল মাত্র ২৪টির। কিন্তু সেই অনুমোদনের তোয়াক্কা না করে কেটে ফেলা হয়েছে চার শতাধিক সরকারি গাছ। যার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। সরকারি সম্পদ ধ্বংসের এমন অভিযোগে দলীয় পদ হারিয়েছেন ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকও।
শনিবার রাতে ভোলা জেলা যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, দলের নীতি-আদর্শ ও সাংগঠনিক সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জসিম উদ্দিনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর কোনো অপকর্মের দায় দল নেবে না বলে উল্লেখ করা হয়। দলের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে উপজেলার কর্তারহাট থেকে রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। এ কাজে সড়কের পাশের কিছু গাছ অপসারণের প্রয়োজন দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে রেঞ্জ কর্মকর্তাকে গাছের সংখ্যা ও সম্ভাব্য মূল্য নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়।
পরে সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক প্রশস্তকরণের জন্য ২৪টি গাছ কাটার প্রয়োজনীয়তা নির্ধারণ করে। কিন্তু অভিযোগ উঠেছে, কোনো ধরনের দরপত্র বা নিলাম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই রেইনট্রি, মেহগনি ও চাম্বলসহ বিভিন্ন প্রজাতির চার শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। এসব গাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
তবে গাছ কাটার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন জসিম উদ্দিন। তাঁর দাবি, তিনি এসব গাছ কাটার সঙ্গে জড়িত নন। রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, সড়কের পাশের গাছ কাটার জন্য কোনো দরপত্র দেওয়া হয়নি। এরপরও একটি চক্র গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন। তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি সড়কের উন্নয়নকাজকে ঘিরে বিপুলসংখ্যক গাছ কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। মাত্র ২৪টি গাছ অপসারণের প্রয়োজনীয়তা নির্ধারণের পর কীভাবে চার শতাধিক গাছ কাটা হলো, কারা এর সঙ্গে জড়িত এবং সরকারি সম্পদের ক্ষতির দায় কে নেবে—এখন এসব প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা।

১১ নভেম্বর, ২০২৬ ১৬:৫৮
ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আপন ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. আব্দুল জলিল (৬২)। তিনি ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে। আটক সহিদও একই ব্যক্তির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির বাগান থেকে সুপারি পাড়তে যান আব্দুল জলিল। এ সময় তাঁর বড় ভাই সহিদ সুপারি পাড়তে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সহিদ তাঁর ছোট ভাই জলিলের গলা সুপারি গাছের সঙ্গে চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শ্বাসরোধে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের আপন বড় ভাইকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১১ নভেম্বর, ২০২৬ ২০:৪৬
১১ নভেম্বর, ২০২৬ ১৯:৪৬
১১ নভেম্বর, ২০২৬ ১৯:৩৫
১১ নভেম্বর, ২০২৬ ১৯:২৩