একটির পর একটি গ্যাসকূপের সন্ধানে দেশের দক্ষিণাঞ্চলে জ্বালানি সম্ভাবনার নতুন দুয়ার খুলছে ভোলা। এবার জেলার পশ্চিম ইলিশায় সন্ধান মিলেছে ভোলা নর্থ-৩ নামে আরও একটি গ্যাসকূপের। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। সবকিছু নির্ভর করছে চলমান পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ওপর।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে কূপটির গ্যাস উৎপাদন সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে।
বাপেক্স সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তত্ত্বাবধানে কূপটির প্রথম ড্রিল স্টেম টেস্ট শুরু হয়। এরই মধ্যে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খননকাজ সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কূপটির পারফোরেশন কার্যক্রম শেষ করা হয়। পরীক্ষার আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ যাচাই করেও সন্তোষজনক ফল পাওয়া গেছে।
প্রাথমিক পর্যবেক্ষণে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেলেও এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না বাপেক্স। ড্রিল স্টেম টেস্ট শেষে গ্যাসের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
ভোলা নর্থ-৩ কূপটি জেলার দশম গ্যাসকূপ। এ নিয়ে জেলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। নতুন এই কূপের পরীক্ষার ফল ইতিবাচক হলে দেশের জ্বালানি খাতে ভোলার গুরুত্ব আরও বাড়তে পারে।

২২ নভেম্বর, ২০২৬ ১৯:৩০
ভোলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ড থেকে এক শিশুর মায়ের মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভুক্তভোগী লাইজু বেগম জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অসুস্থ শিশু তিশাকে চিকিৎসার জন্য তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ভর্তি করেন তিনি। পরদিন শুক্রবার সকালে শিশুর জন্য খাবার আনতে গেলে ওয়ার্ডে রাখা তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি আর খুঁজে পাননি। পরে বুঝতে পারেন, ফোনটি চুরি হয়েছে।
লাইজু বেগমের অভিযোগ, বিষয়টি হাসপাতালের নার্সদের জানালে তাঁরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে ওই কর্মকর্তাকে মৌখিকভাবে জানালে তিনি শুক্রবার সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকায় কিছু করার নেই বলে জানান। এরপরও মোবাইল উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ বা সমাধান পাননি তিনি।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাপ্রতিষ্ঠানের শিশু ওয়ার্ডে এমন চুরির ঘটনায় রোগী ও স্বজনদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের ব্যক্তিগত মালামালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তাঁদের দাবি, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রণ এবং সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক সচল রাখার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে বক্তব্য জানতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহাবুব কবিরের ব্যবহৃত মুঠোফোন নম্বরে কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

২১ নভেম্বর, ২০২৬ ১৭:৫০
ভোলার লালমোহনে চরের জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মো. ফারুক (৫৫) নামে এক ব্যক্তি।
গত ৯ নভেম্বর ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি (পিটিশন নম্বর এম.পি-৬৩২/২০২৬) দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলেন কবির, শিপন, করিম ও হোসেন। বাদীর অভিযোগে কবিরকে আওয়ামী লীগের মনোনীত মেম্বার প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরাজগঞ্জ ইউনিয়নের জে.এল. ২৩ নম্বর মৌজার এসএ ১৩০০ নম্বর খতিয়ানের ৯ দশমিক ৪০ শতাংশ জমির মালিকানা নিয়ে বাদী ও তাঁর পরিবারের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছে। বাদীর দাবি, এসএ ৭২৬২ নম্বর দাগের জমি সিকস্তি থেকে পয়স্তি হলে তাঁর বাবা আবদুল মান্নান মিসকেস নম্বর ৩৩২/৭৮-৭৯ দায়ের করেন। পরবর্তী সময়ে ১৯৮৪ সালের ৩০ জানুয়ারি তাঁরা ওই জমির মালিকানা লাভ করেন। বাবার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে ফারুক ও তাঁর পরিবারের সদস্যরা জমিটির মালিকানা ও ভোগদখলের অধিকার পান।
তবে ২০০৯ সালের ১৭ সেপ্টেম্বর রহিমা বিবি গং উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জমিটি নিজেদের নামে নামজারি করিয়ে নেন বলে অভিযোগ করেন ফারুক। পরে বিষয়টি জানতে পেরে তাঁরা ভূমি অফিসে মিসকেস দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ১৩০০ নম্বর খতিয়ানে করা নামজারি বাতিল করা হয় বলে দাবি বাদীর।
ফারুকের অভিযোগ, নামজারি বাতিল হলেও জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের অবসান হয়নি। বরং প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে তাঁদের হয়রানি করে আসছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৪ নভেম্বর বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে ফারুক বিরোধপূর্ণ জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিতে গেলে জাকির হোসেনের নেতৃত্বে অন্য অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে তাঁর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য লালমোহন উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন বলেন, “চরের জমির বিষয়ে আমি কিছুই জানি না। যারা অভিযোগ করেছে, তাদের জিজ্ঞেস করেন, তারা আমাকে চেনে কি না।”
তবে মামলার অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

১৮ নভেম্বর, ২০২৬ ১৯:৪১
ভোলার তজুমদ্দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন।
বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ভোলা জেলা যুবদলের সাবেক সহসভাপতি হাসান মো. ছাফা পিন্টু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, ভোলা জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হাওলাদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

১৫ নভেম্বর, ২০২৬ ১৪:২৮
একটির পর একটি গ্যাসকূপের সন্ধানে দেশের দক্ষিণাঞ্চলে জ্বালানি সম্ভাবনার নতুন দুয়ার খুলছে ভোলা। এবার জেলার পশ্চিম ইলিশায় সন্ধান মিলেছে ভোলা নর্থ-৩ নামে আরও একটি গ্যাসকূপের। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। সবকিছু নির্ভর করছে চলমান পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ওপর।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে কূপটির ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে কূপটির গ্যাস উৎপাদন সক্ষমতা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে।
বাপেক্স সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের তত্ত্বাবধানে কূপটির প্রথম ড্রিল স্টেম টেস্ট শুরু হয়। এরই মধ্যে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খননকাজ সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) কূপটির পারফোরেশন কার্যক্রম শেষ করা হয়। পরীক্ষার আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ যাচাই করেও সন্তোষজনক ফল পাওয়া গেছে।
প্রাথমিক পর্যবেক্ষণে দৈনিক ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখা গেলেও এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না বাপেক্স। ড্রিল স্টেম টেস্ট শেষে গ্যাসের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
ভোলা নর্থ-৩ কূপটি জেলার দশম গ্যাসকূপ। এ নিয়ে জেলার তিনটি গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। নতুন এই কূপের পরীক্ষার ফল ইতিবাচক হলে দেশের জ্বালানি খাতে ভোলার গুরুত্ব আরও বাড়তে পারে।
২২ নভেম্বর, ২০২৬ ১৯:৩০
২২ নভেম্বর, ২০২৬ ১৯:২২
২২ নভেম্বর, ২০২৬ ১৭:৩০
২২ নভেম্বর, ২০২৬ ১৭:২৪