২০ অক্টোবর, ২০২৫ ১৪:৪৪
পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে জারি করা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করতে গিয়ে প্রশাসনের ওপর হামলা চালিয়েছে একদল জেলে।
এতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের অভিযান দলের একাধিক সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে তিন জেলেকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর মমিনপুর পয়েন্টে এ ঘটনা ঘটে। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশ ও প্রশাসনের সদস্যরা। গ্রেফতাররা হলেন বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের সুলতান আকনের ছেলে জসিম আকন (৩৮), অসিম আকন (৪০) ও একই গ্রামের জালাল আকনের ছেলে মো. রেজাউল আকন (৪৫)।
অভিযান চলাকালে জেলেরা হঠাৎ করে বাঁশ, লাঠি ও ইটপাটকেল নিয়ে অভিযানকারী দলের ওপর হামলা চালায়। এতে স্পিডবোট চালক, ট্রলার মাঝিসহ অন্তত দুইজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
হামলার পর জেলেরা পালানোর চেষ্টা করলেও তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু গ্রেফতার তিন জেলেকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৮ জেলে আটক, নৌ পুলিশসহ আহত ৪ এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জেলেদের হামলায় আমাদের সদস্যরা আহত হলেও আমরা আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিচ্ছি।

১৩ মার্চ, ২০২৬ ১৯:৫৭
পটুয়াখালীর দুমকিতে নির্মাণাধীন একটি বহুতল ভবনের পঞ্চম তলা থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দুমকি উপজেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মেইন গেট সংলগ্ন মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ‘প্রফেসর্স টাওয়ার’ নামের একটি ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় খাদেম হোসেন (২০) ও মুমিন (৩৫) নামে দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, ভবনটিতে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কোনো সুরক্ষা নেটিং বা সিলিং ব্যবহার করা হয়নি। কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে তারা নিচে পড়ে যান।
পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দুর্ঘটনার পর ভবনের মালিক বা সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

১৩ মার্চ, ২০২৬ ১৫:৪২
পটুয়াখালীর কুয়াকাটায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন জমিতে লাগানো প্রায় দুই শতাধিক গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের জমিতে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি কুয়াকাটায় পর্যটন ও উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে বিনিয়োগের অংশ হিসেবে ওই জমিতে পাম, বাবলা ও বার্মিজ সুপারি গাছের বাগান তৈরি করেছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার জয়নুল আবেদীন জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তারা দেখতে পান জমিতে লাগানো পাম, বাবলা ও বার্মিজ সুপারি গাছসহ প্রায় ২০০টি গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বুধবার (১১ মার্চ) গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাগানে ঢুকে গাছগুলো কেটে ফেলে। ঘটনার পর বিষয়টি আইনগতভাবে নথিভুক্ত করতে মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
উপকূলীয় জীববৈচিত্র্য সুরক্ষা ফাউন্ডেশন (উজিফা) আহ্বায়ক মিজানুর রহমান বলেন, কুয়াকাটার মতো উপকূলীয় এলাকায় গাছ কেটে ফেলা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। উপকূলের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা রাতের আঁধারে এভাবে গাছ কেটে পরিবেশ ধ্বংসের চেষ্টা করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।
কুয়াকাটা ট্যুরিস্ট ওনার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টোয়াক) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম বলেন, কুয়াকাটার মতো পর্যটন এলাকায় এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। বিনিয়োগকারীরা এখানে পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করছে। তাদের সহযোগিতা না করলে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন। কুয়াকাটার পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত হোসেন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে।

১৩ মার্চ, ২০২৬ ১৫:২৪
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

পটুয়াখালীর কলাপাড়ায় একটি আয়রণ সেতু ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দশ গ্রামের মানুষ। ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে যাওয়ার পর এখন মাঝি বিহীন একটি ডিঙ্গি নৌকায় রশি টেনে পারাপার করছেন পথচারীরা।
এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুল-মাদ্রসার কোমলমতি শিক্ষার্থীরা। ভেঙ্গে পড়ার দশ মাস অতিবাহিত হলেও ব্রীজের ভাঙ্গা অংশ অপসারণ কিংবা নতুন সেতু নির্মাণ করতে পারেনি কর্তৃপক্ষ। জানাগেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর ও আজিমপুর গ্রামের মাঝখান দিয়ে প্রবাহিত লক্ষ্মীর খালের ওপর ২০০১ সালে নির্মাণ করা হয় এই আয়রণ সেতু।
দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর ২০২৫ সালের ২০ মে সকালে বিকট শব্দে ধ্বসে পড়ে সেতুটি। সেতু ভেঙ্গে পড়ার পর দশ গ্রামের মানুষের একমাত্র ভরসা এখন একটি ছোট ডিঙ্গি নৌকা।
নৌকার দুই পাশে বাঁধা রশি টেনে নিজেরাই পারাপার করছেন পথচারীরা। এই ডিঙ্গি নৌকায় রাখা হয়েছে ব্রীজঘাট জামে মসজিদের একটি দান বাক্স। পারাপারের সময় কেউ খুশি হয়ে টাকা দিলে তা জমা হচ্ছে মসজিদের তহবিলে। ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন স্কুল-মাদ্রাসা-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, জেলে ও ব্যবসায়ীরা। স্থানীয়দের দাবি, দ্রুত নতুন সেতু নির্মাণ করা না হলে যাতায়াত ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি থেকেই যাবে। দশ গ্রামের মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ এই পথটি সচল রাখতে দ্রুত নতুন সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক হাওলাদার বলেন, “ব্রীজটা ভেঙে যাওয়ার পর খুব কষ্টে আছি। বাচ্চা-কাচ্চারা স্কুলে যেতে ঝুঁকি নিয়ে এই নৌকায় পার হয়।”
তাহেরপুর গ্রামের আবু সাঈদ বলেন, “প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রীরা এই নৌকায় পার হয়। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।” ব্রীজঘাট জামে মসজিদের ইমাম হাফেজ রুহুল আমিন বলেন, “মানুষের ভোগান্তি দেখে মসজিদ কমিটি একটি ডিঙ্গি নৌকার ব্যবস্থা করেছেন। এখন পথচারীরা এই নৌকায় পার হয়েচ্ছেন। নৌকায় একটি দানবাক্স রাখা আছে।
প্রতি সপ্তাহে ৪০০-৫০০ টাকা দানবাক্সু খলে পাওয়া যায়।” লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার বলেন, “বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
আশা করছি দ্রুত নতুন সেতু হবে।” এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ভেঙ্গে পড়ার পর নতুন সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি শীঘ্রই নতুন সেতু নির্মাণ করা সম্ভব হবে।